পেটপুজোয় খরচ ৭৫ হাজারেরও বেশি! বেঙ্গালুরুর অর্ডার চমকে দিল সুইগিকেও

Swiggy Food delivery Bangalore : যা দেখে রীতিমতো ঘাবড়ে গিয়েছে এই বেসরকারি সংস্থাটিও। আপাতত এটাই সুইগির ২০২২-এ সবচেয়ে বেশি টাকার অর্ডার।

inscript
২ মিনিট
পেটপুজোয় খরচ ৭৫ হাজারেরও বেশি! বেঙ্গালুরুর অর্ডার চমকে দিল সুইগিকেও

অফিস হোক বা বাড়ি, ব্যস্ততম জীবনে হাজার কাজের ফাঁকে শরীরের পুষ্টিও তো দরকার। প্রয়োজন হোক বা পার্টি – এই মুহূর্তে সব ব্যাপারেই ভরসা অনলাইন ফুড ডেলিভারি। সুইগি কিংবা জোম্যাটোতে অর্ডার দিলেই সঙ্গে সঙ্গে হাজির খাবার। বিশেষ করে করোনার সময় দীর্ঘ লকডাউনের পর এই অনলাইন ফুড ডেলিভারি ব্যবস্থার প্রতি ঝুঁকে পড়েছে ভারতের আম জনতা। সংস্থাগুলি মুনাফাও কামাচ্ছে ভালো।

তবে সেই কাজ করতে গিয়ে এবার অবাক হল খোদ সুইগিই! ২০০, ৫০০ বা খুব বেশি হলে ১০০০ থেকে ২০০০ – একজন ব্যক্তি অনলাইন খাবার অর্ডার করতে গিয়ে সর্বোচ্চ এমন টাকাই খরচ করতে পারবেন। কিন্তু তাই বলে একদিনে ৭৫,৩৭৮ টাকা! তাও বারে বারে নয়, একজন ব্যক্তি একবারেই এত টাকার অর্ডার দিয়েছিলেন সুইগিতে! যা দেখে রীতিমতো ঘাবড়ে গিয়েছে এই বেসরকারি সংস্থাটিও। আপাতত এটাই সুইগির ২০২২-এ সবচেয়ে বেশি টাকার অর্ডার।

ঘটনাটি কী? সুইগি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনা গত অক্টোবরের। দীপাবলির মুহূর্ত ছিল সেটি। বেঙ্গালুরু থেকে একটি অর্ডার আসে, যা দেখে চমকে যান ডেলিভারি বয়। ৭৫,৩৭৮ টাকার অর্ডার দিয়েছেন এই ব্যক্তি! চোখ রীতিমতো কপালে উঠে যাওয়ার জোগাড়। তবে আশ্চর্য হওয়ার আরও ঘটনা বাকি ছিল। ওইদিনই পুনে থেকে এক ব্যক্তি অর্ডার দেন। তিনি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেন, এবং তাঁর টিমের বাকিদের বার্গার খাওয়াতে চান। তিনিও অর্ডার করলেন… কত টাকার? হিসেব করে দেখা গেল, ৭১,২২৯ টাকা!

এই মুহূর্তে অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলির জনপ্রিয়তা কতটা বেড়েছে, এই দু’টো ঘটনাই তার প্রমাণ। রাস্তাঘাটে সুইগি, জোম্যাটোর ডেলিভারি বয়দের আনাগোনা, নতুন চাকরির সুযোগ। সেইসঙ্গে নিত্যনতুন ক্যাফে এবং রেস্তোরাঁ খুলছে গোটা ভারতে। বিরিয়ানি থেকে বার্গার, পাস্তা থেকে পোলাও সবই পাওয়া যাচ্ছে। ফলে দোকানেরও লাভ, ফুড ডেলিভারি সংস্থারও পোয়া বারো।

পরিসংখ্যান বলছে, ২০২১ সালের পর থেকে এই ট্রেন্ড আরও বড়ো আকার নিয়েছে। রিপোর্ট বলছে, ২০২১-এ প্রতি মিনিটে ১১৫ প্লেট বিরিয়ানির অর্ডার দেওয়া হয়েছে অনলাইনে। ২০২২-এ এসে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭-এ। কেবল তাই নয়, অনলাইনে অর্ডারের নিরিখে ভারতীয়দের সবচেয়ে পছন্দের খাবার সেই আদি অকৃত্রিম বিরিয়ানিই। তার ঠিক পরেই রয়েছে মশলা ধোসা এবং চিকেন ফ্রায়েড রাইস।

এ তো গেল খাবারের কথা। সুইগি কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, এই মুহূর্তে বেঙ্গালুরু থেকেই সবচেয়ে বেশি মুনাফা আসে তাদের। তথ্যপ্রযুক্তির এই হাবে বহু সংখ্যক মানুষ এসে বসবাস করেন। বহু লোক বাইরে থেকে এসে থাকেন। কেউ ভাড়ায়, মেসে, কেউ বা বাড়ি কিনে। ‘সুইগি ওয়ান’, অর্থাৎ সুইগির বিশেষ সাবস্ক্রিপশন মডেলও সবচেয়ে বেশি ফলো করে বেঙ্গালুরু। মুম্বই, হায়দ্রাবাদ, দিল্লির থেকে যা বহুগুণে বেশি। কাজেই, পেটপুজোর রসদ ভালো মতোই করে নিচ্ছে নিউ নর্মালের ভারত।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।