ঠিক কী ঘটেছিল বিলকিস বানোর সঙ্গে? মোদির মসনদ টলাতে পারবে ২২ বছরের লড়াই?

Bilkis Bano Rape Case : বিলকিস বানোকে মাটিতে ফেলে তিনজন মিলে তাঁকে ধর্ষণ করে। অজ্ঞান হয়ে যান বিলকিস। ঘাতকেরা মনে করে বিলকিস মারা গেছে।

suman sengupta
৭ মিনিট
ঠিক কী ঘটেছিল বিলকিস বানোর সঙ্গে? মোদির মসনদ টলাতে পারবে ২২ বছরের লড়াই?

দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, ২০০২ সালের গুজরাত গণহত্যার সময়ে বিলকিস বানোকে ধর্ষণে যে ১১ জন দোষী সাব্যস্ত ছিল, যাদের ২০২২ সালের স্বাধীনতা দিবসের দিন মুক্তি দেওয়া হয়েছিল, তাদের আগামী দু' সপ্তাহের মধ্যে আবার জেলে ফেরত যেতে হবে। শুধু তাই নয়। আদালত বলেছে, যারা এই ১১ জন দোষী ব্যক্তিকে মুক্তি দেওয়ার সুপারিশ করেছিলেন, তারা আদালতে মিথ্যাচার করেছেন এবং তথ্য গোপন করেছেন। এই রায়ের পরে, স্বভাবতই অনেকেই আবারও বলছেন, সব কিছু শেষ হয়ে যায়নি। এখনও আশা আছে, এখনও গণতন্ত্র একটু হলেও অবশিষ্ট আছে, এখনও বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রাখা যায়। সমস্ত বিচারপতির মেরুদণ্ড এখনও পাকাপাকিভাবে বক্র হয়ে যায়নি, কারও কারও এখনও ঋজু আছে। বিজেপি বাদে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে সর্বোচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানানো হয়েছে।

বিচারপতি নাগরত্না যখন তাঁর রায় পড়ে শোনাচ্ছিলেন, তিনি গ্রিক দার্শনিক প্লেটোকে উদ্ধৃত করে বলেন, কোনও ব্যক্তিকে শাস্তি দেওয়াটা তাঁর বিরুদ্ধে কোনও প্রতিশোধ স্পৃহা থেকে দেওয়া উচিত নয়। দোষী ব্যক্তি যাতে নিজেকে শুধরে নিয়ে ভবিষ্যতে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকেন, সেই জন্য শাস্তি দেওয়া হয়। প্লেটোর কথা অনুযায়ী একজন বিচারপতি আর একজন চিকিৎসকের কাজ অনেকটা একরকম। একজন চিকিৎসক, যখন কোনও রোগাক্রান্ত মানুষকে ওষুধ দেন, তিনি শুধু রোগীকে তাঁর ব্যাথা উপশমের জন্য তা দেন না, তাঁকে সুস্থ করে তোলার জন্যও এই কাজটা করেন তিনি। সেইরকমভাবে একজন বিচারপতি যখন শাস্তি দেন, তিনি সেই দোষী ব্যক্তি যাতে নিজেকে শোধরানোর সুযোগ পান, সেই চেষ্টাও করেন। যাতে সংশোধনাগার থেকে মুক্তি পেয়ে তিনি একজন সুস্থ মানুষ হয়ে সমাজে ফিরতে পারেন সেই চেষ্টাও করেন। তিনি আরও বলেন, একজন মহিলা, তা তিনি গরিব বা বিত্তশালী যাই হন না কেন, তাঁর যোগ্য সম্মান পাওয়ার অধিকারী। তিনি যে ধর্মেই বিশ্বাস করুন না কেন, যে জাতির হন না কেন, একজন মহিলার প্রতি এই ধরনের অন্যায় কখনই মেনে নেওয়া যায় না। বিচারপতি নাগরত্নার এই রায় পড়ে হয়তো অনেকেই বুঝতে পারবেন না, কী প্রসঙ্গে এই কথাগুলো দেশের সর্বোচ্চ আদালতে বলা হয়েছে, তাঁদের জন্য ইতিহাসকে আবারও ফিরে পড়া জরুরি।

২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি, গুজরাতের গোধরাতে একটি ট্রেনে আগুন লাগে। সেই ট্রেনে তখন অযোধ্যা থেকে করসেবকেরা ফিরছিলেন। সেই আগুনে ৬০ জন করসেবক পুড়ে মারা যান। কীভাবে সেই ট্রেনে আগুন লেগেছিল তা নিয়ে আজও নানা প্রশ্ন আছে। তারপরের দিন, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি পুরো গোধরা শহর জুড়ে শুরু হয় হিংসা। অভিযোগ করা হয়, মুসলমান মানুষজন ওই ট্রেনে আগুন লাগিয়েছেন, তাই নিকেশ করতে হবে ‘ওদের’। তারপর শুরু হয় কুখ্যাত গুজরাত গণহত্যা, যার দুঃস্বপ্ন আজও বিলকিস বানোর মতো বহু মানুষ বয়ে বেড়াচ্ছেন। জানা গেছে, তৎকালীন গুজরাত সরকারের পুলিশের পরোক্ষ মদতের ফলে, সারা গুজরাতে প্রায় ২০০০ মুসলমান মানুষকে হত্যা করে উন্মত্ত হিন্দু জনতা, যারা বেশিরভাগই বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএসের সদস্য। প্রত্যক্ষদর্শী, সাংবাদিক এবং বহু মানুষের সাক্ষ্য অনুযায়ী পরে জানা যায়, কীভাবে মিশ্র অঞ্চল থেকে বেছে বেছে মুসলমান মহিলাদের ধর্ষণ এবং পুরুষদের হত্যা করা হয়।

সেই সময়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানো তাঁর বাবার কাছে ছিলেন সিংওয়ার গ্রামে। চারদিকে ওই হিংসা দেখে তাঁর পরিবার সেই গ্রাম ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন। ওই সময়, তাঁর এক ভাইঝিরও সন্তান জন্ম দেওয়ার কথা। চিকিৎসকেরা বলেছিলেন, যে কোনওদিন সেই সন্তানের জন্মানোর সম্ভাবনা আছে। ওই গ্রামের পঞ্চায়েত প্রধান প্রাথমিকভাবে বিলকিস এবং তাঁর পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু পরে তিনি দেখেন তাঁর ওপরই পাল্টা চাপ তৈরি হচ্ছে তাঁদেরই প্রতিবেশীদের তরফ থেকে যাতে তিনি বিলকিসের পরিবারকে ওই উন্মত্ত হিন্দু জনতার হাতে তুলে দেন। অবস্থা খারাপ দেখে তিনি বিলকিসদের গ্রাম থেকে পালিয়ে যেতে বলেন। ২৮ ফেব্রুয়ারি রাতেই বিলকিস ও তাঁর পরিবারের মানুষজন চুনদাদি গ্রামে আশ্রয় নেন। সেখানকার পঞ্চায়েত প্রধানও ছিলেন হিন্দু কিন্তু তা সত্ত্বেও তিনি বিলকিসদের আশ্রয় দেন, খাবার দেন। পরে তিনি জানতে পারেন, তাঁদের এই লুকোনোর জায়গাও নাকি

  • আপনার জন্য আরও কিছু লেখা
সুপ্রিম কোর্টের নির্দেশ, বিলকিসের ধর্ষকদের ফিরতেই হবে জেলে! কেন?

Bilkis Bano Rape Case : প্যানেল জানায়, এই আসামিরা 'সংস্কারি ব্রাহ্মণ'। ইতিমধ্যেই তারা ১৪ বছর জেল খেটেছে এবং ভালো আচরণই করেছে। অগত্যা মুক্তি!

উন্মত্ত জনতা জানতে পেরে গেছে। ফলে সেখান থেকেও তাঁদের সেই রাতেই পালাতে হয়। কয়েক কিলোমিটার দূরে তাঁরা কুয়াজার বলে একটি জনপদে ঠাঁই নেন। সেখানেই বিলকিসের ভাইঝি শামিম এক কন্যা সন্তানের জন্ম দেন। সেই রাতটা তাঁরা কোনওমতে কুয়াজারে থাকেন। অঞ্চলটা যেহেতু পাথুরে ছিল, তাঁদের মনে হয়েছিল ওখানে তাঁরা আক্রান্ত হবেন না। পরের দিন সকালে তাঁরা খুদরা গ্রামে এক আদিবাসী পরিবারে আশ্রয় নেন। দু'দিন পরে, ৩ মার্চ যখন তাঁরা আবার পালানোর চেষ্টা করছিলেন, জঙ্গল এবং পাথুরে রাস্তা দিয়ে সন্তর্পণে হাঁটছিলেন, তখনই পানিভেলাতে তাঁদের আক্রমণ করে উন্মত্ত হিন্দু জনতা। বিলকিস সহ দু’জন পালাতে সক্ষম হন। সাত বছরের সাদ্দাম বেঁচে যায়, যেহেতু তাঁর মা আমিনা তাঁকে তাঁর শরীরের নীচে আড়াল করে রেখেছিলেন।

আমিনাকে তলোয়ার এবং ছুরির আঘাতে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হুসেইন ছিল শামিমের চার বছরের পুত্র সন্তান। ঘাতকেরা ভেবেছিল, হুসেইন হয়তো মারা গেছে তাই তাকে তারা ঝোপে ছুঁড়ে ফেলে। কিন্তু ঘটনাচক্রে, হুসেইন মারা যায়নি। এরপর বিলকিস বানোকে মাটিতে ফেলে তিনজন মিলে তাঁকে ধর্ষণ করে। অজ্ঞান হয়ে যান বিলকিস। ঘাতকেরা মনে করে বিলকিস মারা গেছে, তাই সেখান থেকে চলে যায় তারা। বেশ কিছুক্ষণ পরে বিলকিসের জ্ঞান ফেরে। তিনি দেখেন, তাঁর চারপাশে ছেঁড়া জামাকাপড় এবং বেশ কিছু মৃতদেহ পড়ে রয়েছে। বিলকিস বেঁচে যান।

শুরু হয় তাঁর নতুন লড়াই। ন্যায় বিচারের লড়াই। বিলকিস প্রথমে কাছাকাছি একটি থানায় যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁর অভিযোগ দায়ের করতে। পানিভেলার

কাছে তিনি একটি পুলিশ ভ্যান দেখতে পান। সেই ভ্যানে করে তিনি লিমখেদা থানায় পৌঁছন। প্রথমে স্থানীয় থানা তাঁর অভিযোগ নিতে অস্বীকার করে। বিলকিস পুলিশের কাছে বারবার বলেন, তিনি তাঁর ধর্ষণকারীদের চিনতে পেরেছেন। তিনি জানান, সকলেই তাঁর প্রতিবেশী, ছোট থেকে দেখেছেন তাদের। নাম অবধি বলতে পারবেন কিন্তু পুলিশ এফআইআরে সেই নাম লিখতে অস্বীকার করে। পুলিশ জানায়, যেহেতু সাতজনের দেহ মিলেছে, তাই সাতজনের মৃত্যুই নথিভুক্ত করা হবে। বিলকিস জানান, তাঁরা আরও অনেকজন ছিলেন, মোট ১৪ জন মারা গিয়েছেন কিন্তু পুলিশ তাতে কর্ণপাতও করে না। স্থানীয় থানা অভিযোগ না নেওয়ায় বিলকিস জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন। কমিশন সক্রিয় হয়, হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। তারপরে দেশের

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাঁচ মাসের অন্তঃসত্ত্বাকে গণধর্ষণ, বিলকিস বানো মামলার নেপথ্যে যে ভয়াবহ ইতিহাস

Bilkis Bano Case: বিলকিস তখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সেই অবস্থায় ঝোপের মধ্যে আশ্রয় নিয়েছিলেন তিনি। সেই সময় কাস্তে, তলোয়ার, লাঠি নিয়ে ২০-৩০ জনের দল তাঁদের উপর চড়াও হয়। গণধর্ষণের শিকার হন বিলকিস।

সর্বোচ্চ আদালতের নির্দেশে সিবিআই এই গুজরাত গণহত্যার তদন্ত হাতে নেয়।

তদন্তের পরে সিবিআই বিশেষ আদালতকে জানায়, ময়নাতদন্তের রিপোর্টে পুরো ঘটনাটাকেই ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। তার বেশ কিছু মাস পরে, গোধরার একটি ত্রাণ শিবিরে, বিলকিসের সঙ্গে আবার তাঁর স্বামী ইয়াকুবের দেখা হয়। সেখানেই তিনি তাঁর কন্যা সন্তানের জন্ম দেন। মামলা ওঠে গুজরাতের আদালতে। বিলকিস ২০০৪ সালে দেশের সর্বোচ্চ আদালতে জানান, তিনি নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন এবং তাঁকে ২০টি বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে। ২০০৪ সালেই সিবিআই, সমস্ত অভিযুক্তদের গ্রেফতার করে, মামলা সরিয়ে নিয়ে যায়, মুম্বই আদালতে। ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন হয়, তার মধ্যে ছিলেন ছ’জন পুলিশ অফিসার এবং একজন সরকারি চিকিৎসকও। ২০০৮ সালের ২১ জানুয়ারি, মোট ১৩ জনকে গণধর্ষণ, খুন এবং ষড়যন্ত্রের মামলায় দোষী সাব্যস্ত করে মুম্বই কোর্ট এবং ১১ জনকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হয়। ২০২২ সালের মে মাসে, দেশের সর্বোচ্চ আদালতে মুক্তির জন্য আবেদন করে দোষীদের মধ্যে অন্যতম রাধেশ্যাম শাহ। বিচারপতি রাস্তোগি ১১ জনের মুক্তির বিষয়ে গুজরাত সরকারকে সিদ্ধান্ত নিতে বলেন। ২০২২ সালের ১৫ অগাস্ট, যখন দেশ ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনে মশগুল, তখন মুক্তি দেওয়া হয় ওই ১১ জন দোষীকে।

এই মুক্তি নিয়ে তীব্র আপত্তি জানান বিলকিস সহ সমস্ত বিরোধী দলগুলো। একাধিক মামলা হয় শীর্ষ আদালতে। বিলকিস নিজে আপিল করেন যাতে শীর্ষ আদালত এই মুক্তি নিয়ে পুনর্বিবেচনা করে। সেই সময় এটাও শোনা যায়, গোধরার বিজেপি সাংসদ ওই সাজাপ্রাপ্ত আসামিদের সম্পর্কে বলছেন, তারা খুন করতে পারে, ধর্ষণও করতে পারে কিন্তু তারা নাকি সংস্কারি ব্রাহ্মণ, তাই তাদের মুক্তি দেওয়াই উচিত। কার্যত বিজেপি ওই ধর্ষকদের মহিমান্বিত করারই

দায়িত্ব নেয়। তারপরে ১১ দিন টানা শুনানির শেষে, গত ১২ অক্টোবর দেশের সর্বোচ্চ আদালত এই সংক্রান্ত রায়দান স্থগিত রাখে। শেষে বিচারপতি নাগরত্না এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ রায় দেয়, গুজরাত সরকার মিথ্যে তথ্য দিয়ে দোষীদের মুক্তি দিয়েছে এবং আগামী দু'সপ্তাহের মধ্যে তাদের আবার জেলে ফেরত যেতে হবে। বিলকিস বানো নিজে এই রায় শুনে বলেছেন, এবার প্রকৃত অর্থে যেন নতুন বছর এল, অনেকদিন পরে তিনি হেসেছেন, বাচ্চাদের জড়িয়ে ধরেছেন আনন্দে।

অনেকেই বলতে পারেন, এত বছর পরে কেন এই ইতিহাস জানা জরুরি? নতুন প্রজন্মের কাছে এই সত্যকে ফের তুলে ধরতেই হবে। গুজরাত মানেই যাদের কাছে 'বিকাশ', 'ভাইব্র্যান্ট গুজরাত' মনে হয় সেই গুজরাতের কালো ইতিহাস জানা জরুরি। গুজরাতের এই গণহত্যার সময় মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। অভিযোগ, মোদির পুলিশ প্রশাসন যদি সেদিন সক্রিয় থাকত, তাহলে এত মানুষ মারা যেতেন না। তাঁর নির্দেশেই নাকি পুলিশ সেদিন দাঙ্গাকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। এমনকী, তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীও এই বিষয় নিয়ে নরেন্দ্র মোদির কাছে উষ্মা প্রকাশ করেছিলেন। তবে

২০১৪ সালে যখন এই নরেন্দ্র মোদিকেই প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরে বিজেপি সেদিন থেকেই তিনি চেষ্টা করে গেছেন, গুজরাত গণহত্যার দায় থেকে নিজেকে দূরে রাখতে। বিভিন্ন মামলায় মুক্তি দেওয়া হয়েছে অভিযুক্তদের। কিছুদিন আগে, বিবিসির একটি দু'পর্বের তথ্যচিত্র প্রকাশ পায়, সেখানেও গুজরাত গণহত্যায় নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। রাতারাতি সরকারের পক্ষ থেকে ওই তথ্যচিত্রের প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। স্পষ্ট বোঝা যায়, নরেন্দ্র মোদি নিজেও চান না, তাঁর কোনও বিরূপ সমালোচনা হোক।

কিন্তু প্রশ্ন তো থেকেই যায়। একদিকে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগান তুলে মহিলাদের ভোট পাওয়ার চেষ্টা করবে বিজেপি, তাঁর দলেরই একটি রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের অর্থনৈতিক সহায়তা করার জন্য ‘লাডলি বেহেনা’ প্রকল্প ঘোষিত হবে, সর্বক্ষণ তিনি মহিলাদের জন্য নিবেদিত প্রাণ হিসেবে নিজেকে দেখানোর চেষ্টা করবেন আর অন্যদিকে তাঁর নিজের রাজ্যের সরকারই এক মহিলার ধর্ষণকারীদের মুক্তির দাবিতে সওয়াল করবে তা কীভাবে হতে পারে? আগামী কিছুদিনের মধ্যে রাম মন্দিরের উদ্বোধন নিয়ে সারা দেশের গণমাধ্যমে মোদিই ছেয়ে থাকবেন। তার মাঝে এই কালো অধ্যায়টিও মানুষের জানা উচিত। কীভাবে এত বছর পরে বিলকিস ও তাঁর পরিবারের অনমনীয় লড়াইয়ের কাছে তাঁর পরাজয় ঘটল সেই ইতিহাস জানাটাও জরুরি। কিন্তু বিরোধীরা কি পারবে, এই বিষয়টিকে সামনে এনে প্রচার করতে? অনেকে বলতে পারেন, এই প্রচারে উল্টে হিন্দুত্ববাদী শক্তির পালেই আরও হাওয়া লাগতে পারে। কিন্তু তাও, সত্য বলা জরুরি। সব লড়াই যে এখনও শেষ হয়ে যায়নি তা মনে রাখা জরুরি। অসম শক্তির বিরুদ্ধেও যে কিছু লড়াই জেতা যায় আজও, তা সকলকেই জানানো উচিত।

লিখেছেন
suman sengupta
suman sengupta
2 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?