হাতে মাত্র পাঁচ বছর, দাউদাউ আগুনে ফুটবে বিশ্ব! ভয়াবহ ইঙ্গিত সমীক্ষায়

Environment : এল নিনোই আসল কালপ্রিট! কীভাবে পরিবেশের ওপর প্রভাব বিস্তার এটি?

inscript
৩ মিনিট
হাতে মাত্র পাঁচ বছর, দাউদাউ আগুনে ফুটবে বিশ্ব! ভয়াবহ ইঙ্গিত সমীক্ষায়

ঘড়িতে সবে মাত্র সকাল সাতটা, অথচ রোদের বহর দেখলে দুপুর বারোটা ভেবে ভ্রম হবে প্রায় দিনই। ক্যালেন্ডার মেনে গ্রীষ্মকাল শুরু হওয়ার দিন তো কবেই পুরনো হয়ে গিয়েছে। এখন প্রতি বছরই গরমের দাপট টেক্কা দিচ্ছে গত বছরের সমস্ত হিসাবকে। কানাঘুষো শোনা যাচ্ছে কঠিন থেকে কঠিনতর সময় অপেক্ষা করছে সামনের বছরগুলিতে। আরও আরও গরমের দাপটের জুজু ইতোমধ্যেই বেশ জোরালো হয়ে ঠেকেছে বিশ্ব আবহাওয়া মানচিত্রে। এবার সেই আশঙ্কাকে একপ্রকার স্বীকৃতি দিল জাতিসংঘের আবহাওয়াবিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোজিক্যাল অর্গানাইজেশন বা ডব্লিউএমও। গত ১৭ মে বুধবার এক বৈঠকের শেষে ডব্লিউএমও জানায়, আগামী পাঁচ বছর রেকর্ড তাপমাত্রা দেখতে চলেছে বিশ্ব। আবহাওয়ার চরম পরিবর্তন নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে তাঁরা মূলত এল নিনোর অবস্থান এবং গ্রিন গ্যাস নিঃসরণের পরিমাণ হিসাব করেই উপসংহারে পৌঁছেছেন বলে দাবি।

এতদিনের হিসেবে খতিয়ে দেখে জানা যাচ্ছে যে, উষ্ণতার নিরিখে এগিয়ে থাকা আটটি বছরই হল ২০১৫ থেকে ২০২২। এবার সেই তালিকায় যোগ হয়েছে চলতি বছরটিও। এমনকী ছাপিয়ে গিয়েছে পুরনো সমস্ত উষ্ণতার গ্রাফকে। তবে এটুকুই চূড়ান্ত নয় বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হল এই সাম্প্রতিক বৈঠক শেষে। ডব্লিউএমও বলেছে, ২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে অন্তত একটি বছরে বিশ্বের ভূপৃষ্ঠের বার্ষিক তাপমাত্রা আগের চেয়েও দেড় ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে বিপদের আশঙ্কা তৈরি হবে বলেও জানিয়েছে ডব্লিউএমও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মঙ্গল আর বৃহস্পতির মাঝে রহস্যময় 'সুপার-আর্থ'! পৃথিবীকে নিশ্চিহ্ন করে দেবে এই গ্রহই?

Super Earth: বৃহস্পতি হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ। পৃথিবীর তুলনায় প্রায় ৩১৮ গুণ বড় এটি

এদিক ইতোমধ্যেই পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় দেড় ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি আটকানোর জন্য গত কয়েকটি জলবায়ু সম্মেলনে প্রভূত আলোচনাও হয়েছে। এবার সেই আগুনে নতুন করে ঘৃতাহুতি দিল ডব্লিউএমও সংস্থাটি। দেড় ডিগ্রির থেকেও বাড়তে পারে ভূপৃষ্ঠের তাপমাত্রা। কিন্তু কেন এমন পরিস্থিতি ঘনিয়ে আসছে? এই প্রশ্নের উত্তরে একটি বিশেষ জলবায়ু পরিবর্তনের কথা উল্লেখ করেছে সংস্থাটি। এই পরিস্থিতির জন্য মূলত এল নিনোকেই দায়ী করছে সংস্থা। কিন্তু কী এই এল নিনো? কীভাবেই বা এটি প্রভাব বিস্তার করে জলবায়ুর ওপর?

এল নিনো হল আবহাওয়ার একটি স্বাভাবিক অবস্থান। সহজ করে বলতে গেলে এল নিনো আবহাওয়া গরম করে, অন্যদিকে লা নিনা আবহাওয়া ঠান্ডা করে। আক্ষরিক অর্থে এল নিনো মানে ছোট ছেলে। স্প্যানিশ ভাষায় একে বলা হয় ছোট্ট যীশু। ১৬০০ সালে দক্ষিণ আমেরিকার মৎস্যজীবীরা প্রথম প্রশান্ত মহাসাগরে এই আবহাওয়ার পরিবর্তনের বিষয়টি নজরে আনেন। এদিকে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে প্রতি তিন ও সাত বছর অন্তর এই ধরণের আবহাওয়ার বদল ঘটে। বায়ু, সমুদ্র স্রোত, সমুদ্রের ও আবহাওয়ার ভারসাম্য নষ্ট হওয়া এবং বায়োস্ফিয়ারের ভারসাম্য নষ্ট হওয়ার জেরে এই পরিস্থিতি তৈরি হয় বলেই জানান পরিবেশবিদরা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জলের তলায় চলে যাবে পুরো কলকাতা? যে ভয়ংকর বিপদের ইঙ্গিত দিল আন্তর্জাতিক সমীক্ষা

Sea Level Rise Kolkata in Risk : ডুবে যাবে পৃথিবীর বেশকিছু গুরুত্বপূর্ণ অঞ্চল। আশঙ্কাজনক ব্যাপার হল, সেই খাদের একেবারে ধারেই দাঁড়িয়ে রয়েছে কলকাতা!

এল নিনো তৈরি হলে আবহাওয়ার ঠিক কী ধরনের পরিবর্তন হয়?

আগেই বলা হয়েছে, এল নিনো হল লা নিনার ঠিক বিপরীত পরিস্থিতি। অর্থাৎ লা নিন যেভাবে পরিবেশ ঠাণ্ডা করে এল নিন সেভাবেই গরম করে। এল নিনো তৈরি হলে তার জেরে ঠান্ডা জল কোনওভাবেই ভৌম তলে আসতে পারে না। ফলে জল অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়। সমুদ্রের জল গরম হয়ে যাওয়ায় তা মৎস্য চাষের ওপর ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলে পাশাপাশি এল নিনোর প্রভাবে প্রচন্ড খরা পরিস্থিতি তৈরি হয় বিভিন্ন অংশে। শুধু তাই নয়, প্রশান্ত মহাসাগরে সাইক্লোন ও টাইফুনের প্রবনতাও বাড়িয়ে দেয় এই এল নিনো।

এদিকে, ডব্লিউএমওর বৈঠক শেষে জানো হয়েছে যে, আগামী দিনে এল নিনো তৈরি হলেও পাশাপাশি লা নিনা তৈরি হওয়ার কোনও রকম সম্ভাবনাই দেখা যাচ্ছে না। তাই তাপমাত্রা ব্যালেন্স হওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে। যার জেরে ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে আবহাওয়ার পারদ। আর এই পরিস্থিতিই বিশ্ব উষ্ণায়নের দিকে ক্রমেই ঠেলে দিচ্ছে পৃথিবীকে। এর প্রভাবে একদিকে যেমন স্বাস্থ্য, খাদ্যভাণ্ডার এবং সার্বিক পরিবেশের ব্যাপক ক্ষতি হবে, তেমনই অন্যদিকে কোথাও প্রবল খরা, কোথাও আবার প্রবল বন্যা হওয়ার আশঙ্কাও থাকছে। আর এই খরা এবং বন্যা ডেকে আনতে পারে ভয়াবহ বিপদও। সঙ্গে একাধিক রোগের ভ্রুকুটি তো থাকছেই। তাই ডব্লিউএমও আগামী এই কঠিন পরিস্থিতির কথা ভেবে তড়িঘড়ি সতর্কতা জারি করল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।