গাড়ি থেকে সরাসরি ঢুকছে নাকে! আজীবনের জন্য স্মৃতিশক্তি খোয়াতে পারেন আপনি

Alzheimer's Cause: পরিবেশগত বিষাক্ত পদার্থ, বিশেষ করে বায়ু দূষণ, আলঝাইমার্স রোগের সূত্রপাত ঘটাতে পারে।

inscript
২ মিনিট
গাড়ি থেকে সরাসরি ঢুকছে নাকে! আজীবনের জন্য স্মৃতিশক্তি খোয়াতে পারেন আপনি

এই মুহূর্তের জিনিস পরমুহূর্তেই মনে থাকছে না? সারাদিন ভেবে ভেবেও মনে পড়ছে না ভীষণ গুরুত্বপূর্ণই তথ্য? আপনার ভুলো মনের স্বভাবের পিছনে রয়েছে গাড়ির দূষিত ধোঁয়া! অবিশ্বাস্য মনে হলেও এমনই তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণাতে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভিনের একটি সমীক্ষা অনুসারে, ট্রাফিক-সম্পর্কিত বায়ু দূষণের সংস্পর্শে আসার ফলে স্মৃতিশক্তি হ্রাস, বুদ্ধির হ্রাস এবং অ্যালঝাইমার্স রোগের সূত্রপাত ঘটে। জনস্বাস্থ্যের ইউসিআই প্রোগ্রামের পরিবেশগত এবং পেশাগত স্বাস্থ্যের সহযোগী অধ্যাপক, গবেষক মাসাশি কিতাজাওয়া জানাচ্ছেন, বায়ু দূষণ এবং আলঝাইমার্স রোগের মধ্যে যোগসূত্র উদ্বেগজনক। বায়ুতে বিষাক্ত পদার্থের প্রসার বিশ্বব্যাপী কেবল বাড়ছেই না সরাসরি মানুষের মস্তিষ্কের কার্যকারিতার উপর এই দূষক কণা পদার্থের প্রভাব পড়ছে। গবেষণাটি টক্সিকোলজিক্যাল সায়েন্সেস জার্নালে প্রকাশিত হয়েছে।

আলঝাইমার্স রোগ বয়স্কদের মধ্যে ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ কারণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য দেশেও এটি একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সংকট। আলঝাইমার্স রোগের সমস্ত দিক নিয়ে ব্যাপক গবেষণা হওয়া সত্ত্বেও, এর সঠিক উত্স আজও অধরাই থেকে গেছে। জেনেটিক প্রবণতা এই রোগের অগ্রগতিতে বিশেষ ভূমিকা পালন করে, একথা সত্য। তবে বর্তমানে বিভিন্ন সমীক্ষা থেকে পাওয়া প্রমাণ বলছে পরিবেশগত বিষাক্ত পদার্থ, বিশেষ করে বায়ু দূষণ, আলঝাইমার্স রোগের সূত্রপাত ঘটাতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
একটু একটু করে ভুলছেন সবই? অ্যালুমিনিয়াম ফয়েল আপনার বিপদ বাড়াচ্ছে অজান্তেই

Aluminum Foil Risks: কিছু গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে, অ্যালুমিনিয়াম আলঝাইমার্সের অন্যতম কারণ।

কিতাজাওয়া এবং তাঁর দল দুই ধরনের বয়সের ইঁদুরদের উপর এই গবেষণা করেছেন। গবেষকরা ৩ মাস এবং ৯ মাস বয়সী ইঁদুরের দু'টি দলকে ১২ সপ্তাহের জন্য দূষিত বায়ুর মধ্যে রেখে দেন যাতে অতি সূক্ষ্ম দূষক কণা ছিল ভর্তি। দ্বিতীয় দলটিকে বিশুদ্ধ বাতাসের সংস্পর্শে রাখা হয়েছিল। জীবুনের অত্যন্ত ঝুঁকিপূর্ণ দু'টি পর্যায়ে; বাড়ন্ত শিশু এবং যুবা বয়সে দূষক কণা পদার্থের মধ্যে থাকার ফলে স্বাস্থ্যে কী কী সম্ভাব্য প্রভাব পড়তে পারে তা নির্ধারণ করতেই বিভিন্ন বয়সের ইঁদুরদের ব্যবহার করা হয়েছিল।

গবেষকরা স্মৃতিশক্তির কাজ এবং বৌদ্ধিক কার্যকারিতা সম্পর্কিত পরীক্ষা করে দেখেন এই দুই ক্ষেত্রই দূষক কণা পদার্থের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, গবেষকরা আবিষ্কার করেন যে, বিশ্লেষণের সময় ওই ইঁদুরগুলির বয়স ছিল ১২ মাস আর দূষকের মধ্যে থাকা ইঁদুরদের মস্তিষ্কে আলঝাইমার্স রোগের সূত্রপাতের সঙ্গে যুক্ত প্রদাহ বৃদ্ধি পেয়েছে।

বায়ু দূষণ আসলে আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত খুব কম পরিচিত একটি বিষয় যা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ এক পরিবেশগত ঝুঁকি। আলঝাইমার্স রোগ এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমাতে ব্যক্তিগত পর্যায়ে এবং পরিবেশ দিক থেকেও নিয়ন্ত্রক সংস্থাগুলিকে দূষক কণা পদার্থের মাত্রা কমানোর চেষ্টাকে বাড়াতেই হবে। যত বেশি মানুষ দূষক পদার্থের সরাসরি সংস্পর্শে আসতে শুরু করবে ততই বেশি মানুষের মস্তিষ্কে এর প্রভাব পড়বে। জীবনযাত্রা পরিবর্তনের বিষয়ে সচেতনতা বাড়ানো তো বটেই, আমাদের চারপাশের বায়ুর গুণমান উন্নত না করতে পারলে সমস্যা আরও ভয়াবহ দিকে যাবে।

লিখেছেন
inscript
inscript
19 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিসলেরির জলে ক্যানসারের অভিযোগ! পাল্টা কী বলছে এই সংস্থা?

Bisleri Water: বিসলেরির বোতলজাত পানীয় জলে ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে এমন রাসায়নিকের উপস্থিতির অভিযোগ উঠেছে। নমুনা পরীক্ষায় ব্রোমেট ও পিএএইচের সন্ধান মেলায় সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে এফএসএসএআই। কিন্তু ঠিক কতটা বিপজ্জনক এই রাসায়নিক? বাজারে থাকা সব বোতলজাত জল কি নিরাপদ?

হাসপাতালের দরজায় থমকে যায় অধিকার, ট্রান্সজেন্ডারদের চিকিৎসা কি এখনও অধরা?

Transgender Healthcare in India: সম্প্রতি দ্য উইক (The Week)-এ প্রকাশিত এক প্রতিবেদনে দিল্লির ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবায় নতুন আশার আলো দেখার কথা বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, দিল্লি এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গ বা দেশের অন্যান্য প্রান্তের চিত্রটা ঠিক কেমন? আর এই পুরো প্রক্রিয়ায় ট্রান্সজেন্ডার মানুষেরা ঠিক কেমন আছেন? তাঁদের ঠিক কতটা লাভ হচ্ছে?

১০ বছরের মধ্যেই নিশ্চিহ্ন হবে ক্যান্সার! AI নিয়ে বড় দাবি Anthropic CEO-র

AI Cancer Treatment: সম্প্রতি সংস্থার IPO বা শেয়ার বাজারে তালিকাভুক্তির প্রস্তুতির অংশ হিসেবে একটি রোডশোতে বক্তব্য রাখেন দারিও আমোদে। সেখানেই তিনি বলেন, ক্যান্সার, আলঝাইমার্স, হৃদরোগ এবং মানসিক অসুস্থতার মতো রোগ এক দশকেরও কম সময়ের মধ্যে অতীত হয়ে যেতে পারে বলে তাঁর বিশ্বাস।

ঘুমের মধ্যেই স্মৃতি হারানোর ইঙ্গিত! মস্তিষ্কে ‘একাকী’ তরঙ্গের হদিস পেলেন বিজ্ঞানীরা

Lonely Waves: গভীর ঘুমের মধ্যেই কি স্মৃতিশক্তি হারানোর ইঙ্গিত লুকিয়ে রয়েছে? সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা মস্তিষ্কে ‘লোনলি ওয়েভস’ বা একাকী তরঙ্গের সন্ধান পেয়েছেন। আলঝাইমার্সের সঙ্গে সম্পর্কিত টাউ প্রোটিন জমার কারণে এই তরঙ্গের স্বাভাবিক ছন্দ ও সমন্বয় ব্যাহত হতে পারে। স্মৃতিশক্তি কমে যাওয়ার আগেই কি এই পরিবর্তন শনাক্ত করা সম্ভব?

প্রতিদিন ওষুধ নয়, ছ’মাস অন্তর একটি ইঞ্জেকশন! HIV প্রতিরোধে নতুন দিশা Dr Reddy’s-এর

HIV Prevention: প্রতিদিন HIV প্রতিরোধের ওষুধ খাওয়ার বদলে ছ’মাস অন্তর একটি ইঞ্জেকশন! Dr Reddy’s-এর তৈরি জেনেরিক লেনাকাপাভির USFDA-র টেন্টেটিভ অনুমোদন পেয়েছে। বছরে মাত্র দু’টি ডোজেই যৌনসম্পর্কের মাধ্যমে HIV-1 সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। কারা নিতে পারবেন এই ইঞ্জেকশন? দাম কত? কবে মিলবে ভারতের বাজারে?

করোনা সেরে গেলেও পিছু ছাড়ছে না ক্লান্তি! লং কোভিড নিয়ে নতুন গবেষণায় কী জানা গেল?

Long COVID: করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরেও অনেকের শরীরে থেকে যাচ্ছে ক্লান্তি, শ্বাসকষ্ট ও স্মৃতিশক্তির সমস্যা। লং কোভিড নিয়ে নতুন মার্কিন গবেষণায় দেখা গেল, তিন বছরে প্রায় অর্ধেক রোগীর উপসর্গ কমেছে এবং এক-চতুর্থাংশ সম্পূর্ণ সুস্থ হয়েছেন। কিন্তু কোন ধরনের উপসর্গ থাকলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি? কী বলছে গবেষণা?

কলকাতা বন্দরে উদ্ধার সাড়ে ১৩ কোটি টাকার ই-সিগারেট, শরীরের কী কী ক্ষতি করে এই ইলেকট্রনিক সিগারেট?

E-Cigarette Side Effects: কলকাতা বন্দরে প্রায় ৫৫ হাজার ই-সিগারেট উদ্ধার করেছে রাজস্ব গোয়েন্দা দফতর (DRI)। উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩.৫ কোটি টাকা। ভারতে নিষিদ্ধ এই ইলেকট্রনিক সিগারেট শরীরের কী কী ক্ষতি করতে পারে?

ফ্যাটি লিভারের চিকিৎসায় DT-109 কতটা কার্যকর হতে পারে?

Fatty liver: ফ্যাটি লিভারের চিকিৎসায় DT-109 কতটা কার্যকর? অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করে কীভাবে এই পরীক্ষাধীন ওষুধ লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে? প্রাণীর শরীরে আশাব্যঞ্জক ফল মিললেও মানুষের ক্ষেত্রে এর কার্যকারিতা ও নিরাপত্তা কি প্রমাণিত হয়েছে? ভবিষ্যতে কি গুরুতর ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন দিশা দেখাতে পারবে DT-109?