শিশুর মাথায় কয়েন আটকে টোকা! নরেন্দ্র মোদির ম্যাজিক ভাইরাল নিমেষে

Narendra Modi Magic : প্রধানমন্ত্রী টোকা দিলেন ওই শিশুর মাথার পিছনে, কয়েন পড়ে না।

inscript
২ মিনিট
শিশুর মাথায় কয়েন আটকে টোকা! নরেন্দ্র মোদির ম্যাজিক ভাইরাল নিমেষে

সমর্থক ও ভক্তরা বলেন, 'মোদি হ্যায় তো মুমকিন হ্যায়'। বিবিধ মুশকিল তিনি আসান করে দিতে পারেন। বলিউডি ভাষায় বলতে গেলে, আনহোনি কো হোনি কর দে, হোনি কো আনহোনি। বিজেপির কর্মী সমর্থকদের কাছে মোদি ম্যাজিকই দেশে দাপট বজায় রাখার টোটকা। সমস্ত বিরোধিতা ছাই করে দিতে পারে 'মোদি ম্যাজিক'। দেশের মানুষকে মোদি কোন জাদুতে মাতিয়ে রাখেন তা ভারতীয় জনতা পার্টিই জানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই জাদুক্ষমতার হাতেকলম নিদর্শন দেখিয়েছেন সম্প্রতি। সেই ম্যাজিকে হাঁ হয়ে গিয়েছে শিশুরা। নিমেষে কয়েন গায়েব করে দিয়েছেন মোদি। মোদির এমন হাতযশের কথা এত সরাসরি অবশ্য জানা যায়নি আগে।

নরেন্দ্র মোদির অফিসে তাঁর সঙ্গ দেখা করতে এসেছিল কিছু শিশু। দেশের মন জয় করা যার কাছে সহজ, শিশুর হৃদয়ে ছাপ ফেলা এমন কী আর কঠিন! নরেন্দ্র মোদি ক্যামেরার সামনে দেখিয়ে ফেললেন কয়েনের খেল। কী সেই খেল? কেমন হাতযশ? নরেন্দ্র মোদি একটি কয়েন নিলেন। নিজের কপালে টিপে টিপে চামড়ার সঙ্গে সেই কয়েন আটকালেন। কচিকাঁচা ছিল দুইজন সামনে। তারা বিস্ময়ে দেখছে দেশের প্রধানমন্ত্রীর কেরামতি। মোদি নিজের মাথার পিছনে আলতো করে টোকা দিলেন, কয়েন খসে পড়ল হাতে। এবার মোদি সামনে থাকা শিশুর কপালে সেই কয়েন বসিয়ে দিলেন। ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে, কপালে বসানোর ছলে মোদিজি কয়েন সরিয়ে ফেলেছেন। শিশু মন তো বিশ্বাসী। শিশু বিশ্বাস করে আছে এই বুঝি টোকা দিলেই কয়েন পড়বে।

View this post on Instagram

প্রধানমন্ত্রী টোকা দিলেন ওই শিশুর মাথার পিছনে, কয়েন পড়ে না। যা নেই তা পড়বেই বা কীভাবে? শিশু বিস্ময়ে হাঁ! পাশে আরেক কচির মাথাতেও একই কারসাজি। ম্যাজিশিয়ান মোদি দুই চাঁটিও মেরেছেন শিশুর মাথার পিছনে। শিশুও তাজ্জব। ক্যামেরা দেখছে, কীভাবে আনহোনিকে হোনি করে দিচ্ছেন মোদি। কীভাবে শিশুর বিশ্বাস অর্জন করে ক্যামেরার সামনে মোদি কয়েন মাথায় রাখলেন না। কীভাবে কয়েন সরিয়ে নিয়ে মানুষকে বিশ্বাস করালেন কয়েন আছে। কীভাবে ঠিক চরম মুহূর্তে শিশুর বিশ্বাসকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এলেন প্রধানমন্ত্রী!

তারপর এই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন মোদি। "আমার অল্পবয়সি বন্ধুদের সঙ্গে কিছু স্মরণীয় মুহূর্ত"- ক্যাপশন সহ লিখেছেন মোদি। শিশুদের সঙ্গে নরেন্দ্র মোদির এই মোহ-ম্যাজিক নতুন নয়। এই বছরের গোড়ার দিকে প্রধানমন্ত্রী মোদিকে তাঁর বাড়িতে রাখি পরাতে যায় স্কুলপড়ুয়ারা। প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে যে সময় কাটান তা কি শুধুই শিশুদের সঙ্গে কাটানো সামানিক সময়? নরেন্দ্র মোদি জুলাই মাসে জাতীয় শিক্ষানীতি ২০২০-র তৃতীয় বার্ষিকী উপলক্ষ্যে দিল্লির ভারত মণ্ডপে অখিল ভারতীয় শিক্ষা সমাগমে অংশ নেন। বাচ্চাদের সঙ্গে কথা বলার নেপথ্যে দেশ জুড়ে জাতীয় শিক্ষানীতি প্রচারের রাজনৈতিক উদ্দেশ্যটিও পালন করেছেন মোদি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।