"আমরা নির্বাচন নিয়ন্ত্রণ করি না", কেন বলছে সুপ্রিম কোর্ট?

VVPAT Lok Sabha Election 2024: নির্বাচনে স্বচ্ছতার জন্য ইভিএমের 'সোর্স কোড'ও প্রকাশ করা উচিত, দাবি করেছেন নাগরিকরা

inscript
২ মিনিট
"আমরা নির্বাচন নিয়ন্ত্রণ করি না", কেন বলছে সুপ্রিম কোর্ট?

শুধু ইলেকট্রনিক ভোটিং মেশিনে জমা পড়া ভোট নয়, ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাট ব্যবহার করে ভোট সম্পূর্ণ যাচাই করতে হবে। সুপ্রিম কোর্টে এই নিয়ে একাধিক আবেদন জমা পড়েছিল। সেই সমস্ত আবেদনের শুনানি করতে গিয়ে দেশের শীর্ষ আদালত বলছে, "আমরা নির্বাচন নিয়ন্ত্রণ করি না, নির্বাচন সংস্থা সেই বিষয়ক সন্দেহ দূর করেছে"।

সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তহাদের বেঞ্চ ইভিএমের কার্যকারিতা সংক্রান্ত পাঁচটি প্রশ্ন নিয়ে ভারতের নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছে। বিচারপতিরা বলছেন, আদালত নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারে না, আদালত অন্য সাংবিধানিক কর্তৃপক্ষের কাজও নিয়ন্ত্রণ করতে পারে না। আদালত বলছে, স্রেফ মানুষের সন্দেহের ভিত্তিতে কোনও আদেশ জারি করতে পারে না সুপ্রিম কোর্ট।

আবেদনকারীদের পক্ষের আইনজীবী বলছেন, নির্বাচনে স্বচ্ছতার জন্য ইভিএমের 'সোর্স কোড'ও প্রকাশ করা উচিত। এর জবাবে বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন, সোর্স কোড কখনই প্রকাশ করা উচিত নয়। প্রকাশ করা হলে তার অপব্যবহার হবে। সঞ্জীব খান্নার কথায়, "আমরা তিন-চারটে বিষয়ে স্পষ্ট উত্তর চেয়েছিলাম। একটি হচ্ছে, মাইক্রোকন্ট্রোলারটি কন্ট্রোলিং ইউনিটে বসানো আছে নাকি VVPAT-এ ইনস্টল করা আছে? ধারণা করা হচ্ছিল, মাইক্রোকন্ট্রোলারটি কন্ট্রোল ইউনিটে রয়েছে। আমাদের বলা হয়েছিল যে VVPAT-এর ফ্ল্যাশ মেমোরি রয়েছে।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইভিএম এবং ভিভিপ্যাট মেলালেই ভোটারদের ভোট সঠিক জায়গায় যাবে?

VVPAT Slip Counting: সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, প্রতি বিধানসভা পিছু দুটো করে ভিভিপ্যাট গোনা হবে ২০১৯ সালে। দুটো করে মেশিন গুনলেই ইভিএম নিয়ে মানুষের বিশ্বাস ফিরবে?

"দ্বিতীয় বিষয় হচ্ছে, মাইক্রোকন্ট্রোলার কি একবারই প্রোগ্রামযোগ্য? এটা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, সিম্বল লোডিং ইউনিটগুলি উল্লেখ করতে হবে। কতগুলি ইউনিট উপলব্ধ? চতুর্থ বিষয়টি হচ্ছে, বলা হয়েছিল নির্বাচনী পিটিশনের সময়কাল ৩০ দিন এবং তাই ৪৫ দিনের জন্য তথ্য সংরক্ষণ করা হয়েছিল। এই সঞ্চয়ের সময়কাল বৃদ্ধি করতে হবে। পাশাপাশি, কেবল কন্ট্রোল ইউনিটটি সিল করা হয়েছে নাকি ভিভিপ্যাটও আলাদাভাবে রাখা হয়েছে তাও স্পষ্ট জানাতে হবে," বলছেন বিচারপতি।

বর্তমানে, একটি সংসদীয় কেন্দ্রের প্রতিটি বিধানসভা বিভাগে শুধুমাত্র পাঁচটি যে কোনও নির্বাচিত ইভিএমে VVPAT যাচাই করা হয়। এই মাসের শুরুতে, শুধুমাত্র পাঁচটি যে কোনও নির্বাচিত ইভিএম যাচাই করার পরিবর্তে, নির্বাচনে সমস্ত VVPAT পেপার স্লিপ গোনার জন্য জমা পড়া পিটিশনের জবাবে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে একটি নোটিশ জারি করেছিল।

নির্বাচন কমিশন নির্দেশিকায় বলেছিল ভিভিপ্যাট যাচাই করতে হবে ক্রমানুসারে, যার ফলে অযথা বিলম্ব হবে। পিটিশনে দাবি করা হয়েছে, একযোগে যদি যাচাই করা হয় এবং প্রতিটি বিধানসভা কেন্দ্রে গণনার জন্য অতিরিক্ত সংখ্যক কর্মী মোতায়েন করা হয়, তাহলে মাত্র পাঁচ থেকে ছয় ঘণ্টার মধ্যে সম্পূর্ণ VVPAT যাচাই হয়ে যেতে পারে। কিন্তু লির্বাচন কমিশন বারেবারে জোর দিয়ে বলেছে, কোনও পরিস্থিতিতেই ইভিএম কারচুপি করা যাবে না এবং সমস্ত ভিভিপ্যাট স্লিপও গোনা কার্যত সম্ভবপর নয়।

নির্বাচনের আগে সমস্ত ইভিএমেরই মক ড্রিল হয় এবং প্রার্থীদের যেকোনও ৫ শতাংশ মেশিন বেছে নিতে দেওয়া হয়। কমিশন বলছে, এই প্রক্রিয়াটি ভোটের দিন আবারও করা হয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

এসআইআর বির্তক: যে খবর স্বাভাবিক হওয়ার কথা, সেটাই আজ বিস্ময়

Gyanesh Kumar, SIR and Election Commission: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে আপত্তি থাকা সত্ত্বেও কেন প্রক্রিয়া চালানো হল? জ্ঞানেশ কুমার কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার হলেন? ২০২৩ সালে আইন বদলে প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি থেকে সরানো হল কেন? এতদিন এই প্রশ্নগুলি গণমাধ্যম তুলল না কেন?

এসআইআর: বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির নামে যা পেল বাঙালি

Real Effect of SIR in bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার বাদ যান, যারা ছিলেন মোট ভোটারের ১২ শতাংশ। যাদের মধ্যে ৩৪% ছিলেন মুসলিম , নারীরা সংখ্যায় ছিলেন ৬১.৮%, এছাড়াও ছিলেন, মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, যারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফর্ম-৭-এর অপব্যবহার, অ্যালগরিদম-নির্ভর যাচাই, ১৯টি আপিল ট্রাইব্যুনালে ১ লক্ষ মামলা, সব মিলিয়ে ২০২৬-এর ভোটে যোগ্য নাগরিকরাও বাদ পড়েছিলেন।

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।