কুড়ি লাখে মেলে একটা! বিরল নীল চিংড়ির ছবি ঘিরে আলোড়ন বিশ্বজুড়ে

সম্প্রতি পোর্টল্যান্ডের উপকূলে নীল চিংড়ির দেখা মিলেছে। লার্স জোহান লারসন নামে এক ব্যক্তি নীল চিংড়ির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

Piya Saha
৩ মিনিট
কুড়ি লাখে মেলে একটা! বিরল নীল চিংড়ির ছবি ঘিরে আলোড়ন বিশ্বজুড়ে

অজানাকে জানার অদম্য ইচ্ছে মানুষের বহুকালের। আর সেই নেশাতেই আসমুদ্রহিমাচল চষে বেড়াচ্ছে মানুষ। এই চলার পথেই কখনও কখনও এমন জিনিসের সম্মুখীন হয়ে পড়তে হয়, তখন বিস্ময় ছাড়া আর কিছুই থাকে না। পৃথিবী সৃষ্টির এতকাল পরেও কত প্রাণী বা গাছকে আজও আমরা সেভাবে চিনি না। সচরাচর চোখেও পড়ে না আমাদের। এই বিরল প্রজাতিগুলির সম্পর্কে আরও জানতে প্রয়োজন এদের সংরক্ষণ। তেমনই একটি প্রজাতি হলো নীল চিংড়ি। আমরা কম-বেশি সবাই চিংড়ি মাছ খেতে পছন্দ। ডাব চিংড়ি, চিংড়ি ভাপার মতো খাবারগুলির কথা শুনলেই জিভে জল আসে বাঙালির। কিন্তু ক'জনই বা জানি নীল চিংড়ির কথা! চিংড়ি সাধারণত বাদামি বা লাল রঙের হয়। তাই শুনে অবাক লাগলেও সত্যি নীল চিংড়ির অস্তিত্ব আছে এবং বিভিন্ন সময় এই মাছ দেখাও গেছে।

সম্প্রতি পোর্টল্যান্ডের উপকূলে নীল চিংড়ির দেখা মিলেছে। লার্স জোহান লারসন নামে এক ব্যক্তি নীল চিংড়ির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ট‍্যুইটারে তিনি ছবিটির সঙ্গে ক্যাপশনে লেখেন, "পোর্টল্যান্ডের উপকূল থেকে এটি ধরা পড়েছে। তবে এটিকে আবার জলে ছেড়ে দেওয়া হয়েছে যাতে এটি আরও বড় হওয়ার সুযোগ পায়।" লারসনের তোলা ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ট‍্যুইটারে পাঁচ লক্ষ মানুষ পোস্টটি লাইক করেছেন এবং চল্লিশ হাজারেরও বেশি বার পোস্টটি রিট্যুইট করা হয়েছে। এর আগে চলতি বছরের মার্চ মাসে আমেরিকাতে নীল চিংড়ির দেখা পাওয়া যায়।

This blue Lobster was caught off the coast of Portland yesterday and returned to the water to continue to grow. Blue lobsters are one in two million.

  • আপনার জন্য আরও কিছু লেখা
শূন্য থেকে শুরু করে পৌঁছে গেছেন শীর্ষে! এই ধনকুবেরদের জীবন দেখাল, আপনিও পারেন

আজকে তাঁরা যে স্থান অর্জন করেছে, যে জায়গায় নিজেদের নিয়ে গেছে, সেই স্থান অর্জন করতে তাঁদের রক্ত জল করতে হয়েছে, ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়াতে হয়েছে।

— Lars-Johan Larsson (@LarsJohanL)

নীল রংয়ের চিংড়ি নিয়ে এর আগেও বিস্তর গবেষণা হয়েছে। বিজ্ঞানীরা চিংড়ি মাছের এমন অদ্ভুত রঙের পিছনে লুকিয়ে থাকা রহস্যের কথাও জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, জিনগত অস্বাভাবিকতার কারণেই এর রং নীল হয়। এদের শরীরে অন্য চিংড়ির তুলনায় একটি বিশেষ প্রোটিন বেশি থাকে। ফলে এদের রক্তের রং নীল হয়। এরা বিরল প্রজাতির চিংড়ি। লারসন ছবিতে সেকথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ২০ লাখ চিংড়ির মধ্যে একটি নীল চিংড়ি হওয়ার সম্ভাবনা থাকে।

বিবিসি-র রিপোর্ট বলছে, সমুদ্রের গভীর জলে আত্মরক্ষার কারণে এদের গায়ের রং গাঢ় নীল হয়। তবে জল থেকে তুলে রান্না করার সময় এগুলি অন্যান্য যে কোনও চিংড়ির মতোই লাল রং ধারণ করে। নীল রঙের মতোই ভিন্ন রঙের চিংড়ি থাকলেও সেগুলি বিরল থেকে বিরলতম। যেমন, হলুদ রঙের চিংড়ি প্রতি ৩০ লাখে একটি হয়। আবার ক্রিস্টাল চিংড়ি এক কোটিতে একটা পাওয়া যায়।

২০১৬ সালে ম্যাসাচুসেটসের এক চিংড়ি বিক্রেতা ওয়েন নিকারসন কেপ কডের উপকূলে বিরল নীল চিংড়ি ধরেছিলেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, ১৯৯০ সালে প্রথম নীল চিংড়ি ধরা পড়েছিল তাঁর হাতে।গত বছর প্রথম নীল কটন ক্যান্ডি গলদা চিংড়ি ধরা পড়ে জালে। বিল কোপারস্মিথ নামক এক ভদ্রলোকের হাতে ধরা পড়ে সেই মাছ। বিল ৪০ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত। নিজের নাতনির নামে 'হাদি' নামও রাখেন সেটির। তবে বিল সেটি সমুদ্রে ছেড়ে না দিয়ে কোম্পানির অ্যাকোয়ারিয়ামে জায়গা দিয়েছিলেন।

তবে লারসনের দেওয়া নীল চিংড়ির ছবি মন ছুঁয়েছে বহু নেট-নাগরিকের। অনেকেই ধন্যবাদ জানিয়েছেন লারসনের পদক্ষেপকে। অনেকে আবার নীল রঙের চিংড়ি দেখে তাজ্জব বনে গেছেন। একজন লিখেছেন, 'এত বছর বয়স হয়ে গেল, এই প্রথম নীল চিংড়ি দেখছি।' আরেকজন লিখেছেন, 'আমার সৌভাগ্য যে এমন বিরল প্রাণী দেখলাম। আশ্চর্য! লাল রঙের বদলে নীল রঙের।' তৃতীয় একজন রসিকতা করে লিখেছেন, 'নীল রঙের বলেই সবসময় ধরা পড়ে আবার নীল রঙের হওয়ায় ছাড়াও পেয়ে যায়।'

কিছু জন আবার জানিয়েছেন, তাঁরাও কখনও কখনও এমন এই বিরল নীল চিংড়ি ধরেছেন। 'আমরাও ১৫ বছর আগে নর্থ হ্যাভেনে একটি গলদা চিংড়ি ধরেছিলাম। তবে আমরাও তাকে জলেই ছেড়ে দিই।' আরও একজন লিখেছেন, '১৯৯৩ সালে লং আইল্যান্ড সাউন্ডে গ্রীষ্মের সময় নীল রঙের একটি গলদা চিংড়ি ধরেছিলাম।' তবে সেই চিংড়ির দীর্ঘায়ুর কথা ভেবে তিনি একটি অ্যাকোয়ারিয়ামে সেটাকে দান করে দেন।।তিনি আরও বলেছেন যে, সেটি দেখতে অত্যন্ত সুন্দর ছিল।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।