কোনও চিড় নেই এক্স রে রিপোর্টে! কীভাবে ভুল চিকিৎসায় আজীবনের মতো পঙ্গু হলেন তসলিমা?

Taslima Nasreen: তসলিমা জানিয়েছিলেন তিনি চাননি অপারেশন করাতে। ফিক্সেশান পদ্ধতিতেই যেতে চেয়েছিলেন তিনি।

inscript
২ মিনিট
কোনও চিড় নেই এক্স রে রিপোর্টে! কীভাবে ভুল চিকিৎসায় আজীবনের মতো পঙ্গু হলেন তসলিমা?

বাংলাদেশি মুসলিম রোগী। নিজেকে এভাবেই দেখছেন বিখ্যাত ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। গত কয়েকদিন ধরেই নিজের স্বাস্থ্য সংক্রান্ত একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন তিনি, আর তাতে যা লিখেছেন তাতে আম নাগরিকের উদ্বেগও বেড়েছে। তসলিমা নিজে চিকিৎসক হয়ে পড়েছেন ভুল চিকিৎসার ফাঁপরে! হাসপাতালে শুয়ে নিজেরই চিকিৎসা শিক্ষাকে এখন ধিক্কার দিচ্ছেন তসলিমা। তাঁর অভিযোগ, পঙ্গু করে দেওয়া হয়েছে তাঁকে। কোনও রকম ফ্র্যাকচার ছাড়াই তাঁর হিপ জয়েন্ট, ফিমার কেটে অথর্ব করে দেওয়া হয়েছে লেখিকাকে! নিজে নিজের এক্স রে রিপোর্ট দেখে আরেকটি ভয়াবহ অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়াতে লিখেছেন তিনি।

তসলিমা কয়েকদিন আগে পড়ে যান। ব্যাপক চোটও পান। বড় সাইজের পাজামা পরে হাঁটছিলেন ঘরে, নিজেরই চপ্পলে আটকে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান। হাঁটুতে ব্যথা হয়, বরফ দেন, ভলিনিও। তাতেও ব্যথা না কমায় তাঁর আশঙ্কা হয়, হাঁটুর লিগামেন্টে হয়তো লেগেছে। বিশদে জানতে হাসপাতালে যান। এক্সরে আর সিটিস্ক্যান করে হাড়ের ডাক্তার তাঁকে জানান, পায়ের ফিমার নামের হাড়টির গলায় একখানা চিড় ধরেছে। চিকিৎসা হিসেবে চিকিৎসক জানান, ইন্টারনাল ফিক্সেশান, মানে চিড়ের জায়গায় স্ক্রু লাগিয়ে বসিয়ে দেওয়া আর দ্বিতীয়টা হিপ রিপ্লেসমেন্ট। হিপ কেটে প্লাস্টিক মেটাল দিয়ে একটা নকল হিপ বানিয়ে বসিয়ে দেওয়া।

তসলিমা লিখছেন,

"ধিক্কার দিচ্ছি নিজেকে। ধিক্কার দিচ্ছি এতকালের আমার মেডিক্যাল জ্ঞানকে। আমাকে হাসপাতালে মিথ্যে কথা বলা হয়েছিল যে আমার হিপ বোন ভেঙেছে। আমার জীবনে কোনও জয়েন্ট পেইন ছিল না, জয়েন্ট ডিজিজ ছিল না। আমাকে মিথ্যে কথা বলে, ফিমার ফ্র্যাকচারের ট্রিটমেন্টের নামে আমার হিপ জয়েন্ট কেটে, ফিমার কেটে ফেলে দিয়ে আমাকে সারাজীবনের জন্য পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে।

ধিক্কার দিচ্ছি আমি কেন ক্রিমিনাল টিমের ট্র্যাপে পড়লাম। আজ আমি এক্সরে রিপোর্ট দেখলাম আমার। আমার কোথাও কোনও ফ্র্যাকচার হয়নি সেদিন। ফ্র্যাকচার হয়নি বলে আমার হিপ জয়েন্টে কোনও ব্যথা ছিল না, কোনও সুয়েলিং ছিল না।

আমাকে বাংলাদেশি মুসলিম রোগী হিসেবে দেখা হয়েছে। যার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে অপারেশন করা হবে। সেই নিরীহ রোগী দেশে ফিরে যাবে এবং ভেবে সুখ পাবে যে তার ট্রিটমেন্ট হয়েছে।"

I have seen my Xray report today. My Xray shows no fracture on my femur or anywhere. I came to a city private hospital to treat my knee pain after I fell on my knee. I never had any joint pain or any joint disease. But my total hip replacement was done.

— taslima nasreen (@taslimanasreen)

তসলিমা নাসরিন নিজেও পেশায় চিকিৎসক। তাঁর সঙ্গেই যদি এমন ঘটনা ঘটে তাহলে আম জনতার সঙ্গে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে কী প্রহসন ঘটে ভেবেই আঁতকে উঠছেন অনেকে। তসলিমা জানিয়েছিলেন তিনি চাননি অপারেশন করাতে। ফিক্সেশান পদ্ধতিতেই যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু রোগীর মতামতকে অগ্রাহ্য করে প্রথমেই হাঁটু বদলে ফেলা হয়। তসলিমা লিখেছেন, “আমার হিপ জয়েন্ট কেটে ফেলে দিয়ে টোটাল হিপ রিপ্লেসমেন্ট করা হলো। একটা পঙ্গু মানুষের জীবন আমাকে দেওয়া হলো।”

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।