মমতার বিধান: হকার বসালেই গ্রেফতার, পুনর্বাসন পাবে উচ্ছেদ হওয়ারা?

Mamata Banerjee: একই সঙ্গে হকার উচ্ছেদ যে তার প্রশাসনের উদ্দেশ্য নয় এদিন সে কথাও বুঝিয়ে বলেন মমতা। প্রয়োজনে হকার সমস্যার সমাধানে কোথাও গোডাউন বা কোথাও বিকল্প বিল্ডিং গড়ে দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

inscript
৪ মিনিট
মমতার বিধান: হকার বসালেই গ্রেফতার, পুনর্বাসন পাবে উচ্ছেদ হওয়ারা?

জমি জবরদখল রুখতে কড়া রাজ্য। সোমবার পুরবৈঠকে জমি জবরদখল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী থেকে আমলা, পুর-প্রতিনিধি থেকে শুরু করে পুলিশ- মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়েন প্রায় সকলেই। মুখ্যমন্ত্রীর ক্ষোভের পরেই সোমবার বিকেল থেকেই শুরু হয় শহর জুড়ে উচ্ছেদ অভিযান। ফুটপাথে বসা হকারদের অনেককেই সতর্ক করা হয়, বেঁধে দেওয়া হয় সময়ও। মঙ্গল ও বুধবার দিনভর শহর জুড়ে চলেছে হকার উচ্ছেদ অভিযান। মুখ্যমন্ত্রী সল্টলেক থেকে শুরু করে হাতিবাগান, গড়িয়াহাট, এমনকী যাদবপুরের প্রিন্স আনোয়ার শাহ রোডের উপর অবৈধ জবরদখল নিয়েও ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেই সমস্ত জায়গাতেই গত দু'দিন ধরে লাগাতার অভিযান চালিয়েছে পুরসভা ও পুলিশ। এরই মধ্যে বৃহস্পতিবার ফের নবান্নে জমি জবরদখল নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।

সেই বৈঠকে কলকাতা, বিধাননগর-সহ পুর নিগম ও পুরসভার চেয়ারম্যান, সমস্ত জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের উপস্থিত থাকতে বলা হয়। শুধু কলকাতা নয়, হাওড়া কমিশনারেটের অধীনে সমস্ত থানার ওসি, আইসিদেরও নবান্নের বৈঠকে থাকতে বলা হয়। ছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরাও। কী হতে চলেছে দখলদার উচ্ছেদ অভিযানের পরবর্তী পদক্ষেপ, এদিন বৈঠক থেকে তা নিয়ে সাফ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোথায় কোথায় হকার উচ্ছেদ অভিযান? রাশ টানতেই বৈঠক ডাকলেন মমতা?

Evictions across Kolkata: ফুটপাত চত্বরে যে সমস্ত খাবারের দোকানগুলি ছিল সেই খাবারের দোকানগুলিও খালি করার কথা বলা হয়েছে। পুলিশ আধিকারিকরা জানিয়ে দিয়েছেন, নতুন কোনও নির্দেশিকা না আসা পর্যন্ত হকাররা বসতে পারবেন না ফুটপাথে।

মুখ্যমন্ত্রী এ দিন জানান, ‘‘এই ধরনের রাস্তা দখলের জন্য দায়ী রাজনৈতিক নেতা এবং পুলিশেরাই। কাউন্সিলরদের প্রথম থেকেই এটা দেখা উচিত। কিন্তু তাঁরা দেখেও দেখছেন না। পুলিশেরা, হকার নেতারা গরিব হকারদের কাছ থেকে টাকা আদায় করছেন। করবেন না। আমি বলব, আপনারা লোভ সংবরণ করুন। জীবনধারণের জন্য যেটুকু দরকার, সেটুকুতেই সন্তুষ্ট থাকুন। কিন্তু তা হচ্ছে না। এলাকার নেতারা প্রথমে ডালা নিয়ে বসিয়ে দিচ্ছে, তার পরে আর সরানো যাচ্ছে না। নিজেরাই বসাবেন, তার পরে বুলডোজ়ার চালাবেন, তা হবে না।’’ শুধু কাউন্সিলরই নয়, এদিন বৈঠক থেকে পুলিশদের বিরুদ্ধেও তোপ দাগেন মমতা। তিনি জানান, ‘‘পুলিশের লোভ বেড়ে গিয়েছে আজকাল। তারা গরিব হকারদের থেকে চাঁদা নিচ্ছে। মনে রাখবেন, আমার দল টাকা চায় না। আমি আগেও বলেছি। এখনও বলছি। দরকার হলে মানুষের কাছে হাত পেতে ভিক্ষে করব। তাই, যে পুলিশকে ইন্ধন দিতে দেখা যাবে, তাকে সঙ্গে সঙ্গে সরানো হবে। কাউকে ছাড়ব না।’’

দিন কয়েক ধরেই বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদে নেমেছে পুলিশ প্রশাসন। বাদ যায়নি নিউমার্কেট এলাকাও। বৃহস্পতিবার বৈঠকে মমতা উদ্বেগ প্রকাশ করেন গ্র্যান্ড হোটেলের সামনে হকার বসা নিয়েও। নিউ মার্কেট এলাকার বহু হকারই ওই চত্বর জুড়ে ব্যবসা করেন। মমতা এদিন জানান, ‘‘গ্র্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা অনেক কড়া। সেখানে দেশ-বিদেশের তারকা, অভিনেতারা এসে থাকেন। নিরাপত্তা রাখতে হয়। হঠাৎ করে সেখানে কিছু একটা গন্ডগোল হলে কী হবে? সঙ্গে সঙ্গে তো এনআইএ পাঠিয়ে দেবে। তাই সেই ঝুঁকি আমরা নেব না। আর যাঁরা বলছেন, গ্র্যান্ডের সামনেই বসতে দিতে হবে, তাঁদের বিষয়টা বুঝতে হবে।’’

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাঙালি বনাম অবাঙালি: বেছে বেছে সুজিতকেই কেন নিশানা করলেন মমতা?

Mamata Banerjee-Sujit Bose: সরকারি জমি দখল, পুকুর ভরাট এই অঞ্চলে নতুন ঘটনা নয়। তাহলে এখন কেন প্রশ্ন তুলছেন মমতা?

পরের পর উচ্ছেদ অভিযানে মাথায় আকাশ ভেঙেছে অধিকাংশ হকারেরই। রুটি-রুজির প্রশ্নে দুশ্চিন্তায় পড়েছেন অনেকেই। অনেককেই পুলিশের হাতে-পায়ে ধরে কান্নাকাটি করতে দেখা যায়। তাঁদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এক মাস আপাতত উচ্ছেদ হচ্ছে না। তার মধ্যে রাজ্য সরকারেরর সার্ভের কাজ চলবে বলে জানিয়ে দিয়েছেন মমতা। এবং তার মধ্যে সব ঠিক করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে হকারদের প্রশংসাতেও এদিন পঞ্চমুখ হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। মমতা জানান, ‘‘হকারদের আমি ভালবাসি কেন জানেন? তার কারণ, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে আর সবাই মুখ ফিরিয়ে চলে গেলেও হকারেরা ছুটে আসেন। ওঁরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কোনও মেয়ের সঙ্গে দুর্ব্যবহার হলে প্রতিবাদ করেন। কিন্তু আমি যেটা করছি, সেটা ওঁদের বিরুদ্ধে নয়। কলকাতাকে সুন্দর করতে হবে। আপনারা সহযোগিতা করুন, সরকার আপনাদের সঙ্গে থাকবেন।’’ একই সঙ্গে হকার উচ্ছেদ যে তার প্রশাসনের উদ্দেশ্য নয় এদিন সে কথাও বুঝিয়ে বলেন মমতা। প্রয়োজনে হকার সমস্যার সমাধানে কোথাও গোডাউন বা কোথাও বিকল্প বিল্ডিং গড়ে দেওয়ার কথাও বলেন তিনি।

শুধু হকারদের জবরদখল নয়, সোমবার পুরবৈঠকে মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন প্রোমোটারি রাজ, পুকুর বোজাইয়ের মতো বিষয়গুলি নিয়ে। এমনকী কথায় কথায় উঠে আসে বিপজ্জনক বাড়ির প্রসঙ্গও। এদিন বৈঠক থেকে মমতা সাফ জানিয়ে দিয়েছেন, বিপজ্জনক বাড়ি ঠিক না করা হলে বাড়ি অধিগ্রহণ করা হবে। এখানেই শেষ নয়, রাস্তা বানানোর পর পাঁচ বছরও না চললে সেই ঠিকাদারকে ব্ল্যাক লিস্ট করার নির্দেশ দিয়েছেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “কারও চাকরি খাওয়ার অধিকার আমার নেই। কাউকে বেকার করার অধিকার নেই। লক্ষ লক্ষ মানুষ হকারি করে খায়।” তবে একই সঙ্গে তাঁর সাফ হুঁশিয়ারি, “নতুন করে হকার বসালে গ্রেপ্তার হতে হবে।” সেক্ষেত্রে নেতা-পুলিশরাও বাদ যাবেন না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এ দিন বৈঠকে রাজ্যের বেআইনি পার্কিং নিয়েও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। বিজেপির নাম করেই কার্যত এদিন মমতার সরাসরি তোপ, বেআইনি পার্কিংয়ের টাকা বিজেপিতে যায়।

রাজ্য সরকারের এই নতুন পদক্ষেপে জবরদখলমুক্ত করা সম্ভব হবে আদৌ শহর? এবার লোকসভা ভোটে শহরের অধিকাংশ ওয়ার্ডেই ভালো ফল করতে পারেনি তৃণমূল। তার পরেই শহরাঞ্চলগুলিতে কাজের জন্য উঠেপড়ে লেগেছে মমতা সরকার। যার সূচনাই তিনি করেছেন, শহর জবরদখলমুক্ত করার চেষ্টা দিয়ে। রাজ্যের নিজস্ব পরিচিতি নষ্ট হয়ে যাচ্ছে বলেও তোপ দাগেন তিনি। আশঙ্কা প্রকাশ করেন বাঙালিদের অস্তিত্ব সঙ্কট নিয়েও। কতটা কাজে আসবে তৃণমূল সরকারের এই উদ্যোগ? আপাতত সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।