তীব্র গরমে রেকর্ড বিক্রি এসির, তাড়াহুড়োয় কিনতে গিয়ে যে ভুল করেছেন অজান্তেই

Air Conditioners: আর কিছুতেই পারছেন না গরমের সঙ্গে যুঝতে? এক্ষুনি এসি কেনার কথা ভাবছেন? যা জেনে রাখা জরুরি

inscript
৩ মিনিট
তীব্র গরমে রেকর্ড বিক্রি এসির, তাড়াহুড়োয় কিনতে গিয়ে যে ভুল করেছেন অজান্তেই

তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁইছুঁই, এ যেন পৌরাণিক কোনও চরিত্রের ক্রোধের আগুন অথবা কোনও সত্যিকারের আগ্নেয়গিরি! তফাৎ করা কার্যতই মুশকিল। তবে জীবন যুদ্ধ তো থেমে নেই, থেমে থাকা সম্ভবও নয়। মানুষ ছুটছে নিজের গতিতে। প্রতিনিয়ত মুখোমুখি সংগ্রাম জারি থাকছে সূর্যের সঙ্গে। নিজের প্রয়োজনে মানুষ এককালে যেভাবে ধ্বংস করেছে প্রকৃতিকে, তার সবটুকু আজ সুধে আসলে ফিরিয়ে দিচ্ছে প্রকৃতিও। আর তার জের সামলাতে আরও আরও ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে গোটা প্রজন্ম।

শেষ কয়েকদিনের হিসেব বলছে, ভিড় সামলানো দায় কলকাতার সমস্ত ছোট বড়ো ইলেকট্রনিক্সের দোকানে। শহরতলীর ছবিটাও একই রকম। এসির কাউন্টারে যেন মাছি গলবার জায়গাটুকুও নেই। সিনেমা হলে যেমন হাউসফুল ট্যাগ লাগানো থাকে, এসুর দোকানেও তেমনই শাটার ফেলে দিতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। না খেয়ে হলেও এসি কিনছে মানুষ। তার ওপর এসেছে হালফিলের কিছু ই এম আই সুবিধা, ফলে ঘরে ঘরে এসি কেনার ধুম। কিন্তু জানেন কি এই এতগুলো টাকা শ্রাদ্ধ করে তড়িঘড়ি যে এসি কিনে ফেলেছেন তাতে কোনও ফাঁক থেকে যাচ্ছে না তো?

আসুন জেনে নেওয়া যাক, এসি কেনার আগে ঠিক কোন কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি।

ঘরের আকার - নতুন এসি কেনার আগে অবশ্যই ঘরের আকার বিবেচনা করা জরুরি। ঘরের মোট পরিমাণ যদি কম বেশি ১০০ থেকে ১২০ বর্গ ফুট এর মধ্যে হয় তবে ১ টন এসি কিনলেই হবে। কিন্তু যদি আপনার ঘর হয় তার থেকে বড় তাহলে সেই রেশিও মাথায় রেখে প্রয়োজনে দেড় থেকে ২ টন পরিমাণের এসি কিনতে হবে অন্যথায় এসির উপর অহেতুক চাপ পড়বে যার জেরে খুব তাড়াতাড়ি বিকল হয়ে যেতে পারে এতো টাকা দামী যন্ত্র।

উইন্ডো নাকি স্প্লিট এসি : উইন্ডো এসির তুলনায় স্প্লিট এসি-তে অনেক বেশি বৈশিষ্ট্য থাকে। তবে স্প্লিট এসির দামও বেশি। স্প্লিট এসি যে কোনও ঘরে সহজেই লাগানো যায়। অন্যদিকে ঘরে উইন্ডো এসি বসাতে হলে জানালা থাকা দরকার। স্প্লিট এসি-তে, অনবোর্ড স্লিপিং, টার্বো কুলিং-সহ অনেক বৈশিষ্ট্য থাকে। ফলে আপনার ঘর এবং পকেটের সঙ্গে সঠিক সমঝোতা করতে কোন এসি প্রয়োজন তা কেনার আগেই সিদ্ধান্ত নিন।

কোম্পানির রিভিউ : এসি কোম্পানির রিভিউ ও সুনামের দিকে অবশ্যই খেয়াল করবেন। পুরনো কিছু নামী কোম্পানির ক্ষেত্রে বিশ্বাসের ভিত মজবুত হয়। শুধু তাই নয় এ বিষয়ে প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। ভালো করে জেনে নিন ঠিক কোন কোম্পানির এসির ক্ষেত্রে সার্ভিস ভালো এবং কোনও কিছু খারাপ হলে সহজেই মোকাবিলা সম্ভব। সেই মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিন। মাথায় রাখবেন একবার কেনা হয়ে গেলে কিন্তু ফেরার পথ থাকবে না।

এয়ার ফিল্টারসহ এসি : এসি কেনার সময়ে দেখে নিন এতে এয়ার ফিল্টার আছে কি না। এই জাতীয় ফিল্টার থাকলে তা বেশি ভালো হয় অবশ্যই। অনেক এসি-তে গন্ধের ফিল্টার এবং অ্যান্টি ব্যাকটিরিয়াল ফিল্টারও থাকে। দাম বেশি হলেও এই সব ফিল্টারসহ এসি কিনলে বাড়তি সুবিধা পাবেন। এবং বেশিদিন টেকসই হবে।

কোন কয়েল : বর্তমানে এসি কিনতে গেলে দোকানের কর্মচারীরাও আপনাকে বলে দেবে কপার কয়েল অর্থার তামার কয়েল লাগানো এসি কেনার কথা। আসলে তোমার ক্ষেত্রে তড়িৎ প্রবাহ বেশি বলে অন্য ধাতুর কয়েলের এসির থেকে তামার কয়েলের এসি কিনলে তা ভবিষ্যতের জন্য ভালো। আর স্টার এর হিসেবটা দেখে নিতে ভুলবেন না। খেয়াল রাখবেন যত বেশি স্টার তত কম বিদ্যুতের খরচ।

তবে এই এতকিছুর পরও সবথেকে বেশি জরুরি হল প্রকৃতির খেয়াল রাখা। অবাধে গাছ কাটা, পুকুর বোজানোর বিরুদ্ধে সরব না হলে আপনার ভবিষ্যত প্রজন্মের জন্য অন্ধকার ডেকে আনার দায় বর্তাবে আপনার মাথার ওপরেও।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।