সুপ্রিম কোর্টের নির্দেশ, বিলকিসের ধর্ষকদের ফিরতেই হবে জেলে! কেন?

Bilkis Bano Rape Case : প্যানেল জানায়, এই আসামিরা 'সংস্কারি ব্রাহ্মণ'। ইতিমধ্যেই তারা ১৪ বছর জেল খেটেছে এবং ভালো আচরণই করেছে। অগত্যা মুক্তি!

inscript
৩ মিনিট
সুপ্রিম কোর্টের নির্দেশ, বিলকিসের ধর্ষকদের ফিরতেই হবে জেলে! কেন?

বিলকিসকে কেউ ধর্ষণ করেনি! ২০২২ সালের স্বাধীনতা দিবসের দিন ধর্ষণে অভিযুক্তদের মুক্তি দিয়ে ঠিক এইটাই প্রমাণ করতে চেয়েছিল গুজরাত আদালত। বিলকিস বানোর সেই মামলার এক নতুন দিকে বাঁক বদল ঘটাল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বিলকিসকে ধর্ষণ করা ১১ জন আসামিকে মুক্তি দেওয়ার গুজরাত সরকারের সিদ্ধান্ত বাতিল করেছে। শুধু ধর্ষণই নয়, ২০০২ সালের গুজরাত দাঙ্গার সময় বিলকিসের পরিবারকেও হত্যা করেছিল এই আসামিরা।

গুজরাত সরকার এই ধর্ষকদের মুক্তি দিতে পারে না, সুপ্রিম কোর্ট যুগান্তকারী আদেশে জানিয়ে দিয়েছে সোমবার। বিলকিসের ওই ধর্ষকদের মুক্তি, এবং দেশের স্বাধীনতার দিনে সেই মুক্তি পাওয়ার উদযাপনের ঘটনা আম জনতা, সমাজকর্মী এবং বিরোধী রাজনীতিবিদদের চরম নিন্দার মুখে পড়েছিল। গুজরাত সরকার ওই ১১ আসামিকে খালাসের যে আদেশ দিয়েছে তা 'যোগ্য' আদেশ নয়। সুপ্রিম আদালত জানাচ্ছে, অপরাধীরা শুধুমাত্র সেই রাজ্যেই মুক্তি পেতে পারে যেখানে তাদের বিচার করা হয়েছে। অর্থাৎ এই সিদ্ধান্তটি মহারাষ্ট্র সরকারের উপর নির্ভর করছে।

বিচারপতি অজয় রাস্তোগি (অবসরপ্রাপ্ত) ২০২২ সালে সুপ্রিম কোর্টেই যে রায় দেন, এই মুহূর্তে সেই রায়কেই অস্বীকার করল শীর্ষ আদালত। রাস্তোগির সেই রায়েই দোষীদের গুজরাত সরকারের কাছে তাড়াতাড়ি ক্ষমার জন্য আপিল করার অনুমতি মিলেছিল। ২০২২ সালের সুপ্রিম কোর্টের সেই আদেশ আসামিরা 'ভুল পথে' পেয়েছিলেন বলে বিচারকরা সেই আদেশ বাতিল করে দিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ধর্ষকদের ছাড় দেওয়া, ব্রিজ দুর্ঘটনার পরেও কেন গেরুয়াতেই ঝুঁকে গুজরাট

Gujarat Elections 2022: গুজরাতে ক্ষমতা হারানোর ভয় কি আদৌ আছে বিজেপি-র?

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, গুজরাত সরকারের ২০২২ সালের আদেশের পুনর্বিবেচনার জন্য একটি পিটিশন দাখিল করা উচিত ছিল কারণ তারা দোষী ব্যক্তিদের মুক্তি দেওয়ার কেউ নন। একটি অপ্রচলিত আইনের ভিত্তিতে ২০২২ সালের স্বাধীনতা দিবসে গুজরাত সরকার ওই অভিযুক্তদের মুক্তি দেয়।

গুজরাত সরকার ১৯৯২ সালের একটি রেমিশন নীতির ভিত্তিতে আসামিদের মুক্তি দেয়। মজার বিষয় হলো ২০১৪ সালেই একটি আইন দ্বারা ওই নীতি বাতিল করা হয়েছে। শীর্ষ আদালত আসামি রাধেশ্যাম শাহের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলার পরে রাজ্য সরকার একটি প্যানেলের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করেছিল। ওই প্যানেলে রাজ্যের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে গভীরভাবে যুক্ত ব্যক্তিরাই ছিলেন। প্যানেল জানায়, এই আসামিরা 'সংস্কারি ব্রাহ্মণ'। ইতিমধ্যেই তারা ১৪ বছর জেল খেটেছে এবং ভালো আচরণই করেছে। অগত্যা মুক্তি এবং মুক্তি পাওয়ার পরে দোষীদের বীরের মতো স্বাগত জানানো হয়! বিজেপির সাংসদ এবং বিধায়কের সঙ্গে একই মঞ্চে দেখা যায় বিলক বানোর ধর্ষকদের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাম মন্দির উদ্বোধন নিয়ে মোদির পাশে নেই বহু হিন্দুত্ববাদীই! কেন?

Ayodhya Ram Mandir inauguration : হিন্দু মহাসভা রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেও অস্বীকার করেছে, কারণ এটি নাকি আসলে 'বিজেপি-স্পন্সরড রাজনৈতিক প্রোগ্রাম'।

বিচারপতি বিভি নাগারথনা এবং উজ্জল ভুঁইয়া গত অক্টোবরে বিলকিস বানোর দায়ের করা আবেদনগুলির শুনানি করে। আদালত কেন্দ্র এবং গুজরাত সরকারকে ওই রেমিশন নীতি সংক্রান্ত মূল রেকর্ড জমা দিতে বলে। দোষীদের মুক্তির বিরুদ্ধে পিটিশন দাখিল করেছিলেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, সিপিএম পলিটব্যুরোর সদস্য সুভাষিনী আলি, স্বাধীন সাংবাদিক রেবতী লাউল এবং লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রূপরেখা ভার্মা।

শুনানির সময় সুপ্রিম কোর্ট কড়া প্রশ্ন করে, "আসামিদের মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে বদলে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ১৪ বছর কারাভোগ করার পর কীভাবে তাদের মুক্তি দেওয়া হলো? কেন তাহলে অন্য বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে না?" গুজরাত সরকারের পক্ষে, অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, যেহেতু ওই ১১ আসামিকে ২০০৮ সালে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তাই তাদের ১৯৯২ সালের ওই নীতির অধীনে বিচার করা হয়।

বিলকিস বানোর তখন বয়স ছিল ২১। পাঁচ মাসের গর্ভবতী ছিলেন তিনি। সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে ৫৯ জন করসেবক নিহত হয়। এরপরে শুরু হওয়া সাম্প্রদায়িক দাঙ্গায় পালিয়ে বাঁচতে চেয়েছিলেন তিনি। পালাতে গিয়েই গণধর্ষণের শিকার হন তিনি। দাঙ্গায় নিহত পরিবারের সাত সদস্যের মধ্যে তাঁর তিন বছরের মেয়েও ছিল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?