ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করা হল দেহ, মৃত্যুতেও যে রহস্য রেখে গেলেন একেন বাবুর স্রষ্টা সুজন দাশগুপ্ত

Eken Babu : পর্দার একেন বাবু চরিত্রের স্রষ্টা তিনিই, আকস্মিক মৃত্যু হল লেখক সুজন দাশগুপ্ত-এর

Kankana Mukherjee
২ মিনিট
ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করা হল দেহ, মৃত্যুতেও যে রহস্য রেখে গেলেন একেন বাবুর স্রষ্টা সুজন দাশগুপ্ত

আচমকা শোকের ছায়া। বিনা নোটিশে চলে গেলেন সাহিত্যিক সুজন দাশগুপ্ত। বুধবার সকালে ১০ টা পাঁচ নাগাদ কলকাতার বাইপাস সংলগ্ন নিজ ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয় দেহ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁর স্ত্রী একদিন আগেই গিয়েছেন শান্তিনিকেতনে, তাই বাড়িতে একাই ছিলেন তিনি। সকালে পরিচারিকা এসে বারবার বেল বাজানোর পরও যখন দরজা খুলছেন না তিনি, তখন বাধ্য হয়ে লোক ডাকাডাকি করতে হয়। অবশেষে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় মারা গিয়েছেন লেখক। প্রাথমিক অনুসন্ধানে বলা হয়েছে, সঠিকভাবে কিছুই বলা যায়নি মৃত্যুর কারণ।

সাহিত্যিক সুজন দাশগুপ্ত, নামটা চিনতে অসুবিধা হলেও, একেন বাবুকে দিব্যি চেনেন বাঙালি। সুজন দাশগুপ্তই একেনবাবুর স্রষ্টা। হইচই-এর হাত ধরেই জনপ্রিয়তা পায় একেনবাবু। পর্দায় একেন বাবু বলতে আমরা চিনি অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে। তবে এহেন নতুন একটা চরিত্রের আসল স্রষ্টা থেকেছেন খানিকটা আড়ালেই। বয়স আশি ছুঁইছুঁই। আদতে আমেরিকা নিবাসী। দীর্ঘ পঞ্চাশ বছর ধরে সেখানেই রয়েছেন লেখক। সুজনবাবু একা নন, তাঁর স্ত্রী এবং কন্যা দুজনেই লেখালিখি করেন। যদিও বেশ কয়েকমাস হল রয়েছেন কলকাতায়। একেন বাবু চরিত্রটিও তৈরি হয় স্বামী স্ত্রী দুজনের সৌজন্যেই। তারপর লেখক তাকে আরও এগিয়ে নিয়ে যান।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'জটায়ুর চরিত্রে আমাকে মানাবে, কখনও ভাবিনি': অনির্বাণ চক্রবর্তী

'দার্জিলিং জমজমাট'-এ জটায়ুর গল্প নিয়ে সিনেমা হওয়া দিয়েই গল্পের শুরু, তাছাড়াও ঝাউবনে লাশ আবিষ্কার করে জটায়ু আর তোপসে মিলেই, যাতে রহস্যের মোড় ঘুরে যায়। সৃজিত সেই স্কোপও আমাকে দিয়েছে চিত্রনাট্যে। ফলে আমি ভীষণভাবে উপভোগ করেছি।

বেঁটেখাটো, গোলগাল চেহারা, মাথায় প্রশস্ত টাক, প্রতিটি বাক্যে ভুলভাল কথা বলেন, এহেন চরিত্রের একজন পেশায় গোয়েন্দা। শুনতে অবাক লাগলেও বাঙালি ইতিমধ্যেই পরিচিত এই চরিত্রের সঙ্গে। অন্দরে রীতিমত জাঁকিয়ে বসেছেন একেন বাবু। প্রচলিত গোয়েন্দা চরিত্রের চেহারার ধারণাকে এক লহমায় ভেঙে দেয় একেন বাবু। প্রথমটায় অবাক লাগলেও, জনপ্রিয়তা পেতে সময় লাগে না বেশি। গোয়েন্দাকে আইকনিক হতে হবেই এমন ভাবনা চিন্তা থেকে বেরিয়ে একজন সাধারণ, ঘরোয়া, পেটুক বাঙালিকে তুলে আনা হয় চরিত্রে। যিনি সরকারি বিভাগে একটা চাকরি করেন, মজার ছলে রহস্য সমাধান করেন। ভুল ভাল রান্না করেন, অথচ খেতে অসম্ভব ভালোবাসেন, আর হ্যাঁ বউকে ভয় পান। নিপাট মধ্যবিত্ত বাঙালি বলতে ঠিক যা বোঝায়, তাই।

এমন একটা গোয়েন্দা চরিত্র সম্পর্কে কোনও ধারণাই আগে ছিল না বাঙালির। কিরীটি, ব্যোমকেশ, ফেলুদার মতো চেহারা নয় অথচ জনপ্রিয়তা পেতে বেশি সময় লাগেনি। পদ্মনাভ দাশগুপ্তের লেখনীতে চিত্রনাট্যের খানিক অদলবদল হলেও লেখক সুজন দাশগুপ্তের মর্যাদা কমে না এক রত্তিও। এখনও পর্যন্ত মোট ছয়টি সিজন দেখানো হয়েছে হইচই-এ। দর্শকদের তুমুল উৎসাহ দেখে নতুন গল্পের কথা ভেবেছেন লেখক। জনিজেই একটি সাক্ষাৎকারে একবার বলেন, “দর্শকের এত আগ্রহ এত ভালবাসা পেয়ে সত্যিই আপ্লুত। আমার একেন এখন সবার।” তবে গল্পের একেন বন্দুক ধরত না, পর্দায় চিত্রনাট্যের প্রয়োজনে বন্দুক ধরে একেন, তাড়া করে আততায়ীদের। যদিও এই বদলে একটুও আক্ষেপ ছিল না লেখক সুজন দাশগুপ্তের। বরং বারবার নিজে মুখে স্বীকার করে গিয়েছেন চিত্রনাট্যকার পদ্মনাভ এবং অভিনেতা অনির্বাণ-এর ভূমিকার কথা। কিন্তু আচমকা এই মৃত্যু যেন মেনে নাইট পারছেন না কেউই। এখনও অবধি সঠিক কারণ জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। আরও নতুন একটু গোয়েন্দা চরিত্র তৈরির ভাবনা ছকে ফেলেছিলেন ইতিমধ্যেই, আক্ষেপ একটাই বাঙালির আর চেনা হল না নতুন সেই গোয়েন্দাকে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।