খোদ প্রধানমন্ত্রীর ভাই, অথচ বিজেপির বিরুদ্ধেই প্রতিবাদ! ফের খবরের শিরোনামে প্রহ্লাদ মোদি

Narendra Modi's brother accident : পথ দুর্ঘটনায় আহত হয়েছেন মোদি। কেবল তিনিই নন, তাঁর পরিবারের আরও কয়েকজন এই দুর্ঘটনায় জখম হয়েছেন।

Aritra Som
২ মিনিট
খোদ প্রধানমন্ত্রীর ভাই, অথচ বিজেপির বিরুদ্ধেই প্রতিবাদ! ফের খবরের শিরোনামে প্রহ্লাদ মোদি

আচমকা গাড়ি দুর্ঘটনায় আহত ‘মোদিজি’! ভর সন্ধ্যায় এমন শিরোনাম দেখে ভারতবাসী একটু তো ঘাবড়ে যাবেই। সমর্থন থাকুক বা না থাকুক, নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী। তাঁর দুর্ঘটনা সত্যিই চিন্তার বিষয়! কিন্তু রহস্যের মেঘ কাটতে বেশি সময় লাগল না। নরেন্দ্র মোদি না হলেও, তাঁর ভাই প্রহ্লাদ মোদি পথ দুর্ঘটনায় আহত হয়েছেন। কেবল তিনিই নন, তাঁর পরিবারের আরও কয়েকজন এই দুর্ঘটনায় জখম হয়েছেন।

ঠিক কী হয়েছিল? ২৭ ডিসেম্বর বিকেলে সপরিবারে বান্দিপুরায় যাচ্ছিলেন মোদির ভাই। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, ছেলে, বউমা এবং নাতি। যাওয়ার পথেই মাইসোরের কাছে রাস্তার ডিভাইডারে হঠাৎ ধাক্কা মারে গাড়িটি। সামনের অংশে ক্ষয়ক্ষতি বেশ বেশি। সেইসঙ্গে দেখা যায়, আহত হয়েছেন প্রহ্লাদ মোদি। প্রত্যেকেই কমবেশি আহত হলেও সবচেয়ে বেশি চোট গিয়েছে প্রহ্লাদের নাতির ওপর। তবে বাকিরা অল্প আঘাত পেলেও এখন সুস্থ। ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি। তবে কোনও কারণে যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকে। গাড়িটির সামনের দিকের একটি চাকাও খুলে গিয়েছে।

PM Modi's relatives injured in an accident. Their car was travelling towards Bandipur when the accident happened. Prahlad Modi, His son and daughter in law injured in the accident. They have been rushed to hospital

— Imran Khan (@KeypadGuerilla)

এই দুর্ঘটনার জেরেই হঠাৎ শিরোনামে চলে এলেন আরেক মোদি। দামোদরদাস মূলচাঁদ মোদির চতুর্থ সন্তান প্রহ্লাদ নিজেো এর আগে খবরে এসেছেন। খোদ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আদরের ভাই হলেও দু’জনের স্বভাব যেন দুই মেরু। প্রধানমন্ত্রী মোদি দেশজুড়ে বিজেপি ও তাঁর সরকারের প্রশংসা করেন, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা, আগামী দিনের ভাবনা তুলে ধরেন। অন্যদিকে তাঁরই ভাই প্রহ্লাদ মোদি রীতিমতো কাঠগড়ায় দাঁড় করান বিজেপি সরকারকে।

ঠিক যেন উলটপুরাণ! প্রহ্লাদ মোদির ব্যক্তিগত জীবন সম্পর্কে এমনিতে খুব বেশি কিছু জানা যায় না। বড় দাদার মতো খুব একটা ক্যামেরা সচেতন নন। ছোট একটি দোকান চালাতেন, বয়সের কারণে সেই কাজ থেকে অবসর নিয়েছেন বলে শোনা যায়। তবে এর বাইরেও প্রহ্লাদ মোদির আরও একটি পরিচয় আছে। তিনি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সহ সভাপতি। দেশজুড়ে রেশন ব্যবসায়ীদের সমবায়ের অন্যতম প্রধান পদে রয়েছেন তিনি।

তবে দুর্ঘটনার আগেও খবরের শিরোনামে উঠে এসেছিলেন প্রহ্লাদ মোদি। দাদার নাম নরেন্দ্র মোদি হলেও তিনি সবসময় কেন্দ্রের বিজেপি সরকারের পাশে দাঁড়াননি। বরং অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদও করেছিলেন। চলতি বছরেই আগস্ট মাসে দিল্লির যন্তর মন্তরে রেশন ব্যবসায়ীদের ধর্নায় উপস্থিত হয়েছিলেন প্রহ্লাদ মোদি। ধর্নায় বসে কেন্দ্রের বিরুদ্ধে তোপও দাগেন তিনি। জিএসটির দাবি নিয়ে প্রতিবাদ করেছিলেন তিনি।

খোদ নরেন্দ্র মোদির ভাই এই প্রতিবাদে অংশ নেওয়ায় বিপাকে পড়ে বিজেপিও। তবে প্রহ্লাদ বারবার বলেছেন, তাঁর প্রতিবাদ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তাঁর দাদার বিরুদ্ধে নয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রধান হিসেবে তো তাঁর দাদাই বসে আছেন। যাই হোক, মোদি পরিবারের দুই ভিন্ন মেরুর মানুষকে নিয়ে ফের একবার চর্চা শুরু সোশ্যাল মিডিয়ায়।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।