যুদ্ধের মধ্যেই 'প্রেমিকা'কে বিশেষ উপহার, পুতিনের কোটি টাকার প্রাসাদের চেহারাটা কেমন?

Putin Girlfriend Secret Palace : দেশের দিকে তাঁর নজর নেই; বরং নিজের বহুচর্চিত ‘প্রেমিকা’র সঙ্গেই গোপনে দিন কাটাচ্ছেন তিনি।

inscript
২ মিনিট
যুদ্ধের মধ্যেই 'প্রেমিকা'কে বিশেষ উপহার, পুতিনের কোটি টাকার প্রাসাদের চেহারাটা কেমন?

এক বছর পেরিয়ে গিয়েছে, রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ এখনও শেষ হয়নি। রক্তক্ষয়ী যুদ্ধে একের পর এক ধ্বংসলীলার সাক্ষী থাকছে দুই দেশ। রাশিয়ার মতো শক্তিধর দেশ হাজার চেষ্টা করেও কাবু করতে পারছে না ইউক্রেনকে। উল্টোদিকে, আমেরিকা-ইংল্যান্ডের সঙ্গে জার্মানিও তাদের শক্তিশালী কামান পাঠিয়ে পাশে দাঁড়িয়েছে ইউক্রেনের। সব মিলিয়ে রাশিয়ার রণাঙ্গনে চিন্তার মেঘ। বছরব্যাপী এই যুদ্ধের ফলে জনসাধারণও মহা সমস্যায় পড়েছে। অর্থনীতিও ধুঁকছে। তারইমধ্যে হইহই শুরু হয়ে গিয়েছে গোটা রাশিয়ায়। খোদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গেলেন কোথায়?

কেউ কেউ বলছেন, তিনি নাকি মারা গিয়েছেন। কারও কারও মতে, এখনও মারা যাননি, কিন্তু এরকম অবস্থা চলতে থাকলে নিজের কাছের লোকের হাতেই তাঁর মৃত্যু ঘটবে। যুদ্ধের বাজারে একের পর এক তথ্য, তত্ত্ব ছড়িয়ে পড়ছে। কিন্তু কোথায় গেলেন পুতিন? তিনি তো রাশিয়ার সর্বময় কর্তা; তিনিই হারিয়ে গেলেন! আজ্ঞে না, হারিয়ে যাননি তিনি। রাশিয়ারই এক অনলাইন পোর্টাল ‘দ্য প্রোজেক্ট’-এর দাবি, পুতিন আছেন বহাল তবিয়তেই। যুদ্ধের বাজারেও নিজের ‘যৌবন’ ধরে রাখছেন ৭০ বছর বয়সি এই বৃদ্ধ। দেশের দিকে তাঁর নজর নেই; বরং নিজের বহুচর্চিত ‘প্রেমিকা’র সঙ্গেই গোপনে দিন কাটাচ্ছেন তিনি।

‘দ্য প্রোজেক্ট’ এমনিতেই পুতিনবিরোধী বলে পরিচিত। তবে সম্প্রতি সংবাদমাধ্যমের এই বিশেষ খবর গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। ‘দ্য প্রোজেক্ট’-এর মতে, দেশের মানুষের থেকে যথেচ্ছ পরিমাণে কর নিয়ে, কোটি কোটি টাকা খরচ করে প্রেমিকার জন্য কাঠের প্রাসাদ তৈরি করে দিয়েছেন পুতিন। সন্তান আর সেই প্রেমিকাকে নিয়ে সেখানেই থাকছেন তিনি। কিন্তু কে এই প্রেমিকা? প্রাসাদের ছবিটাই বা কেমন?

৩৯ বছর বয়সি রুশ সুন্দরী আলিনা কাবায়েভা। এর আগেও পুতিনের আশেপাশে বহুবার তাঁকে দেখা গিয়েছে। কানাঘুষো, তিনিই নাকি পুতিনের সেই ‘প্রেমিকা’। সেজন্যই ২০১৩ সালে লুডমিলা পুতিনের সঙ্গে বিবাহবিচ্ছেদও হয়। যাই হোক, আলিনা নিজেও গোটা বিশ্বের ক্রীড়া জগতে যথেষ্ট পরিচিত নাম। রিদমিক জিমন্যাস্ট হিসেবে তাঁর পরিচিতি গোটা পৃথিবীতে। এর আগে অলিম্পিকে অংশগ্রহণ করে দু’টো সোনাও জিতেছিলেন তিনি। সঙ্গে ছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ও। ডোপিংয়ের দায়ে তিনি নির্বাসিত হলেও পরবর্তীকালে ফের সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন। কারণ? ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা।

সেই ঘনিষ্ঠতা নাকি এখন আরও গাঢ় হয়েছে। এতটাই যে, ১২০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে আস্ত একটি প্রাসাদ উপহার দিয়েছেন পুতিন। মস্কোর লেক ভালদাইয়ের কাছে, জঙ্গলের মধ্যে নিরিবিলি জায়গায় রয়েছে এটি। প্রতিনিয়ত সেখানে পাহারায় পুতিনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। সেখানেই নাকি আলিনা কাবায়েভা এবং সন্তানদের সঙ্গে নিয়ে আছেন পুতিন। ১৩,০০০ বর্গফুটের এই কাঠের প্রাসাদের ভেতর কী নেই! বিশাল বড় বাগান, প্রাসাদের ভেতরেই আস্ত একটা সুইমিং পুল। রয়েছে একেবারে আলাদা একটা ঝাঁ চকচকে স্পা কমপ্লেক্স। কেবল তাই নয়, ভেতরে গ্লাসের টেবিলের চারপাশে রয়েছে চোখ ধাঁধাঁনো সোনার চেয়ার!

তবে পুতিন বিরোধীদের বক্তব্য, এই গোটা ব্যাপারটাই করা হয়েছে জনগণের থেকে অত্যাধিক টাকা নিয়ে। করের টাকা নয়ছয় করেই কালো টাকার পাহাড় তৈরি করেছেন পুতিন; আর সেটা দিয়েই প্রেমিকাকে সাজিয়ে তুলছেন। আলিনা কাবায়েভা নিজেও রাশিয়ার ন্যাশনাল মিডিয়া গ্রুপের প্রধান। ২০২১ সালে সেখানার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি এই কালো টাকার খেলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। প্রাসাদের কথাও তখন প্রথম সামনে আসে। তিনি অবশ্য এখন জেলে বন্দি। আপাতত যুদ্ধের মধ্যেও প্রেমিকার সঙ্গ ছাড়েননি পুতিন। বেশ গোপনেই নিজের জীবন ও যৌবন অতিবাহিত করছেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।