শ্রদ্ধা কাণ্ডে সব তথ্য দিল চুল আর হাড়, কী আছে এই ডিএনএ রিপোর্টে
Shraddha Walkar Murder Case : কতটা জট ছিঁড়তে পারল সাম্প্রতিক ডিএনএ রিপোর্ট

সময় কেমন সব বদলে দেয়! একটা ভয়াবহতা নিজে থেকেই জায়গা ছেড়ে দেয়, বদলে দখল নেয় অন্য কেউ। দিল্লি যেন তার জলজ্যান্ত উদাহরণ। এই তো সবে শিরোনাম থেকে মুখ ফিরিয়েছিল শ্রদ্ধা মার্ডার কেস, তার মধ্যেই আবার বছরের শুরুর দিনই জায়গা নিয়ে ভয়াবহ আরও একটা মৃত্যু রহস্য। সেই জের এখনও কাটেনি এর মধ্যেই ফের শিরোনামে এল শ্রদ্ধা হত্যাকাণ্ড।
একটা নৃশংস খুন, একজন খুনী আর অজস্র আইনি মারপ্যাঁচ, প্রতিদিনই নয়া নয়া মোড় নিয়েছে তদন্ত।চলছে টানা জিজ্ঞাসাবাদ, খুনের ধরন নিয়ে হাজার পর্যালোচনাও। বিশ্বকাপের উত্তেজনার মাঝেও বারবার শিরোনাম দখল করছে দিল্লীর আফতাব-শ্রদ্ধার ঘটনা। কিন্তু তারপর হয়তো সময়ের চিরাচরিত নিয়মেই খানিক জায়গা ছেড়ে দিয়েছিল ঘটনা। আজ আবারও সামনে এল তদন্তের নয়া মোড়। প্রকাশ্যে এল নতুন ডিএনএ রিপোর্ট। আর তাতেই মিলল হদিশ।
- আপনার জন্য আরও কিছু লেখা
Delhi Murder Case : এই ঘটনাগুলি একেকবারেই বিক্ষিপ্ত নয়, তা বিভিন্ন পরিসংখ্যান, মনোবিদ, সমাজতাত্ত্বিকদের বক্তব্য থেকে স্পষ্ট। বরং, প্রতিটা ঘটনাই সরু কয়েকটি সুতোর মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত।
শ্রদ্ধা হত্যা মামলার একটি বড় অগ্রগতিতে, ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে যে, দিল্লি পুলিশের তরফে উদ্ধার করা চুল এবং হাড়ের নমুনাগুলি মৃত শ্রদ্ধা ওয়াকারেরই ছিল। শুধু তাই নয়, এতে নিশ্চিত হয়েছে আফতাব পুনাওয়ালা প্রথমে শ্বাস রোধ করে মেরে তার পর টুকরো টুকরো করেছিল দেহ।
শ্রদ্ধা হত্যাকাণ্ডের পরতে পরতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। ঘটনা যে দিকে মোড় নিয়েছে তাতে রিল নাকি রিয়েল সেটা বোঝাই দায়! এর মধ্যে এমনও খিবির পাওয়া যায় যে, আফতাবের দাবি করেছে, ‘ডেক্সটার’ নামক একটি সিরিজ দেখেই শ্রদ্ধাকে খুনের পরিকল্পনা করেছিল সে। শ্রদ্ধা হত্যা মামলার মূল অভিযুক্ত আফতাব পুনাওয়ালাকে মানসিক রোগী বলেও মনে করেছেন অনেকেই। পলিগ্রাফ, নার্কো টেস্ট সবকিছুকেই বিভিন্ন সময় আশ্রয় করেছেন দিল্লি পুলিশ। তবে এমন ভয়াবহ নৃশংসতার শেষ কোথায় তা এখনও অধরা। তবে ডিএনএ রিপোর্ট যে সার্বিকভাবে তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারবে তা বলাই বাহুল্য।
















