হঠাৎ শীতের মরণ কামড়, হু হু করে কাঁপছে শহর! আর কত নামবে পারদ?

Coldest day in Kolkata : পারদ আরও কত নামবে, শীতের ইনিংস আরও ছক্কা হাঁকাবে কিনা, সেই দিকেই নজর রাজ্যবাসীর।

inscript
২ মিনিট
হঠাৎ শীতের মরণ কামড়,  হু হু করে কাঁপছে শহর! আর কত নামবে পারদ?

এ বছর নভেম্বর মাস পড়ে যাওয়ার পরেও অনেকেই বাড়িতে হালকা করে হলেও ফ্যান চালাচ্ছিলেন। সেইসঙ্গে ভেসে আসছিল – শীত কি একেবারেই বিদায় নিল? নাকি এই ঠাণ্ডা-গরম আবহাওয়াই ‘নিউ নর্মাল’? কিন্তু বিগত কয়েকদিনে সেই আমেজ একেবারে উধাও। কেবল কলকাতা নয়, পশ্চিমবঙ্গে জাঁকিয়ে পড়েছে শীত। হু হু করে পারদ নামছে। আরও কত নামবে, শীতের ইনিংস আরও ছক্কা হাঁকাবে কিনা, সেই দিকেই নজর রাজ্যবাসীর।

শনিবারের তাপমাত্রাই ধরা যাক। পশ্চিমবঙ্গের রাজধানী, মহানগরী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই মরসুমের শীতলতম দিন এটি। শুক্রবারও তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির কাছাকাছি। তবে কেবল কলকাতা নয়, শহরতলি এবং জেলার অন্যান্য জায়গাতেও শীতের দাপট চলছে ভালোই। শনিবার পশ্চিম বর্ধমানের পানাগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি কল্যাণীতে ৯.৮, সিউড়িতে ৯.০, শ্রীনিকেতনে ৯.৩ ডিগ্রি তাপমাত্রা (সবগুলোই সর্বনিম্ন)। বিগত কয়েকদিন ধরে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রার পারদ ক্রমশ কমছে।

অন্যদিকে মোটামুটি একই অবস্থা উত্তরবঙ্গেও। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের জেলাগুলিতে কুয়াশার প্রভাবও থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের ডিরেক্টর গণেশ কুমার দাস। আগামী ৪৮ ঘণ্টায় মোটামুটি শুকনো আবহাওয়া থাকলেও, সোমবার অর্থাৎ ১৯ ডিসেম্বর দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির ভ্রুকুটি নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

হঠাৎ করে কেন পারদের এমন পতন? এর উত্তরে আবহাওয়া দফতরের ডিরেক্টর গণেশ কুমার দাস জানিয়েছেন, এর মূল কারণ উত্তর পশ্চিম বাতাস। সেখান থেকে বেশ ভালো পরিমাণেই ঠাণ্ডা হাওয়া এই রাজ্যে ঢুকছে। জম্মু কাশ্মীরের দিকেও তাপমাত্রা মাইনাসে চলে গিয়েছে। তার ফলেই দাপিয়ে নিজের খেল দেখাচ্ছে শীত। কেবল রাতের নয়, দিনের তাপমাত্রাও কমেছে বলে জানিয়েছেন তিনি। তবে এই পরিস্থিতির যে খুব একটা পরিবর্তন হবে না, সেটাও জানিয়েছেন তিনি।

পারদ কি এরকম নামতেই থাকবে? আরও বেশি শীত পড়বে রাজ্যে? এর উত্তরে আবহাওয়া দফতর জানায়, এই মুহূর্তে তার সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৩.৫ এর আশেপাশেই থাকবে। পরবর্তীতে সামান্য হলেও বাড়তে পারে। তবে সামগ্রিকভাবে ১৩ থেকে ১৪-র আশেপাশেই ঘোরাফেরা করবে। আগামী কয়েকদিন রাজ্য জুড়ে এমনই শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে দফতর। দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানা গিয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।