হাইকোর্টে বিপাকে তৃণমূল! কেন মোটা অঙ্কের জরিমানা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষের?

Abhishek Banerjee-Kuntal Ghosh: কোনও মামলার আবেদনকে যদি আদালত ভিত্তিহীন মনে করে তাহলে আবেদনকারীর জরিমানা ধার্য হতে পারে।

inscript
২ মিনিট
হাইকোর্টে বিপাকে তৃণমূল! কেন মোটা অঙ্কের জরিমানা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষের?

জরিমানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দরকারে অভিষেককে জেরা করতে পারবে ইডি এবং সিবিআই। এই রায় আগেই দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে তাঁকেই এই মামলার রায়দানের এক্তিয়ার থেকে সরিয়ে দেওয়া হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিলেও তাঁর রায় বহাল রইল। অর্থাৎ ইডি সিবিআই চাইলেই জিজ্ঞাসাবাদ করতে পারে অভিষেককে। এখানেই শেষ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মোটা টাকা জরিমানা দেওয়ার নির্দেশও দিল কলকাতা হাইকোর্ট। একা অবশ্য অভিষেক নয়, বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকেও জরিমানা দিতে হবে। বিচারপতি অমৃতা সিনহা জানান, অভিষেক এবং কুন্তল দু’জনকে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। কিন্তু হঠাৎ জরিমানা কেন? আদালত জানিয়েছে, অভিষেক ও কুন্তলের দায়ের করা আবেদন খারিজ হওয়ার কারণেই জরিমানা করা হয়েছে।

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় রায় দিয়েছে হাইকোর্ট। কুন্তল ঘোষ দাবি করেছিলেন, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে। এমনকী তাঁকে নাকি শারীরিক নিগ্রহও করা হচ্ছে। এই মর্মে থানায় চিঠিও লিখেছিলেন কুন্তল। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে, ফের ফিরেও আসে কলকাতা হাইকোর্টে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমে বিচারাধীন মামলা নিয়ে মন্তব্য করছেন বলে অভিষেক কুন্তলের মামলা থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় অন্য বিচারপতিকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জায়গায় এই মামলার রায়দানের দায়িত্ব গিয়ে পড়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখলেন নতুন বিচারপতি, সঙ্গে জুড়ে দিলেন জরিমানার নির্দেশ। অভিষেক এবং কুন্তল দু’জনকেই মাথাপিছু ২৫ লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে এবার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মমতা-বর্জিত একনায়কতন্ত্রের চেষ্টা আদৌ সফল হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?

Abhishek Banerjee - Mamata Banerjee : কয়েকজনকে বলির পাঁঠা করে এক নতুন পণ্য বাজারে এনে তাকে বেচার এক আপ্রাণ চেষ্টা বাংলা দেখছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, মদন মিত্র এবং কুণাল ঘোষের মতো নেতারাও যখন কেন্দ্রীয় সংস্থার হেফাজতে ছিলেন, তখন তাঁদেরকে দিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। অভিষেকের এই দাবির কিছু পরেই কুন্তলও দাবি করেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের নাম বলানোর জন্য তাঁর উপর চাপ দিচ্ছে সিবিআই এবং ইডি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় শুনানিতে বলেছিলেন, ২৪ ঘণ্টার ব্যবধানে দু’জনের একই ধরনের দাবি কাকতালীয় হতে পারে না। অভিষেককে জেরা করার সমস্ত অধিকার দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থাকেই।

আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে আবেদন করেন তৃণমূল সাংসদ অভিষেক। তবে সেই আবেদনের কোনও সারবত্তা পায়নি আদালত। কোনও মামলার আবেদনকে যদি আদালত ভিত্তিহীন মনে করে তাহলে আবেদনকারীর জরিমানা ধার্য হতে পারে। কুন্তলের অভিযোগ সংক্রান্ত মামলাটিও খারিজ করে দেওয়া হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।