ঘোড়ায় চেপে জোম্যাটোর খাবার ডেলিভারি! কারণ জেনে হাঁ আম আদমি!

Zomato Horse Delivery : কী হয়েছে জানতে চাওয়া হলে ওই ঘোড়সওয়ার ডেলিভারি কর্মী জানান, "পেট্রোল না মিলা ভাই। তিন ঘণ্টা লাইন মে খাড়া রাহা।"

inscript
২ মিনিট
ঘোড়ায় চেপে জোম্যাটোর খাবার ডেলিভারি! কারণ জেনে হাঁ আম আদমি!

হায়দরাবাদে ট্রাক চালকরা ব্যাপক বিক্ষোভে সামিল হয়েছিলেন নতুন পথ আইনের বিরুদ্ধে। গাড়ির ধাক্কায় মৃত্যু বিষয়ে নয়া আইন ঘিরে ট্রাক চালকদের এই বিক্ষোভের কারণে পেট্রোল পাম্পগুলিতে গাড়ির দীর্ঘ লাইন পড়েছে স্বাভাবিকভাবেই। এই বিক্ষোভ আর ভিড়ের জাঁতাকলে পড়ে এক জোম্যাটো ডেলিভারি শ্রমিক যা করলেন তা দেখে তাজ্জব দেশ! নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় ওই ঘটনার ভিডিও। খাবার পৌঁছতে হবে ক্রেতার দুয়ারে। এদিকে পেট্রোল পাম্পে লম্বা লাইন। দেরি হয়ে যাচ্ছে, সময় নেই, গাড়িতে জ্বালানিও নেই! জোম্যাটোর ফুড ডেলিভারির ব্যাগ কাঁধে নিয়ে ওই কর্মী শহরের রাস্তায় দৌড়ে যাচ্ছেন, তাঁর বাহন কোনও স্কুটার নয়, বাইক নয়, সাইকেল নয়, চার চাকা নয়- একটি ঘোড়া! ঘোড়ায় সওয়ার হয়ে ক্রেতার দুয়ারে খাবার পৌঁছতে চলেছেন তিনি।

ভিডিও ক্লিপটিতে জোম্যাটোর ওই ডেলিভারি শ্রমিককে ইম্পেরিয়াল হোটেলের পাশে অবস্থিত চঞ্চলগুড়া এলাকায় ঘোড়ায় চড়ে খাবার ডেলিভারি করতে দেখে পথচলতি মানুষও হাঁ! পেট্রোল পাম্পের দীর্ঘ লাইন এবং ট্রাকচালকদের প্রতিবাদের ফলস্বরূপ পেট্রোল পাম্পে তেল শেষ হয়ে যাওয়ার দরুন এই পথ নেওয়া ছাড়া তাঁর কিছু করণীয়ও ছিল না। ঘোড়ার পিঠে চড়ে, রীতিমতো রাজকীয় ভঙ্গিতে আম জনতাকে হাত নাড়তে নাড়তে জোম্যাটোর কর্মী চলেছেন গন্তব্যে।

Visual from

where a food delivery guy was seen delivering food on a horse due to fuel shortage at the

pumps.

— shinenewshyd (@shinenewshyd)

কী হয়েছে জানতে চাওয়া হলে ওই ঘোড়সওয়ার ডেলিভারি কর্মী জানান, "পেট্রোল না মিলা ভাই। তিন ঘণ্টা লাইন মে খাড়া রাহা।" জোম্যাটোর ওই অর্ডার নিয়ে তিনি ক্রেতার ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন ঠিকই কিন্তু পথে গাড়িতে ভরার মতো পেট্রোল তিনি পাননি। মঙ্গলবার হায়দরাবাদে পেট্রোল এবং ডিজেল পাম্পগুলিতে বিপুল সংখ্যক গাড়িচালক জড়ো হওয়ার ফলে হায়দরাবাদের মূল সড়কগুলিতে গাড়ির লাইন পড়ে যায়। বেশ দীর্ঘ সময়ের জন্য কয়েকটি জায়গায় যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যার পর যানজট নিয়ন্ত্রণে আসে।

Petrol stations closed. Food delivery on horse 🐴 😂😂

— Kapil pandit (@lovekapil143)

আসলে জ্বালানি ঠিকই ছিল। সাধারণ মানুষ আশঙ্কা করেন যে ট্রাক চালকদের আন্দোলনের কারণে পরে পেট্রোল নাও মিলতে পারে। তাই সকলে মিলে পেট্রোল নিতে ভিড় জমান পাম্পে। সেই কারণেই অকারণ যানজট, জ্বালানি ফুরিয়ে গিয়ে সত্যিই যাদের প্রয়োজন তাঁদের ভোগান্তি। হায়দরাবাদের একাধিক পেট্রোল পাম্পেই জ্বালানি ফুরিয়ে যায়। সেকেন্দ্রাবাদের একটি পেট্রোল পাম্পে এক ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করে ফিরে যান গাড়ির মালিকরা কারণ পেট্রোল এবং ডিজেল দুই-ই শেষ হয়ে যায় সেখানে। এমন অবস্থায় ওই ডেলিভারি কর্মী একটি ঘোড়াকেই বেছে নেন খাবার ডেলিভারির জন্য।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।