নোট গোনার মেশিন বানান! আইআইটি পড়ুয়াদের কাছে এ কেমন আবদার ধনখড়ের?

Jagdeep Dhankhar to IIT students: ধানবাদ, ইনস্টিটিউট অব টেকনোলজি-তে গিয়ে উপরাষ্ট্রপতি জানালেন, দ্রুততম টাকা গোনার মেশিন বানাক পড়ুয়ারা।

Sohini Das
৩ মিনিট
নোট গোনার মেশিন বানান! আইআইটি পড়ুয়াদের কাছে এ কেমন আবদার ধনখড়ের?

না, অত্যাধুনিক চিকিৎসার কোনও যন্ত্রপাতি নয়। দ্রুততম ট্রেন, বাস বা কোনও যানবাহন পর্যন্ত নয়। দেশের উপরাষ্ট্রপতি আইআইটি পড়ুয়াদের কাছে আবদার করে বসলেন অন্য এক যন্ত্রের। ধানবাদ ইনস্টিটিউট অব টেকনোলজি (ইন্ডিয়ান স্কুল অব মাইনস)-এ গিয়ে উপরাষ্ট্রপতির জানালেন, দ্রুততম টাকা গোনার মেশিন বানাক পড়ুয়ারা। যা দিয়ে নিমেষে গুনে ফেলা যাবে হাজার হাজার টাকা।

প্রায় সমস্ত রাজ্য়ের নেতামন্ত্রী ও তাঁদের ঘনিষ্ঠদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের কথা শোনা যাচ্ছে ইদানীং! সেদিক থেকে দেখতে গেলে তেমন বড় কোনও দাবি কি আদৌ করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সম্প্রতি আইআইটি-আইএসএম, ধানবাদের সমাবর্তন উপলক্ষে অতিথি হয়ে গিয়েছিলেন ধনখড়। সেখানেই কথা বলার সময় তাঁর কথায় উঠে আসে ব্যাঙ্ক ম্যানেজারদের দুর্দশার কথা। টাকা গুনতে গিয়ে যে ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হয় তাঁদের, সে কথা তুলে ধরে ধনখড়ের পড়ুয়াদের কাছে আর্জি, তাঁরা যেন এমন কোনও মেশিন বানায়, যা দ্রুতগতিতে টাকা গুনতে পারবে।

সম্প্রতি রাঁচির কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়িতে হানা দেয় আয়কর দফতর। প্রায় ৫৫৩ কোটি টাকা উদ্ধার হয় তাঁর কাছ থেকে। বাড়ির সামনে জড়ো হয় টাকার বিরাট স্তূপ। সেই বিপুল পরিমাণ টাকা গুনতে ব্যাঙ্ক থেকে টাকা গোনার মেশিন আনা হয়েছিল বটে। তবে কাজের কাজ কিছু হয়নি। কারণ ওই বিপুল পরিমাণ নোট গুনতে গিয়ে খারাপ হয়ে যায় মেশিন। জানা গিয়েছে স্টেট অব ব্যাঙ্ক ইন্ডিয়ার যে শাখায় টাকা গোনা হয়েছে, সেখানে টাকা গোনার পর জড়ো হয় টাকা-ভর্তি মোট ১৭৬টি ব্যাগ। গত ৬ ডিসেম্বর টাকা গোনার কাজ শুরু হলেও ১৭৬টি ব্যাগের মধ্যে ১৪০টি ব্যাগ গোনার কাজই শেষ হয়েছে এখনও পর্যন্ত। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার আঞ্চলিক শাখার ম্যানেজার ভগৎ বেহেরা জানান, ব্যাঙ্কের ৫০ জন কর্মী ও ৪০টি মেশিন মোতায়েন করেও এখনও টাকা গোনার কাজ বাকি অনেকটাই। আর সেই সমস্যাটার দিকে তাকানোর জন্য আইআইটি পড়ুয়াদের কাথে আর্জি নানা তিনি। ধানবাদ আইআইটির সমাবর্তনে এসে স্বাভাবিক ভাবেই কংগ্রেস সাংসদের সেই দুর্নীতির কথা তুলে ধরতে ভোলননি ধনখড়। আর তার প্রেক্ষিতেই পড়ুয়াদের কাছে একটি দ্রুততর নোট গোনার মেশিন তৈরির আর্জি জানান তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জৈন হাওয়ালাকাণ্ডে মুক্ত নন ধনকড়, অভিযোগ খুঁচিয়ে তুলেছিলেন মমতাই...

সব জল্পনা নস্যাৎ করে বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদে মনোনীত করে ফের একবার চমকে দিয়েছেন মোদি-শাহরা। তাই বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ধনখড়ের নাম ঘোষণা করতেই হইচই পড়ে যায়।

সম্প্রতি শীতকালীন অধিবেশন চলাকালীন, বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ জিরো আওয়ারের সময় লোকসভায় প্রশ্নটি তোলেন। শুধু ধীরজই নয়, কংগ্রেসের বাকি নেতা-নেত্রীদের অনেকেই এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি। বরবারই বিজেপি-ঘনিষ্ঠ বলে বদনাম রয়েছে জগদীপ ধনখড়ের। বাংলার রাজ্যপাল থাকাকালীন বারবার এ রাজ্যের সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন জগদীপ। এমনকী তিনি এমন এমন সিদ্ধান্তও নিয়েছেন, যা একান্তভাবে রাজ্য সরকারবিরোধী, এমনকী জনবিরোধীও। বারবার তাঁর দরবারে পৌঁছে সিলমোহরের জন্য পড়েছে রাজ্যসরকারের বহু প্রস্তাব, প্রকল্প। মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাত রীতিমতো আলোচনার ব্যপার হয়ে উঠেছিল তখন বাংলায়। অবশেষে বাংলার রাজ্যপালের পদ ছেড়ে দেশের উপরাষ্ট্রপতির পদে আসেন জগদীপ ধনখড়। এদিন আইআইটি ধানবাদের সমাবর্তনে এসে প্রকট ভাবে না হলেও প্রচ্ছন্ন ভাবে বিজেপি সমর্থনের চেষ্টা দেখাই গেল ধনখড়ের মধ্যে। এদিন তিনি বলেন, পাওয়ার কডিডোরগুলি দুর্নীতির কবলে পড়ে নষ্ট পড়ে রয়েছে। তবে আইনের উপরে কেউ-ই নয় বলেও জানিয়ে দেন তিনি।

সাধারণ ভাবে, আইআইটিতে এসে বিজ্ঞান-আবিষ্কার ও সমাজ সংক্রান্ত কথাবার্তাই বলে থাকেন মানুষ। তবে ধনখড় যে বরাবরই প্রথা ভাঙতে পছন্দ করেন। আইআইটি পড়ুয়াদের কাছ থেকে সমাজ ও বিজ্ঞানের উন্নতি হয়, চিকিৎসা আরও আধুনিক জায়গায় পৌঁছতে পারে, এমন জিনিসপত্র চাওয়ার বদলে যে ভাবে টাকা গোনার মেশিন চেয়ে বসেছে জগদীপ ধনখড়, তা নজিরবিহীন বলেই জানিয়েছেন উপরাষ্ট্রপতি। অনেকেই বেশ মজাও পেয়েছেন উপরাষ্ট্রপতির এমন অদ্ভুত আবদারে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।