সদর-অন্দর নয়, বাস্তু বলছে বাথরুমের অবস্থানই বদলে দিতে পারে ভাগ্য

Piya Saha
৩ মিনিট
সদর-অন্দর নয়, বাস্তু বলছে বাথরুমের অবস্থানই বদলে দিতে পারে ভাগ্য

বেশিরভাগ বাড়ির বেড রুম বা লিভিং এরিয়াকে বাস্তুমতে সাজিয়ে তোলার জন্য আমরা অনেক পরিকল্পনা করি। কিন্তু বাড়ির বাথরুম বা শৌচালয়ের ক্ষেত্রে আমরা অনেকেই উদাসীন থাকি। বাস্তুবিদরা বলেন, আপনার অজান্তেই বাড়ির বাথরুম একাধিক সমস্যা তৈরি করতে পারে ভবিষ্যতে। বাস্তু শাস্ত্র মতে, ঘরের প্রতিটি কোণই ইতিবাচক শক্তির উৎস হয়ে উঠতে পারে যদি সঠিক দিকে অবস্থান হয়। তাই বাড়ির বাথরুম বা শৌচালয়ের দিক সম্পর্কে সচেতন হোন। নাহলে আপনার বাড়ির বাথরুমই হয়ে উঠতে পারে নেতিবাচক শক্তির উৎসস্থল। বাস্তুবিদরা আরও মনে করেন, এ বিষয়ে সতর্ক না হলে, আর্থিক সমৃদ্ধি, পরিবারের সদস্যদের স্বাস্থ্যের গুরুতর সমস্যা দেখা দিতে পারে। জেনে নিন নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় বাস্তু মতে বাড়ির বাথরুম সম্পর্কে কী কী লক্ষ্য রাখবেন-

বাথরুমের অবস্থান

বাস্তু মতে, আপনার বাড়ির উত্তর বা উত্তর-পশ্চিম অংশে বাথরুম থাকতে হবে। দক্ষিণ দিক বা এমনকি দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ-পশ্চিম দিকের স্নানের ঘর তৈরি করবেন না, কারণ এটি বাড়ির সদস্যদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করা হয়। যদি আপনার বেডরুমের সঙ্গে সংযুক্ত বা অ্যাটাচ বাথরুম হয় তবে ঘরের পশ্চিম দিকে শৌচাগার বানান।

বাথরুমের ছোটখাটো বিষয়ের বাস্তুর ভালো খারাপ

১. বাথরুমের জলের কল বা শাওয়ারের জন্য উত্তর বা উত্তর পূর্ব দিককে বেছে নিন। দক্ষিন-পূর্ব, উত্তর ও পশ্চিমে জলের কল না থাকলেই ভালো

২.বাথরুমের উত্তর-দক্ষিণ দিক করে কমোড বসাতে হবে। লক্ষ্য রাখুন যেন কমোড ব্যবহারের সময় ব্যক্তিকে পূর্ব অথবা পশ্চিম দিকে মুখ করে না বসতে হয়।

৩. অনেকই এখন বাথরুমে আয়না লাগান। সেক্ষেত্রে, উত্তর বা পূর্ব দিকের দেওয়াল বেছে নিন। ওয়াশ বেসিনের ক্ষেত্রেও উত্তর , পূর্ব বা উত্তর পূর্ব দিক বেছে নেওয়া ভালো।

৪. গিজারের মত বৈদ্যুতিক যন্ত্র বাথরুমে স্থাপন করলে তা দক্ষিণ পূর্ব দিকে রাখা যেতে পারে।

৫. বাথরুমের জানালা উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে রাখতে পারেন।

বাথরুমের দরজার অবস্থান

বাথরুমের দরজার অবস্থান উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত। ভুলেও ধাতব উপাদান দিয়ে তৈরি দরজা ব্যবহার করবেন না বাথরুমে। সবসময় বাথরুমের দরজা বন্ধ রাখুন। বাস্তুবিদদের মতে, সবসময় বাথরুমের দরজা খোলা থাকলে তা আপনার ব্যক্তিগত সম্পর্কের ওপর কুপ্রভাব ফেলে।

বাস্তু অনুসারে বাথরুমের রঙ

বাথরুমের দেওয়ালের জন্য হালকা যে কোনও রঙ বেছে নিন। কোনও গাঢ় রঙ না ব্যবহার করাই ভালো।

আর কী মাথায় রাখবেন?

১. বাড়ির বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম থাকলে সেই দেওয়ালের বিছানা কাছাকাছি বিছানা রাখা উচিত নয়।তবে শৌচালয়ের অবস্থান বেডরুম থেকে দূরে হওয়াই ভালো।কিন্তু বর্তমানে দুকামরার ফ্ল্যাট বা ছোট বাড়ির ক্ষেত্রে তা সবসময় সম্ভব হয়ে ওঠেনা।

২. অবশ্যই খেয়াল রাখুন, বাড়ির বাথরুমের নীচে বা ওপরে রান্নাঘর বা ঠাকুর ঘর যেন না থাকে।

৩. মেঝে বা মেঝের তল থেকে এক - দুই ফুট উঁচুতে শৌচাগার বানানো ভালো।

৪. বাথরুমের মেঝের ঢাল রাখুন পূর্ব বা উত্তর দিকে। খেয়াল রাখুন যেন এই দুদিক থেকেই বাথরুমের ব্যবহৃত জল বেরিয়ে যায়।

বাথরুমের ভুল অবস্থানের প্রভাব

১. বাড়ির উত্তর পূর্ব দিকে বাথরুম অবস্থিত হলে তা ব্যবসায় বৃদ্ধি এবং সম্পদে বাধা সৃষ্টি করে। বলা হয় আসন্ন সুযোগগুলিকে বাধাগ্রস্থ করবে। পরিবারের সদস্যদের মধ্যে স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে এই অবস্থান।

২. পূর্ব দিকে বাথরুম থাকলে তা হজমের সমস্যা তৈরী করে এবং লিভারকে প্রভাবিত করে ।

৩.দক্ষিণ-পূর্ব দিকে বাড়ির শৌচালয় থাকলে তা আর্থিক সমস্যা ,বিবাহ বা প্রসবের মত সমস্যার কারণ হতে পারে।

৪.দক্ষিণ দিকে অবস্থিত শৌচালয় আপনাকে আইনি সমস্যায় ফেলতে পারে।

৫. দক্ষিণ-পশ্চিম দিকে বাথরুম থেকে কেরিয়ারের সমস্যা দেখা দিতে পারে।

৬. বাড়ির পশ্চিম দিকে অবস্থিত শৌচালয় আপনার সম্পত্তি বিক্রির ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। পাশাপশি এর কারণে স্বপ্ন পূরণেও বাধা তৈরী হয়।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।