বাঙালি বনাম অবাঙালি: বেছে বেছে সুজিতকেই কেন নিশানা করলেন মমতা?

Mamata Banerjee-Sujit Bose: সরকারি জমি দখল, পুকুর ভরাট এই অঞ্চলে নতুন ঘটনা নয়। তাহলে এখন কেন প্রশ্ন তুলছেন মমতা?

inscript
৩ মিনিট
বাঙালি বনাম অবাঙালি: বেছে বেছে সুজিতকেই কেন নিশানা করলেন মমতা?

বিধাননগর সল্টলেক অঞ্চলে গত কয়েক বছরে অবাঙালি বেড়েছে হু-হু করে। এই অঞ্চলে দাপট সুজিত বসুর, তৃণমূলের দমকলমন্ত্রী। দীর্ঘদিন ধরে এই এলাকায় উন্নয়নের বহর বেড়েছে আর পাল্লা দিয়ে বিভিন্ন দুর্নীতি, টেবিলের তলা দিয়ে কাজের পরিমাণও বেড়েছে বলে অভিযোগ। এবারের লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই দেখা যায় কলকাতার পুরসভাগুলিতে ভোট কমছে তৃণমূলের। লোকসভা ভোটে বিজেপির আসন কমলেও ভোট সংখ্যায় বিশেষ প্রভাব পড়েনি। ভোট মিটতেই প্রথম তাই বাঙালি-অবাঙালি ইস্যুতে জোর গলায় কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরবৈঠক ডেকে সুজিত বসুর নাম করে বলেছেন, বিধাননগরে সরকারি জমি বেহাত হচ্ছে অথচ পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। সল্টলেক জুড়ে ফুটপাথে হকার উচ্ছেদও শুরু হয়েছে। কিন্তু হঠাৎ বাঙালি-অবাঙালি ইস্যুতে সুজিত বসুকেই কেন নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন সুজিতের বিরুদ্ধে 'নিজের লোক' বসানোর অভিযোগ উঠল? নিজের লোক বলতে কাদের বোঝালেন মুখ্যমন্ত্রী?

নিম্নবিত্ত অধ্যুষিত সল্টলেক-বিধাননগর সংলগ্ন এলাকাগুলি বাদ দিলে সল্টলেক, লেক টাউন, বাঙুর, দমদম পার্কের মতো এলাকায় অবাঙালি ভোটের হার যথেষ্ট বেশি। অন্তত ২৬ থেকে ২৭ শতাংশ অবাঙালি ভোটার রয়েছেন এই এলাকায়। সল্টলেকের কোনও কোনও ব্লকে আবাসিকদের ৫০ শতাংশই অবাঙালি, এমনও আছে। আর এই অবাঙালিদের একটা বড় অংশই বিজেপির ভোটার। তাহলে মমতা কি বলতে চাইছেন সুজিত বসুর মদতে বিজেপি ভোট বাড়ছে সল্টলেক বিধাননগরে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
জবরদখল হয়ে যাচ্ছে বাঙালিদের জমি? কেন ক্ষোভে ফুটছেন মমতা?

Mamata Banerjee: ইতিমধ্যেই এই জমি জবরদখল নিয়ে একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে। জেলায় জেলায় পাঠানো হয়েছে ৬ দফা নির্দেশিকা।

ভিআইপি রোডের ধারে নয়ানজুলি ভরাট হওয়া নিয়ে ২০১৫ সালেই হইচই পড়ে যায়। নয়ানজুলি ভরাট করে বহুতল ও রেস্তোরাঁ তৈরি হওয়ার অভিযোগ ওঠে। সেবারও এই ইস্যুতে নিউ টাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন বিধাননগরের বিধায়ক সুজিত বসুকেই। ২০২৪ সালে আবার কাঠগড়ায় সুজিত। এবার মুখ্যমন্ত্রী সরাসরি সুজিতের বিরুদ্ধে সরকারি জায়গায় লোক বসানোর অভিযোগ তুলেছেন। সরকারি জমি দখল, পুকুর ভরাট এই অঞ্চলে নতুন ঘটনা নয়। তাহলে এখন কেন প্রশ্ন তুলছেন মমতা?

২০২৪ সালের লোকসভা ভোটে বিধাননগরে তৃণমূলের ফল শোচনীয়। বিধাননগর বিধানসভা কেন্দ্রের লেকটাউনেও তৃণমূলের ফল খারাপ। লেকটাউন সুজিত বসুর জায়গা। ভিআইপি রোডের দক্ষিণদাঁড়ি, গোলাঘাটা অঞ্চলের একাধিক স্থানে সরকারি জায়গাতে যেখানে নয়ানজুলি ছিল, সেখানে এখন আবাসন এবং রেস্তোরাঁ গড়ে উঠেছে। তৃণমূলের অন্দরের সুজিত-বিরোধী শিবির বলছে, নয়ানজুলি ভরাট নিয়ে আগেও বিতর্ক হয়েছে। আর তখন রাজ্য সরকারও কোনও তদন্তের নির্দেশ দেয়নি। সুজিত বরাবরই মমতা ঘনিষ্ঠ। লোকসভা নির্বাচনেও এই অঞ্চলের প্রচারে সুজিত বসুকেই দেখা গেছে মুখ্যমন্ত্রীর পাশে। সেই সুজিতই লোকসভা ভোটের পরে বিরাগভাজন হয়ে গেলেন!

  • আপনার জন্য আরও কিছু লেখা
হজ করতে গিয়ে মৃত্যুর মুখে ১,৩০০ পুণ্যার্থী, কেন মৃত্যুনগরী মক্কা?

Hajj Deaths: এই মুহূর্তে সৌদি আরবের মক্কার তাপমাত্রা ছাড়িয়েছে ৫১ ডিগ্রি। ফলে চরম গরমে তীর্থ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন বহু পুণ্যার্থী।

তৃণমূল রাজ্যের লোকসভাগুলিতে দাপট ধরে রাখলেও বিভিন্ন জেলার পুর-এলাকাগুলির অধিকাংশেই বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে। লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফল অনুযায়ী, রাজ্যের ১২১টি পুরসভার মধ্যে ৭৪টিতেই ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে ১ নম্বরে রয়েছে বিজেপি। তৃণমূল ৪১টিতে, কংগ্রেস ৩টিতে প্রথম স্থানে আছে। খোদ কলকাতার মধ্যে পুর-এলাকায় তৃণমূলের ভোটের শোচনীয় ঘাটতি দেখেই এবার সুজিত বসুর নাম ধরে এমন আক্রমণ মমতার, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মমতা স্পষ্টই বোঝাতে চেয়েছেন সুজিত টাকা নিয়ে যে 'নিজের লোকদের' ঢোকাচ্ছেন সল্টলেকে তারা অবাঙালিই বেশি এবং বিজেপির ভোটার। তাই তৃণমূলের ভোট কমছে। দলে থেকেও এ তো 'দলবিরোধী' কাজই।

ফুটপাত দখল নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করার পরেই সল্টলেকে ফুটপাতের বেশ কিছু দোকান ভেঙে দিয়েছে বিধাননগর পুরসভা। কিন্তু ফুটপাথ ছাড়াও এখানে বিবিধ স্থানে যে পার্কিং গজিয়ে উঠছে তাও তো সরকারি জায়গা দখল করেই। নগরোন্নয়ন দফতরের একাধিক জমিতে বস্তিও গজিয়ে উঠেছে। বিধাননগরের নাওভাঙা, কুলিপাড়া, ছয়নাভির মতো জলাভূমি অধ্যুষিত সংযুক্ত এলাকায় বেআইনি বাড়িও আছে। সেসবও কি মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রশমন করতে গিয়ে ভেঙে ফেলা হবে? এখানেই প্রশ্ন উঠছে, খাস কলকাতায়, সল্টলেকে যা ঘটছে, সুজিত যা যা করছেন বলে অভিযোগ তা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এতদিন পড়েনি? নাওভাঙা, কুলিপাড়া এলাকায় অবৈধ বাড়ি গজিয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর নজর এড়িয়ে? নাকি এতদিন বিষয়টা দেখেও অদেখা রেখেছিলেন তিনি? ভোটের ফল প্রকাশ পেতেই কি মমতা তাই সতর্ক করে দিচ্ছেন সুজিতকে?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।