রক্তাক্ত পঞ্চায়েত: বাড়ছে মৃত্যুমিছিল, বোমাবাজি-গুলি-বিক্ষিপ্ত অশান্তি তবু পুনর্নির্বাচন 'নির্বিঘ্নেই'

West Bengal Panchayat Repoll 2023: সোমবার রাজ্যের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন। ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে সকাল থেকেই। প্রায় প্রতিটি বুথেও মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

Sohini Das
৪ মিনিট
রক্তাক্ত পঞ্চায়েত: বাড়ছে মৃত্যুমিছিল, বোমাবাজি-গুলি-বিক্ষিপ্ত অশান্তি তবু পুনর্নির্বাচন 'নির্বিঘ্নেই'

রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়ার প্রাণ যাওয়ারই কথা। তাই বলে উলুখাগড়াদের কথা ভেবে রাজারা তো আর যুদ্ধ বন্ধ করে দিতে পারেন না? তাই রক্তমাখা পঞ্চায়েত শেষে ফের পুনর্নির্বাচনের সকাল হয়। ত্রস্ত, বিধ্বস্ত স্বজনহারানো ভোটাররা আবার ছোটেন ভোটকেন্দ্রে। গণপ্রতিনিধি বেছে আনবেন বলে। ভোটের রাতি পোহালেই সেই গণপ্রতিনিধি হয়ে যান রাজনীতিক কর্মী। যিনি কাটমানি খান, দুর্নীতি করেন, নিজের আখের গোছান। রাজনীতির ময়দানে এই সংখ্যাটা আজও নেহাৎ কম নয়।

তার পরেও গণতন্ত্রের 'মোচ্ছব' হয়। বাংলায় ভোট আসে, কেন্দ্রীয় বাহিনী আসে, আসে বহিরাগত, পিস্তল-বোমা। বুথে বুথে দেদার ছাপ্পা, বন্দুক নিয়ে শাসানি, বুথ দখলের লড়াই, অশান্তি, রক্তপাত, এ যেন ভোটপুজোর ঢাকের বাদ্যি। অন্তত এ রাজ্যের ভোটে তো বটেই। আর সে ভোট যদি পঞ্চায়েত হয়, তাহলে তো কথাই নেই। আরও একটা রক্তপাতের পঞ্চায়েত ভোট পেরিয়ে এল বাংলা। পঞ্চায়েত ভোটের দিনই এ রাজ্যে মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। কমিশনের খাতা বলছে দশ। পঞ্চায়েত ভোটের ঘোষণা হতে না হতেই এ রাজ্যে ঢাকের বাদ্যি বেজে গিয়েছিল। জায়গায় জায়গায় অশান্তি, মারপিট, গুন্ডামি। ভোট এবং ভোটপূর্ব অশান্তি মিলিয়ে পঞ্চায়েত-হোমে এখনও পর্যন্ত আহুতির সংখ্যা চল্লিশ ছুঁই ছুঁই। কমিশন, শাসক, বিরোধীদের মধ্যে সেই সংখ্যা নিয়ে খেলাধুলা চলছে, চলবে। এরই মাঝে আবার রমরমিয়ে চলে এল পুর্ননির্বাচন। এ রাজ্যে পুনর্নিবাচন যেন দুর্গাপুজোর পরে লক্ষ্মীপুজো, শীতের পরে বসন্তটি। 'ইফ ইলেকশন কাম, ক্যান রি-ইলেকশন বি ফার বাহাইন্ড?' গত কয়েক বছরের রেকর্ড বলছে, পারে না। এ যেন নিয়তি, অশান্তি কিংবা মৃত্যুর মতোই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মানুষ বড় সস্তা! ফের প্রমাণ করল ২০২৩-এর পঞ্চায়েত ভোট

Panchayat Poll 2023: বছরের পর বছর ধরে এমন অসংখ্য ভোট পার করে এসেছে বাংলা। রাজায় রাজায় লড়াই বেঁধেছে। আর রাস্তায় কেটে ছড়িয়ে পড়ে থেকেছে হাজার হাজার 'সস্তা' মানুষের শরীর। এ দৃশ্যের কোনও বদল নেই।

পঞ্চায়েতের যত বেশি বুথে পুনর্নিবাচন, বুঝে নিতে হবে, তত বেশি বুথের বুকে থেকে গিয়েছে অশান্তি, রক্তপাতের ছাপ। আর এই ভোটে সেই সংখ্যাটা কার্যত রেকর্ড। এ বছর পুনর্নির্বাচন হচ্ছে রাজ্যের অন্তত ৬৯৬টি ভোটে। হ্যাঁ, ঠিকই পড়ছেন অঙ্কটা। আসলে এর চেয়েও বেশি সংখ্যক বুথ সেদিন অশান্তি, রক্তপাত দেখেছে। কোথাও মারা গিয়েছেন শাসক দলের কর্মী, কোথাও বিরোধী দলের নেতা। কোথাও বা সাতে পাঁচে না থাকা নিরিহ ভোটার, যে বা যাঁরা গণতান্ত্রিক দেশের দায়িত্বশীল নাগরিক হওয়ার কর্তব্যটুকু পালন করতে এসেছিল সেদিন ভোটে। কোথাও বা অশান্তির জন্য জমিয়ে রাখা বোমায় হতাহত হয়েছে দুটি শিশু, যাদের ভোট-উৎসবে অংশগ্রহণের অনুমতিটুকুও নেই।

পশ্চিমবঙ্গ ছাড়া এমন ভয়াবহ ভোট উৎসব আর কোথাও হয় কিনা বলা মুশকিল! কিন্তু এখানেই এগিয়ে বাংলা। সোমবার রাজ্যের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন। ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে সকাল থেকেই। প্রায় প্রতিটি বুথেও মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা। নেমেছে কেন্দ্রীয় বাহিনী। অথচ শনিবার, পঞ্চায়েত ভোটের দিন তাদের টিকিটিও দেখা যায়নি। বরং কেন্দ্রীয় বাহিনীর বদলে সিভিক পুলিশের উপরেই বেশি আস্থা রাখতে দেখা গিয়েছিল রাজ্যের শাসক শ্রেণিকে। অথচ অশান্তি বাঁধলে কার্যত বুথ থেকে ৫০ মিটার দূরে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাদের। তবে এ বাংলায় ভোট শব্দটার সঙ্গেই যে অশান্তি শব্দটি জড়িয়ে রয়েছে, তা ভুললে চলবে কেন! ফলে পঞ্চায়েত ভোটের পরে পুনর্নির্বাচনও যে পুরোটাই শান্তিপূর্ণ হচ্ছে, তা বললে কিন্তু ভুল বলা হবে। পুনর্নির্বাচন ঘোষণার পর থেকেই জায়গায় জায়গায় দেখা গেল সন্ত্রাসের ছবি। কোথাও চলল প্রবল বোমাবাজি, গুলি, কোথাও হুমকি। কোথাও বিরোধী নেতার বাড়িতে চলল হামলা। কোথাও আবার ভোটচলাকালীন স্ট্রংরুমে ঢুকে পড়লেন প্রার্থী স্বয়ং। বহিরাগত ভোট থেকে ভুয়ো ভোটার, ব্যালট বাক্স লুঠের চেষ্টা থেকে পুলিশকে মারধর, কী নেই পুনর্নিবাচনে। যদিও বহু বুথেই কেন্দ্রীয় বাহিনী পেয়ে বুকে বল পেয়েছেন ভোটাররা। আর সেই ভরসা বুকে নিয়েই বুথমুখী হয়েছেন জনতা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হিংসায় শুরু পঞ্চায়েত ভোটের সকাল? বেলা বাড়ছে রক্তপাতে

West Bengal Panchayat Election 2023: সমস্ত নিরাপত্তা সতর্কতার মুখে ছাই দিয়ে রেজিনগরে সকাল সকাল আরেক মৃত্যু প্রমাণ করে দিল, রক্ত থামবে না।

এদিকে আবার পঞ্চায়েত নির্বাচনে অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। একগুচ্ছ আবেদন রয়েছে তাঁর। রাজ্যের পঞ্চায়েত ভোট সুষ্ঠু ভাবে সম্পাদন করতে কেন প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হল, সেই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি, ভোটহিংসায় নিহতদের দেহ যাতে শান্তিপূর্ণ ভাবে পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করেন, সেই দাবিও তুলেছেন কংগ্রেস নেতা। একই সঙ্গে আহতদের চিকিৎসার সমস্ত খরচ যাতে সরকার বহন করে, সেই আর্জিও তুলেছেন তিনি মামলায়। যদিও এসব বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় আমূল দিচ্ছে না নির্বাচন কমিশন। তাদের দাবি, এখনও পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই মিটছে পুনর্নির্বাচন। আসলে এত রক্ত, এত লাশ দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা, ফলে সামান্য বোমাবাজি, গুলি কিংবা অশান্তিকে আর তেমন কিছু বলে মালুমই হয় না আমাদের। বরং এ সমস্ত কিছুকেই 'নিতান্ত ছোট ঘটনা' বলতেই শিখে গিয়েছি আমরা। তেমনটাই তো শেখানো হয়েছে আমাদের বিগত দশ-বিশ বছরে।

এই ব্যাপক হিংসা, তুমুল রক্তপাতের পঞ্চায়েত ভোট শেষে কী দাঁড়িয়ে রয়েছে রাস্তার শেষে? রাজনৈতিক ক্ষেত্রেও কি এর প্রভাব পড়বে? বদলে যাবে সমীকরণ? কী বলছেন বিশেষজ্ঞেরা? ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের দিকে তাকালেই কিন্তু আমরা প্রায় একই রকম ছবি দেখতে পাব। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ব্যাপক হিংসা, মারপিট, অশান্তি, রক্তপাত এ সমস্তটাই তো ২০১৮ সালের রদেভু আজকের বাংলায়। একই রকম ছাপ্পা, একই রকম মৃত্যুমিছিল এবং তার পর একই রকম পুনর্নির্বাচন। পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের জবাব এসেছিল পরবর্তী লোকসভা ভোটে। বিপুল ভাবে ব্যবধান কমিয়ে রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছিল বিজেপি। বাম-কংগ্রেস জোট কিছুটা ভোট কেটেছিল বলে বাঁচোয়া, নাহলে এ বাংলায় মুখ পুড়তেই পারত তৃণমূলের। কারণ পঞ্চায়েত ভোট জুড়ে হিংসায়-রক্তপাতে যে গর্ত খুঁড়ছে শাসক দল, সে গর্তে মাটি ফেলেই গ্রামাঞ্চলে মানুষের মন জেতার চেষ্টার করবে বিরোধীরা।

গত বারের সেই অশান্তির পরেই পার্টিকর্মীদের সঙ্গে বৈঠকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্য়মন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছিলেন, পঞ্চায়েত ভোট ঘিরে হিংসা ছড়ানোর কোনও রকম চেষ্টাকে রেয়াত করবেন না তিনি। কড়া ব্যবস্থা নেবেন বলেও হুঙ্কার ছেড়েছিলেন তিনি। তবে সেই হুঁশিয়ারির মেয়াদ বোধহয় ছিল তার পরের ক'দিনই। কারণ এ বছর পঞ্চায়েত ভোটে তার প্রতিফলন আমরা দেখতে পেলাম না এতটুকু। বরং পঞ্চায়েত-হিংসার গুঁড়ো উড়ে এসে লাগল পুর্ননির্বাচনের চোখেও। 'ছোটো ঘটনা', 'সামান্য ঘটনা' বলে চোখ বুজে নিলাম আমরা। বড় বড় দেশে এসব হয়। নাহলে বাঙালির রাজনীতিপ্রিয় জাতি হিসেবে কীসের নাম! মাঝখান থেকে মাঝমাঠে চলে গেল কিছু নিরপরাধ প্রাণ। অবশ্য এমনটাই ঘটে। বড় বড় কাজে এমন ছোটখাটো প্রাণ যায়ই। 'কোলাটোরাল ড্যামেজ' যাকে বলে আর কি!

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।