কুর্ণিশ হার না মানা প্রথম মহিলাদের || নিয়ম ভেঙে স্বপ্ন দেখতে শিখিয়েছেন ওঁরাই

Piya Saha
২ মিনিট
কুর্ণিশ হার না মানা প্রথম মহিলাদের || নিয়ম ভেঙে স্বপ্ন দেখতে শিখিয়েছেন ওঁরাই

প্রতি বছর ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হলেও সত্যিই কি বদলে গেছে মেয়েদের অবস্থা! একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও সমাজের চোখরাঙানি, টিটকিরি- এসব নিয়েও ভাবতে হয় মেয়েদের। তবে ঝড়ঝাপটা সামলে আজ নারী অনেক ক্ষেত্রেই নিজেদের ছাপ রাখতে পেরেছে। বদল আনতে পেরেছেন সমাজের দৃষ্টিভঙ্গিরও। তাঁরা প্রমাণ করে দিয়েছেন যে রাঁধে সে চুলও বাঁধে এবং শুধু তাই নয় সংসার সামলেও নিজের পরিচয় তৈরি করেছেন নারী। তাই হয়তো কোনো কাজকে শুধু পুরুষের কাজ বলে ভাবতে নারাজ তাঁরা। এমন নারীই তো বাকিদের পথপ্রদর্শক। সব সময় অনুপ্রেরণা জুগিয়েছেন অন্যদের সেই পথে হাঁটার। হার না মানা জেদ ও অদম্য ইচ্ছাকে সঙ্গী করে এঁরা হয়ে উঠেছেন রোল মডেল। জেনে নেওয়া যাক এমন কিছু নারীর কথা -

রাসিলা ভাদের:

২০০৮ সালে রাসিলকে গির অভয়ারণ্যের ফরেস্ট রেঞ্জার অফিসার পদে নিয়োগ করা হয়। তিনিই ছিলেন প্রথম মহিলা ফরেস্ট রেঞ্জার অফিসার। এই পদে তাঁর নিয়োগ নিয়ে অনেকেই ভ্রু কুঁচকেছেন সেসময় কিন্তু রাসিলা নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বারে বারে। একা হাতেই চারশোর বেশি চিতাবাঘ,২০০ সিংহ, এবং কুমির, অজগর, পাখিদের উদ্ধার করেছে রাসিলা। ১৪ বছর এই পেশায় কাটিয়ে ফেলেও তাঁর ভয় মহিলা হওয়ার কারণে যদি বাদ পড়তে হয় দল থেকে।

ভাবনা পন্থ:

প্রতিবছর ২৬ শে জানুয়ারির কুচকাওয়াজে দিল্লির রাস্তায় সেনাদের কুচকাওয়াজ দেখেছেন সব ভারতবাসী। কিন্তু গতবছর ভাবনা সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাঁর পুরুষ কর্মীদের সাথে। ভাবনা পন্থ প্রথম মহিলা ফাইটার পাইলট যিনি প্যারেড চলাকালীন যিনি টেবিলেক্স কন্টিজেন্টের অংশ হতে চলেছেন। অনুষ্ঠানের আগে সাংবাদিকদের বলেছেন, 'ছোটবেলা থেকে এই দিনটির অপেক্ষায় কাটিয়েছি'।

কিরণ বেদী:

একজন মহিলা তাও আবার আইপিএস অফিসার! এখনও বোধহয় এই কথায় রাজি হন না অনেক পরিবার। এক জায়গায় বসে কোনো কাজ নেই? সেগুলো চেষ্টা কর না! কিন্তু কিরণ বেদী তেমন ভাবেন নি। প্রথম আইপিএস অফিসার হিসেবে কাজে যোগ দেন ১৯৭২ সালে। ২০০৩ সালে, বেদী প্রথম ভারতীয় এবং প্রথম মহিলা যিনি জাতিসংঘের পুলিশ প্রধান এবং জাতিসংঘ বিভাগে পুলিশ উপদেষ্টা পদে নিযুক্ত হন।

আন্না রজম মালহোত্রা:

তখন সদ্য স্বাধীন হয়েছে দেশ। ১৯৫১ সালে প্রথম মহিলা আইএএস অফিসার হিসেবে কাজে যোগ দেন আন্না রজম। ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করা সেই মেয়েটি ভারতের প্রথম কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দরের নির্মাণের কারিগর ছিলেন। সদ্য স্বাধীন হওয়া ভারতে যখন অন্যান্যরা ঠাঁই খুঁজছেন তখন ইতিহাস রচনা করেছিলেন আন্না রজম মালহোত্রা।

বাচেন্দ্রি পল :

পাহাড় চড়তে যাবে মেয়েরা ? এখনও এই কথা বললে আশেপাশের লোক বলবে কি প্রয়োজন ? বিয়ে করে সংসার করলেই তো হয়। কিন্তু বাচেন্দ্রি প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভরেস্টের চুঁড়ায় পৌঁছে গিয়েছিলেন ১৯৮৪ সালে। উত্তরাখণ্ডের এক গরীব শ্রমজীবী পরিবারের মেয়ে বাচেন্দ্রি। পরিবার পরিজনদের কঠোর বিরোধিতার মুখেও নিজের ইচ্ছাপূরণ করেছিল এই পাহাড়ী মেয়ে।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।