দু'বেলা দু'মুঠো ভাত, তাতেই আছে 'অমরত্বের' চাবিকাঠি! কী বলছেন বিশেষজ্ঞরা?

পুষ্টিবিদদের মতে বেশ কিছু কারণে অনেকেই ভাত খাওয়া বন্ধ করলেও এর বহুমুখী পুষ্টিগুণ শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়।

Piya Saha
৩ মিনিট
দু'বেলা দু'মুঠো ভাত, তাতেই আছে 'অমরত্বের' চাবিকাঠি! কী বলছেন বিশেষজ্ঞরা?

আদিম যুগের মধ্যভাগে মানুষ যখন স্থায়ীভাবে বসবাস শুরু করেছে, সেসময় খাদ্যসংস্থানের কারণে চাষআবাদ শুরু করে তারা। সেই আদিম যুগের উৎপাদিত দানাশস্যগুলি আজও আমাদের প্রধান গৃহীত খাদ্য। দৈনন্দিন জীবনে আমরা যা খাই, তার মধ্যে অন্যতম ভাত। কথাতেও বলে, মাছে-ভাতে বাঙালি। যতই আধুনিক হোক বাঙালি, অন্তত একবেলা পেটপুরে ভাত না খেলে তৃপ্তি হয় না। তবে শুধুই কি বাঙালির প্রিয় ভাত! না। তথ্য বলছে, বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিমাণে গৃহীত খাদ্যশস্যগুলির মধ্যে অন্যতম হলো চাল। চাল দিয়ে তৈরি রকমারি পদগুলি স্বাদেও দারুণ। পাশাপাশি বিশ্বে প্রায় লক্ষাধিক ধরনের চালের চাষ হওয়ায় মানুষের কাছে একাধিক বিকল্পও রয়েছে। তবে সাদা চালই সবচেয়ে জনপ্রিয় এক্ষেত্রে। ফুড অ্যান্ড ওয়াইনের রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে যে পরিমাণ ক্যালোরি মানুষ গ্রহণ করেন, তার পাঁচ ভাগের একভাগের উৎস ভাত।

একাধিক কারণে বর্তমানে মানুষ ভাত খাওয়া কমিয়ে দিলেও একে উপেক্ষা করা অসম্ভব। তবে পুষ্টিবিদদের মতে বেশ কিছু কারণে অনেকেই ভাত খাওয়া বন্ধ করলেও এর বহুমুখী পুষ্টিগুণ শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। প্রতি ১০০ গ্রাম সাদা ভাতে যে পুষ্টি উপাদান রয়েছে-

• ১৩০ ক্যালোরি ও ৬৯% জল

• ২.৪ গ্রাম প্রোটিন

• ২৮.৭ গ্রাম কার্বোহাইড্রেট

• ০.২ গ্রাম মোট ফ্যাট, যার মধ্যে ০.০৫ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট, ০.০৬ গ্রাম মনোআনস্যাচুরেটেড ফ্যাট, ০.০৫ গ্রাম পলিআনস্যাচুরেটেড ফ্যাট, ওমেগা থ্রি, ওমেগা সিক্স, সুগার এবং ফাইবার।

• এছাড়াও ১% আয়রন, ৫% ভিটামিন বি-৬ এবং ৩% ম্যাগনেশিয়াম রয়েছে।

ভাতের যে যে উপকারিতা রয়েছে

  • আপনার জন্য আরও কিছু লেখা
কালো চালের ভাত, পায়েস, বিরিয়ানি! পুষ্টিগুণ জানলে চমকে উঠবেন

কালো চালের যে শুধু ভাতই হয় তা নয়। বিভিন্ন ধরনের মিষ্টান্ন, পায়েস, খিচুরি, স্যুপ, এমনকী, বিরিয়ানিও রান্না করা যায়। তবে রান্না করার পর এই ভাত বেশ আঠালো ধরনের হয়, সাদা চালের মতো ঝরঝরে হয় না।

১. প্রতিনিয়ত আরও চনমনে বোধ হয়

অনেকেই মনে করেন যে, প্রতিদিন ভাত খাওয়ার কারণেই শরীর অলস হয়ে উঠছে। তবে এই ধারণা কিন্তু একেবারেই ভুল। বরং সাদা ভাত কার্বোহাইড্রেটে ভরপুর, যা মানবদেহের শক্তির প্রধান উৎস। এছাড়া সাদা ভাতে ভিটামিন বি রয়েছে, যা আমাদের বাড়তি শক্তি জোগায়।

নিউট্রিয়েন্টস পত্রিকায় প্রকাশিত গবেষণা অনুসারে, ফোলেট ব্যতীত সমস্ত প্রকার ভিটামিন বি মানবদেহে কোষের মধ্যে শক্তি উৎপাদনের বিভিন্ন ধাপে সাহায্য করে। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে যে, শরীরে শক্তির জোগান বজায় রাখতে প্রতিটি ভিটামিন বি অপরিহার্য। ফলে পর্যাপ্ত ভিটামিনের অভাবে আমাদের শরীরে উৎপাদিত শক্তির পরিমাণ সীমিত হয়ে যায়, যা বিপাকীয় প্রক্রিয়া, এমনকী, আমাদের স্বাস্থ্যের ওপরেও নেতিবাচক প্রভাব ফেলে।

২. মজবুত হাড়ের অধিকারী

দেখা গেছে, হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাদা ভাত খুবই উপকারী। আমাদের সকলেরই জানা, হাড়ের জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড়ের পুষ্টির জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু আরেকটি প্রয়োজনীয় উপাদানের কথা বেশিরভাগ ক্ষেত্রেই উল্লেখ করা হয় না। এই উপাদানটি হলো ম্যাঙ্গানিজ, যা সাদা ভাতে উপস্থিত থাকে। ফলে প্রতিদিন সামান্য ভাত খেয়েই হাড় মজবুত রাখুন।

৩. রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে

সাদা ভাতে সামান্য পরিমাণে সোডিয়াম থাকার ফলে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটি খুবই উপকারী। সোডিয়াম রক্তনালী সংকুচিত করে দেয়, ফলে রক্তচাপ বৃদ্ধি পায়। এই কারণে স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বেড়ে যায়। তাই সুস্থ থাকতে অতিরিক্ত সোডিয়াম গ্রহণ না করাই ভালো। সাদা ভাত এবং ব্রাউন রাইস, দুইই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

৪. ক্যানসার প্রতিরোধে সক্ষম

ভাতে প্রচুর পরিমাণে অদ্রবণীয় ফাইবার থাকায় তা ক্যানসার প্রতিরোধে কার্যকর। বিশ্বের বহু বিজ্ঞানী এবং গবেষকেরা বিশ্বাস করেন যে শরীর ক্যানসার কোশের বৃদ্ধি রুখতে পারে ভাতে থাকা অদ্রবণীয় ফাইবার। প্রসঙ্গত উল্লেখ্য, ফাইবার কোলোরেক্টাল এবং অন্ত্রের ক্যানসার রুখতে পারে। পাশাপাশি ভাতে ভিটামিন এ এবং সি-র মতো অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে, যা শরীরে ক্যানসার কোষের বৃদ্ধি আটকে দেয়।

৫. অন্ত্র ভালো রাখতে

ভাতে রেজিস্ট্যান্ট স্টার্চ প্রচুর পরিমাণে থাকে, যা অন্ত্রে প্রায় অপাচ্য অবস্থায় পৌঁছয়, এর ফলে অন্ত্রে কিছু উপকারী ব্যাকটেরিয়ার জন্ম হয়। এই ব্যাকটেরিয়াগুলি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ডায়েরিয়া, ইরিটেবল বাওয়েল সিনড্রোমের (IBS) কারণে মানবদেহে যে প্রভাব পড়ে, তা এড়ানো সম্ভব হয়।

এছাড়াও ভাতে অদ্রবণীয় ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় খুবই উপকারী এটি। তাই যাঁরা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাঁরা ভাত খাওয়া বন্ধ করবেন না। তবে চিকিৎসকদের মতে ফাইবারের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যায়।

৬. ত্বক ভালো রাখতে

কালো চাল, বাদামি চাল, চালের থেকে তৈরি তেল এবং চাল ধোয়া জল ত্বক ভালো রাখতে সাহায্য করে। আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র মতে, আমাদের দেশে চালের জল ত্বক পুড়ে গেলে জ্বালা কমাতে ব্যবহার করা হয়। চালে উপস্থিত ফেনোলিক যৌগ ত্বকের জ্বালা ও লালভাব কমাতে খুবই উপকারী। পাশাপাশি বয়সের কারণে ত্বকের বলিরেখা ও কুঁচকে যাওয়া থেকে রুখতেও ভাত খাওয়া উচিত।

ভাতের বহু উপকারিতা সত্ত্বেও বেশি পরিমাণে ভাত খেলে কিন্তু ফল হবে উল্টো। টাইপ টু ডায়াবেটিস এবং ওজন বৃদ্ধির মতো সমস্যা দেখা দেয় অত্যধিক মাত্রায় ভাত খেলে। তাই প্রতিদিন পরিমাণমতো ভাত খেয়ে শরীর সুস্থ রাখুন।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।