কোটি কোটি টাকার মালিক পরিণীতি, সম্পত্তির নিরিখে কতটা পিছিয়ে স্বামী রাঘব? জানুন খুঁটিনাটি

Parineeti-Raghav: আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সারলেন পরিণীতি চোপড়া৷ সম্পত্তির নিরিখে কে এগিয়ে? জানেন, মোট কত টাকার মালিক এই যুগল?

inscript
২ মিনিট
কোটি কোটি টাকার মালিক পরিণীতি, সম্পত্তির নিরিখে কতটা পিছিয়ে স্বামী রাঘব? জানুন খুঁটিনাটি

সবে মাত্র বাগদান সারলেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। অভিনেত্রীর সঙ্গে রাজনীতিবিদের এই সম্পর্ক এখন শিরোনামে। গত ১৩ মে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সারলেন পরিণীতি চোপড়া৷ বেশ কিছুদিন যাবৎ তাদের প্রেম নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছিল, এবার তাতেই শিলমোহর দিলেন রাঘব এবং পরিণীতা। একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী, অন্যজন রাজনৈতিক মহলে পরিচিত নাম। ফলে যুগলের মোট সম্পত্তির পরিমাণ যে আকাশছোঁয়া হবে, তা নতুন করে বলে দেওয়ার অপেক্ষায় রাখে না। গাড়ি, বাড়ি, গয়না, সব মিলিয়ে কোটি কোটি টাকা! এই ভুখা দেশে দাঁড়িয়ে রাঘব এবং পরিণীতির মোট সম্পতির পরিমাণ তাক লাগাবে আপনাকেও।

লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে একসঙ্গেই পড়াশোনা করেছেন পরিণীতি চোপড়া। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব। সম্প্রতিক সময়ে মুম্বই ও দিল্লিতে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে রাঘব ও পরিণীতিকে। যদিও এতদিন সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তাঁরা। বাগদান অনুষ্ঠানের পর আর কোনওকিছুই চাপা থাকল না। পরিবার ও কিছু ঘনিষ্ঠ ব্যক্তিত্বের উপস্থিতিতে বাগদান সেরেছেন রাজনীতি ও অভিনয় দুনিয়ার এই তারকা জুটি। আসুন জেনে নেওয়া যাক দুজনে সম্পত্তির পরিমাণ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাথরে লেখা পৃথিবী ধ্বংস হবে কবে, কীভাবে? সান স্টোনের রহস্য ভেদ বিজ্ঞানীদের...

When World Will End: গর্ভবতী মহিলারা গ্রহণের সময় বাড়ির ভিতরেই থাকতেন কারণ তাঁরা মনে করতেন তাদের সন্তানরা ভয়ঙ্কর বিকৃতি নিয়ে জন্মগ্রহণ করবে।

কেবলমাত্র একজন পরিচিত রাজনীতিবিদ নন, রাঘব চাড্ডা পেশাগত জীবনে একসময় ছিলেন একজন র্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ডেলয়েট, শ্যাম মালপানি এবং গ্রান্ট থর্নটনের মতো নামী আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন তিনি বিভিন্ন সময়ে। জানা গিয়েছে, বর্তমানে তাঁর গচ্ছিত মোট টাকার পরিমাণ প্রায় ৫০ লক্ষ। এছাড়াও একটি সুইফট ডিজায়ার গাড়ি রয়েছে রাঘবের। পাশাপাশি রয়েছে প্রায় ৯০ গ্রাম সোনার গয়না, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪,৯৫,০০০ টাকার কাছাকাছি। এখানেই শেষ নয়, সাম্প্রতিক পাওয়া খবরে জানা গিয়েছে, তিনি ৩৭ লক্ষ টাকার একটি বাড়িও কিনেছেন এর মধ্যেই।

অন্যদিকে পরিণীতি চোপড়াও একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। শুধুমাত্র সিনেমা বা ওয়েব সিরিজে অভিনয় নয়, পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনে বারবার মুখ হিসেবে দেখা গিয়েছে পরিণীতিকে। ফলে হিসেব বলছে, স্বামী রাঘবকেও মোট সম্পত্তির নিরিখে সহজেই টেক্কা দেন প্রতিষ্ঠিত অভিনেত্রী পরিণীতি চোপড়া। যেখানে রাঘবের সঞ্চিত অর্থের পরিমাণ ৫০ লক্ষ টাকা, সেখানে পরিণীতির মোট অর্থের পরিমাণ প্রায় ষাট কোটি টাকা। অর্থাৎ বহু বহু গুণ বেশি। এছাড়াও মুম্বইয়ের সমুদ্র সংলগ্ন একটি বিশাল বিলাসবহুল বাড়ি রয়েছে পরিণীতির। অডি, জাগুয়ারের মতো নামী সংস্থার ৪টি দামি গাড়িও রয়েছে তাঁর দখলে। এছাড়াও তাঁর জিম্মায় রয়েছে সোনা, হীরে, প্লাটিনাম প্রভৃতি দামি দামি ধাতুর গয়নাও। যদিও সেগুলির সঠিক হিসেব সামনে আনা হয়নি। তবে সব মিলিয়ে পরিণীতির মোট সম্পত্তির ধারে কাছেও আসেন না রাঘব। কিন্তু প্রেমে এগুলি যে বাধা নয়, তা প্রমাণ করলেন যুগল। দীর্ঘদিনের প্রেমকে তাই এবার স্বীকৃতি দিলেন তাঁরা। আগামীতে তাঁদের বিয়ে নিয়ে আরও বড় অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে আছেন সকলেই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।