হোয়াটস অ্যাপ গ্রুপে ইস্তফাই নৈতিকতা? যে প্রশ্নের উত্তর নেই প্রতীক উরের কাছেও

Pratikur Rahman CPM resignation: বারবার যখন চেয়ারের কথা প্রতীক উর বলছেন, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে চিঠি কেন? রাজ্য সম্পাদককে কেন ইস্তফাপত্র দিলেন না? দলের নীতি নিয়ম অনুযায়ী কি হোয়াটসঅ্যাপে চিঠি দেওয়ার কথা?

inscript
৪ মিনিট
হোয়াটস অ্যাপ গ্রুপে ইস্তফাই নৈতিকতা?  যে প্রশ্নের উত্তর নেই প্রতীক উরের কাছেও

প্রতীক উর রহমানের সিপিএমে ইস্তফাপত্র দেওয়ার পর্বে বারবার প্রশ্ন উঠেছিল, রাজ্য কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া চিঠি কী ভাবে বাইরে এল? বাম সমর্থকদের একাংশের পাশপাশি প্রশ্ন তুলেছিলেন স্বয়ং প্রতীক উরও। সেই উত্তরই পাওয়া গেল ইনস্ক্রিপ্টের পডকাস্টে।

২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের বিকেলে লাল ঝান্ডাকে বিদায় জানিয়ে সবুজ শিবিরে নাম লিখিয়েছেন সিপিএমত্যাগী প্রতীক উর রহমান। রাজ্য কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে ইস্তফাপত্র দিয়েছিলেন ১৬ ফেব্রুয়ারি। তারপরই তা সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর থেকেই প্রতীক উর প্রশ্ন তোলেন, কী ভাবে রাজ্য কমিটির গ্রুপ থেকে চিঠি বাইরে বেরোলো? কুণাল ঘোষ সেই চিঠি কী ভাবে পেলেন? সিপিএমে ঘর-শত্রু বিভীষণ আছেন বলেই ইঙ্গিত করেন প্রতীক উর। তাঁর কথায়, খোচর পুষে রেখেছে সিপিএম।

ইনস্ক্রিপ্ট-এর পডকাস্টে অবশ্য একাধিক অপ্রিয় প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে প্রতীক উরকে। তিনি বারবার বলেছেন, তাঁর অভিযোগ কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়। পদের বিরুদ্ধে, রাজ্য সম্পাদকের বিরুদ্ধে। ব্যক্তি মহম্মদ সেলিমের সঙ্গে দেখা হলে, তিনি ক্ষমা চেয়ে নেবেন বলেও জানান। এখানেই ইনস্ক্রিপ্টের প্রশ্ন, বারবার যখন চেয়ারের কথা প্রতীক উর বলছেন, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে চিঠি কেন? রাজ্য সম্পাদককে কেন ইস্তফাপত্র দিলেন না? দলের নীতি নিয়ম অনুযায়ী কি হোয়াটসঅ্যাপে চিঠি দেওয়ার কথা?

  • আপনার জন্য আরও কিছু লেখা
ক্ষমতার অঙ্কে হারিয়ে যাচ্ছে আদর্শ! গণতন্ত্রের সঙ্কট বাড়াচ্ছে দলবদলের রাজনীতি

প্রতীক উর রহমানের দলবদল রাজনীতি সচেতন তরুণ প্রজন্মকেও 'রাজনৈতিক ব্যবস্থা'র প্রতি অবিশ্বাসী করে তুলতে আরও বেশি উদ্বুদ্ধ করবে।

এই প্রশ্নের জবাবে, প্রতীক উর সঠিক ব্যাখ্যা দিতে না পেরে বলেন— সংবিধানে কি লেখা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে চিঠি দেওয়া যাবে না? তাছাড়া অতীতে হোয়াটসঅ্যাপ ছিল না বলে যুক্তি তাঁর। কিন্তু গ্রুপের মধ্যে চিঠি দেওয়া মানে তো দলের অন্যান্য সদস্যদের কাছেও নিজের সিদ্ধান্ত তুলে ধরা। এক্ষেত্রে প্রতীক উরের পাল্টা প্রশ্ন, সহকর্মীদের কাছে যন্ত্রণার কথা তুলে ধরা কি অসাংবিধানিক? পদ্ধতি নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। এখনও পর্যন্ত কেউ প্রশ্ন তোলেনি, বলেন প্রতীক উর।

প্রতীক উরের কথায়, মহম্মদ সেলিমকে তিনি চিঠি দেননি এই আশঙ্কায়— যদি তিনি চিঠি পাননি বলে অস্বীকার করেন। এরপর প্রতীক উরের রাজ্য কমিটিতে চিঠি দেওয়ার সুযোগ ছিল। কিন্তু তা পার্টির জন্য সম্মানের হতো না বলে মত প্রতীক উরের। তাঁর অভিযোগ কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্র ভাঙার চেষ্টা হচ্ছে। মার্কসবাদী দলে শ্রেণি হয়েছে। তাই সিপিএম থেকে বেরিয়ে আসা। কিন্তু প্রতীক উর তো আইএসএফ-এর সঙ্গে বামেদের জোট চেয়েছিলেন। যিনি হুমায়ূন কবীরের সঙ্গে মহম্মদ সেলিমের বৈঠক নিয়ে নীতি নৈতিকতার প্রশ্ন তোলেন, তিনি আব্বাস সিদ্দিকীর মুখের ভাষা ভুলে যান? এ নিয়ে প্রতীক উরের বক্তব্য, আব্বাস সিদ্দিকীকে দেখে আইএসএফ চলে না। এই দলের সমর্থকরা তাঁর শ্রেণির লোক। খেটে খাওয়া, মেহনতি মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাহলে প্রতীক উর আইএসএফ-এ গেলেন না কেন? কিছুটা রহস্য রেখে এই প্রশ্নের উত্তরে সদ্য সিপিএম ত্যাগী তৃণমূল নেতা বলেন,

আগে নওশাদ কেন ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়াল না? উত্তর পেলে আইএসএফ-এ যেতাম। অন্য কোনো দলের নাম নিয়ে তুমি আরেকটা দলকে সুবিধা দেবে; আমি এর মধ্যে নেই।

বামেরা বলছেন প্রতীক উর রহমান ক্লোজড চ্যাপ্টার। ‘গদ্দার’ শব্দও কেউ কেউ ব্যবহার করেছেন তাঁকে আক্রমণ করতে গিয়ে। প্রতীক উর অবশ্য বলছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছেড়েছিলেন, বেটার অপশন খুঁজেছিলেন। তাই নেতাজির অবলম্বন করা পথ যদি ভুল না হয়, প্রতীক উরের অবলম্বন করা পথও ভুল নয়। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন তিনি। ভবিষ্যতে তৃণমূল যদি বিজেপির সঙ্গে হাত মেলায়? তখনও কি তাহলে প্রতীক উর দলত্যাগী হবেন? যদিও জোড়াফুল পতাকা হাতে নেওয়া থেকেই তিনি সমানে আক্রমণ শানিয়ে যাচ্ছেন সিপিএমের বিরুদ্ধে। SIR ইস্যু হোক বা কেরালার নাম বদলালে পশ্চিমবঙ্গ কেন ‘বাংলা’ হচ্ছে না? সামাজিক মাধ্যমে সরব হয়েছেন প্রতীক উর রহমান। তাঁর আক্রমণের তীর বামেদের দিকে, তারই সঙ্গে বিজেপির সঙ্গে সিপিএমের সেটিংয়ের ইঙ্গিত দিয়েছেন। তৃণমূলে যোগ দেওয়ার আগে বিজেমুল সেটিং বলতেন অবশ্য।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।