তাঁর জন্য ইডির সঙ্গে সম্মুখসমরে মমতা, কে এই প্রতীক জৈন?

Pratik Jain I-PAC: ২০১৩ সালের সেপ্টেম্বরেই সিটিজেনস ফর অ্যাকাউন্টেবল গভর্নেন্স নামের একটি সংস্থা তৈরি করেন প্রতীক। সংস্থাটি ছিল গুজরাটের আহমেদাবাদে। উনিশ মাস এখানে কাজ করেন তিনি। সেখানে কাজ করতে করতেই তাঁর সাক্ষাৎ প্রশান্ত কিশোরের সঙ্গে।

inscript
২ মিনিট
তাঁর জন্য ইডির সঙ্গে সম্মুখসমরে মমতা, কে এই প্রতীক জৈন?

বৃহস্পতিবার সকালে রাজ্যের শাসকদল তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক-এর কর্ণধারের বাড়িতে এবং আইপ্যাক-এর সল্টলেকের অফিসে ইডি হানা দেয়। এরপরই ‘রণং দেহি’ মেজাজে রাস্তায় অবতীর্ণ হন মুখ্যমন্ত্রী। প্রথমে তিনি পৌঁছে যান প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে। কেন্দ্রীয় সংস্থার অভিযান চলাকালীনই তিনি সবুজ ফাইল হাতে বেরিয়ে আসেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তৃণমূল সুপ্রিমো অভিযোগ তোলেন, নির্বাচনের আগে ভোট কৌশল চুরি করতেই ইডির এই অভিযান। বছরের শুরুতেই একপ্রকার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

রাজ্য-রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আইপ্যাক ও প্রতীক জৈন। তাঁর জন্য ইডির সঙ্গে সম্মুখসমরে মমতা বন্দ্যোপাধ্যায়, জানেন কে এই প্রতীক জৈন। প্রশান্ত কিশোর যতদিন সামনে ছিলেন, প্রতীকের নাম সেভাবে সামনে আসেনি। তবে, ইডির অভিযানের পর তাঁকে নিয়ে আগ্রহের অন্ত নেই মানুষের মধ্যে। বর্তমানে ভোটকুশলীর কাজ করলেও, ঝাড়খণ্ডের বাসিন্দা প্রতীক জৈন পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে বোম্বের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে (২০০৮-২০১২)।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইডি, সিবিআই কি হাতের পুতুল? বাংলা যা ভাবছে

CBI And BJP TMC Govt: দুর্নীতি মামলায় সিবিআইয়ের সাফল্যের হার মাত্র তিন শতাংশ কেন? প্রশ্ন তুলছে বাংলা যা ভাবছে।

তাঁর লিঙ্কডইন প্রোফাইলের তথ্য বলছে, পড়াশোনা চলাকালীনই তিনি কর্মজীবনে প্রবেশের চেষ্টা শুরু করে দিয়েছিলেন। ২০১০ সালে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডে ইন্টার্নশিপ করেন দু'মাস। এরপর মুম্বইয়েই ডেলয়েটে (Deloitte Touche Tohmatsu India Pvt Ltd) অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন এক বছর তিন মাস, ২০১২ থেকে ২০১৩ সময়কালে। এরপরই পেশাদার রাজনীতির অঙ্গনে পা রাখা। ২০১৩ সালের সেপ্টেম্বরেই সিটিজেনস ফর অ্যাকাউন্টেবল গভর্নেন্স নামের একটি সংস্থা তৈরি করেন প্রতীক। সংস্থাটি ছিল গুজরাটের হমেদাবাদে। উনিশ মাস এখানে কাজ করেন তিনি। সেখানে কাজ করতে করতেই তাঁর সাক্ষাৎ প্রশান্ত কিশোরের সঙ্গে। এই পিকে-কে সামনে রেখেই প্রতীক ২০১৫ সালে তৈরি করেন ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (I- PAC)। সরকারি ভাবে প্রতীকের সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্দেল ও ঋষিরাজ সিং। সংস্থাটি গড়ে ওঠার পরই ভোটকুশলী হিসেবে বিভিন্ন রাজ্যে কাজ করেছে এবং সাফল্যও পেয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও আইপ্যাক কাজ করেছে দিল্লি, বিহার, পঞ্জাব, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের নির্বাচনেও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গর্জাচ্ছে ইডি, বর্ষাবে ইডি? দু'দশকে ৪,৭০০ মামলা, শাস্তি মাত্র ২৩ জনের!

গত ১৭ বছরে ইডির তরফে নেওয়া ব্যবস্থার ফলে শাস্তি পেয়েছেন মাত্র ২৩ জন ব্যক্তি। সাফল্যের হার ০.০৫ শতাংশেরও কম। এই কারণেই প্রশ্ন ইডি-র এই অভিযান নিয়ে।

আইপ্যাক-এর সহপ্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকশন মোড দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, প্রতীক কেন এত গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর কাছে? বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে ইডি-র দাবি, আইপ্যাক হাওয়ালা টাকার সঙ্গে জড়িত। কয়লা পাচারের কোটি কোটি টাকা তছরুপে যুক্ত একজন হাওয়ালা অপারেটর, আইপ্যাক-কে কোটি কোটি টাকা লেনদেনের ব্যবস্থা করে দেয়। সেই সূত্র ধরেই তল্লাশি অভিযান। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অন্য, তিনি বলছেন ভোট কৌশল চুরি করতেই এই অভিযান।

অন্যদিকে আবার ইডি-বনাম মুখ্যমন্ত্রী লড়াই পৌঁছেছে কোর্ট পর্যন্ত। হাই কোর্টে ইডি তদন্তে বাধা এবং সাংবিধানিক পদের অপব্যবহারের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছে। পাল্টা তৃণমূলও মামলা করেছে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে। দু'টি মামলারই শুনানি হওয়ার কথা ছিল শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। কিন্তু মামলাটি শোনার আগের মুহূর্তে এজলাসে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কোর্ট রুমে এতই ভিড় জমে যে, হইহট্টগোল শুরু হয়। বিচারপতি এজলাস খালি করে দেওয়ার জন্য বলেন, ইন্টার্নদের বেরিয়ে যাওয়ার জন্যও বলা হয়। কিন্তু বিশৃঙ্খলার কারণে শেষমেষ আসন ছেড়ে উঠে যান বিচারপতি। এবং আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত দু'টি মামলারই শুনানি মুলতবি করেন। পরে ইডি প্রধান বিচারপতিকে আবেদন করে দ্রুত শুনানি ও বিচারপতি বদলের জন্য। কিন্তু প্রধান বিচারপতি ইডি-র আবেদনে কোনো হস্তক্ষেপ করেন না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।