বাড়ির সদর দরজার অবস্থানেই নির্ভর করে বাড়ির ভালোমন্দ! জানুন কী বলছে বাস্তু

Piya Saha
২ মিনিট
বাড়ির সদর দরজার অবস্থানেই নির্ভর করে বাড়ির ভালোমন্দ! জানুন কী বলছে বাস্তু

নিজের সাধ্যমতো বাড়ি সাজাতে কে না চায়? তবে বাড়ি মনমতো সাজাতে গিয়ে বাস্তুর কথা ভুললে চলবে না। বাড়ি বা ফ্ল্যাট অর্থাৎ আপনার স্থায়ী বসবাসের জায়গা বাস্তু শাস্ত্র মেনে সাজালে জীবনে ভারসাম্য থাকবে এমনটাই দাবি করেন বাস্তুবিদরা। বাস্তুদোষ না থাকলে পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ও উন্নতিও ঘটবে বলেন বাস্তুবিশেষজ্ঞরাই। বিশেষত বাড়ির প্রধান দ্বার বা সদর দরজা সঠিক দিকে থাকা প্রয়োজন ।তাহলেই বজায় থাকে সুখ শান্তি ও অর্থ।

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির সদর দরজা শুধুমাত্র মানুষের প্রবেশপথ নয় । সদর দরজা দিয়েই বাড়িতে শক্তির বিনিময় হয়ে থাকে।ফলে সদর দরজার অবস্থান ঠিক হওয়া জরুরি। চলুন জেনে নিই, বাস্তুশাস্ত্র মতে সদর দরজা সম্পর্কে খুঁটিনাটি তথ্য--

অবস্থান

১. উত্তর পূর্ব: আপনার বাড়ির প্রধান দরজাটি তৈরির ক্ষেত্রে উত্তর-পূর্ব সবচেয়ে অনুকূল দিক। এতে সকালে সূর্যোদয়ের সাথে প্রচুর শক্তি ঘরে প্রবেশ করে যা ঘরের ইতিবাচক শক্তির পরিমাণ বাড়িয়ে দেয়।

২.উত্তর: বাস্তু-শাস্ত্র মতে উত্তর দিকে সদর দরজা থাকলে বাড়িতে ধন-সম্পদ ও সৌভাগ্য আসে| তাই উত্তর দিক সদর দরজা তৈরীর জন্য অন্যতম সেরা জায়গা।

৩. পূর্ব: বাস্তু মতে, পূর্ব দিকে সদর দরজার অবস্থান মোটামুটি ভালোই ফল দেয়। এই দিকে প্রধান দরজার অবস্থান বাড়ির শক্তিবৃদ্ধি করার পাশাপাশি গৃহস্থের জন্য আমোদ-আহ্লাদ ও উল্লাস বজায় রাখে।

৪. দক্ষিণ-পূর্ব: গৃহস্থের সদর দরজা কখনোই যেন দক্ষিণ-পূর্বমুখী না হয়। এতে বাড়িতে নেতিবাচক শক্তির পরিমাণ বেড়ে যায় ফলে নানা রকম সমস্যা হতে পারে বাড়ির অন্দরে।

৫.উত্তর-পশ্চিম: বাস্তু মতে যদি সদর দরজা উত্তর-পশ্চিম দিকে হয় তবে তা বাড়িতে সমৃদ্ধি আসে। যদি আপনার বাড়ির দরজা উত্তর পশ্চিম দিকে থাকে তবে তাতে পিতলের পিরামিড ব্যবহার করতে পারেন।

দরজার উপকরণ

১. সদর দরজায় কাঠ ব্যবহার করাই ভালো, মনে করেন বাস্তুবিদরা।

২. দরজা দক্ষিণ দিকে হলে তাতে কাঠ ও ধাতু সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবহার করাই আবশ্যক।

৩.সদর দরজা পশ্চিমদিকে হলে তাতে অবশ্যই ধাতু ব্যবহার করুন।

৪. দরজার অবস্থান যদি উত্তর দিকে হয় তাতে রুপালি রঙ ব্যবহার করুন।

৫. এছাড়া সদর দরজা পূর্ব দিকে হলে সেক্ষেত্রে কাঠ দিয়ে তৈরি দরজার উপর সামান্য কিছু ধাতুর ব্যবহার শুভ ফল দেয়।

সদর দরজার রঙ

সদর দরজার রঙ খয়েরি, বাদামি, সবুজ, লাল, হলুদ, কমলা ইত্যাদি হওয়া ভালো কিন্তু কখনো কালো রঙের দরজা লাগাবেন না।

বাস্তুমতে সদর দরজায় কী করবেন আর কী করবেন না ?

১. সবসময় সদর দরজার সামনে একটি উজ্জ্বল আলো রাখবেন ,তবে সেটি যেন লাল রঙের না হয়। বিশেষত সন্ধ্যাবেলায় খেয়াল রাখবেন যাতে আপনার বাড়ির সদর দরজায় যথেষ্ট পরিমাণ আলো থাকে।

২. সদর দরজার উল্টোদিকে কখনও আয়না রাখবেন না।

৩. ভুলেও সদর দরজার সামনে ডাস্টবিন রাখবেন না। বাড়ির মূল প্রবেশ পথ পরিষ্কার রাখুন সবসময়। সৌন্দর্যায়নের জন্য সবুজ গাছও ব্যবহার করতে পারেন করবেন।

৪. খেয়াল রাখবেন কোনওর বাধা ছাড়াই যেন সদর দরজা সমকোণে বা ৯০° পর্যন্ত খোলা যেতে পারে।

৫. সর্বদা একটি নেমপ্লেট লাগান। যদি উত্তর বা পশ্চিম দিকে থাকে সদর দরজা থাকে তবে একটি ধাতব নেমপ্লেট অবশ্যই রাখুন । কাঠের নেমপ্লেট ব্যবহার করুন, যদি দরজা দক্ষিণ বা পূর্ব দিকে থাকে। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন বাড়ির অন্যান্য দরজার চেয়ে সদর দরজার উচ্চতা বেশি হয়।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।