'RRR'-এর ছন্দে মাতল বিশ্ব, রাজামৌলির হাত ধরে যেভাবে গোল্ডেন গ্লোবের শিখর ছুঁল ভারত

RRR Naatu Naatu Golden Globe Award : তালিকায় ছিল তাবড় তাবড় নাম। টেলর সুইফট, রিহানার সঙ্গে পাল্লা দিয়ে সেরার পুরস্কার ছিনিয়ে নিল RRR

inscript
২ মিনিট
'RRR'-এর ছন্দে মাতল বিশ্ব, রাজামৌলির হাত ধরে যেভাবে গোল্ডেন গ্লোবের শিখর ছুঁল ভারত

ফের বিশ্বের মঞ্চে ভারতের জয়ধ্বনি উঠল। ফের দক্ষিণী সিনেমা এবং এসএস রাজামৌলির জাদুর সাক্ষী থাকল গোটা দুনিয়া। বিশ্ব সিনেমার অন্যতম সেরা সম্মান গোল্ডেন গ্লোব পুরস্কার এল ভারতের মাটিতে। সৌজন্যে রাজামৌলি এবং তাঁর সিনেমা ‘আরআরআর’ (RRR)। এই সিনেমারই একটি গান ‘নাটু নাটু’ (Naatu Naatu) জিতে নিল ২০২৩-এর গোল্ডেন গ্লোবের সেরা মৌলিক গানের পুরস্কার। তালিকায় ছিল তাবড় তাবড় নাম। টেলর সুইফট, রিহানা, অস্কারজয়ী গায়িকা লেডি গাগার মতো নামের সঙ্গে পাল্লা দিয়ে সেরার পুরস্কার ছিনিয়ে নিলেন সঙ্গীত পরিচালক এম এম কিরাভানি (M.M. Keeravani)।

SPEECHLESS🙏🏻

Music truly knows no boundaries.

Congratulations & thank you PEDDANNA for giving me

. This one is special.:)

I thank each & every fan across the globe for shaking their leg & making it popular ever since the release🤗

— rajamouli ss (@ssrajamouli)

২০২২-এর মার্চে মুক্তি পেয়েছিল রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। দক্ষিণের অন্যতম দুই সুপারস্টার রাম চরণ এবং এনটিআর জুনিয়র। সেইসঙ্গে ছিলেন বলিউডের অজয় দেবগণ, আলিয়া ভাটও। ভারতের দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু এবং কোমারাম ভীমের জীবন অবলম্বনেই এই সিনেমা তৈরি হয়েছে। মুক্তি পাওয়ার পরপর কার্যত সিনেমাটি ঝড় তোলে বক্স অফিসে। এর আগে রাজামৌলির সিনেমা ‘বাহুবলী’ও (Bahubali) মেগাহিট হয়েছিল। ‘আরআরআর’ সেই প্রত্যাশা পূরণ করতে যে পুরোপুরি সক্ষম, সেটা আগেই জানিয়ে দিয়েছিল আপামর ভারত।

MM Keeravaani’s

acceptance Speech!! ❤️‍🔥❤️‍🔥

— RRR Movie (@RRRMovie)

এরপরই বিভিন্ন পুরস্কারের তালিকায় নাম উঠতে থাকে এই সিনেমার। ‘নাটু নাটু’ গানটিও আগেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। একেবারে বিশ্বের মঞ্চেও পৌঁছে গিয়েছিল এই সুর। এম এম কিরাভানির সুর যে ফের কামাল করতে চলেছে, মনে মনে হয়তো জানত গোটা ভারত। ৮০ তম গোল্ডেন গ্লোবের আসরে দুটি বিভাগে জায়গা পায় আরআরআর। সেরা মৌলিক সঙ্গীতের পাশাপাশি সেরা বিদেশি ছবির বিভাগেও মনোনীত হয় এই সিনেমাটি। আমেরিকার বেভারলি হিলের অনুষ্ঠানে একেবারে ভারতীয় সংস্কৃতির বাহক হয়েই চলে গিয়েছিলেন রাম চরণ, রাজামৌলি, কিরাভানি সহ অন্যান্যরা।

Dance and the world dances with you. Thank you

, thank you

for winning at the

and showing us what India’s global brand should be: A country that can make people sing & dance together. Vasudhaiva Kutumbakam 👏🏽👏🏽👏🏽

— anand mahindra (@anandmahindra)

সেখানেই বিশ্বের তাবড় গায়ক-গায়িকা, সুরকারদের টেক্কা দিল ভারত। সেরা মৌলিক সঙ্গীতের পুরস্কার নিতে মঞ্চে উঠে একটু হলেও আবেগপ্রবণ হয়ে পড়েন সঙ্গীত পরিচালক কিরাভানি। গানটি গেয়েছেন কালা ভৈরব ও রাহুল সিপলিগঞ্জ। সবার তরফেই এই পুরস্কার নিলেন কিরাভানি। এটি একটি উদযাপনের গান, আর সেই ছন্দ আপন করে নিয়েছে বিশ্ব – সেটাই তো আসল সম্মান। অবশ্য কিরাভানির কাজ এমনিতেই অজস্র ভক্ত তৈরি করে ফেলেছে গোটা বিশ্বে। বাহুবলীতেও তাঁর সঙ্গীত ছিনিয়ে এনেছিল ‘স্যাটার্ন অ্যাওয়ার্ড’। বহু সম্মান পেয়েছেন তিনি। ‘নাটু নাটু’র এই সম্মানে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি। এগিয়ে এসে দরাজভরা অভিনন্দন জানিয়েছেন রিহানাও। অবশ্য সেরা বিদেশি ছবির সম্মান একটুর জন্য হাতছাড়া হয় ‘আরআরআর’-এর।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।