প্রথম চেষ্টাতেই অসফল গগনযান! মহাকাশে মানুষ পাঠাতে কতটা প্রস্তুত ইসরো?

Gaganyaan Test Launch : গগনযান পরের বছর পরীক্ষামূলক উড়ানে মহিলা রোবট মহাকাশচারী ব্যোমমিত্রকে নিয়ে রওনা দেবে।

inscript
২ মিনিট
প্রথম চেষ্টাতেই অসফল গগনযান! মহাকাশে মানুষ পাঠাতে কতটা প্রস্তুত ইসরো?

পরীক্ষামূলক উৎক্ষেপণের কয়েক মুহূর্ত বাকি! চন্দ্রযান ২ অভিযানের ব্যর্থতার স্মৃতিই যেন মনে করিয়ে দিল গগনযান। প্রথম পরীক্ষামূলক নির্ধারিত উৎক্ষেপণের মাত্র কয়েক সেকেন্ড আগেই বাতিল করা হলো মিশন গগনযান মানব মহাকাশযানের উড়ান। তবে ঠিক কেন বাতিল করা হলো তার কারণ ব্যাখ্যা করেনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন, 'ইঞ্জিন ইগনিশন' পর্বটি যেটুকু সময়ে হওয়ার কথা সেই সময়ে ঘটেনি। ঠিক কী ভুল হয়েছে তা খুঁজে বের করতে তাঁদের। তবে গগনযান নিরাপদেই আছে। যদিও এদিনই কিছুক্ষণ পরে মহাকাশযানটির সমস্যা নির্ধারণ করে ফেলে ইসরো। সকাল ১০ টায় উৎক্ষেপণ সফল হয়।

টেস্ট ভেহিকেল ডি ১ মিশন সকাল ৮ টায় প্রথম লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হবে বলে নির্ধারিত ছিল। স্থানীয় আবহাওয়ার কারণে প্রথমে ৮.৩০ টা এবং পরে সময়টা আরও পিছিয়ে করা হয় সকাল ৮.৪৫। কিন্তু উৎক্ষেপণের মাত্র ৫ সেকেন্ড আগেই কাউন্টডাউন বন্ধ হয়ে যায়। পরীক্ষামূলক এই মানব মহাকাশযান মিশন গগনযানের লক্ষ্য মানুষকে তিন দিনের জন্য মহাকাশে পাঠানো এবং তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা। ৪০০ কিলোমিটারে পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানো হবে এই যানটি।

উৎক্ষেপণের প্রথম পরীক্ষা ছিল ২১ অক্টোবর। তবে তা প্রাথমিক পর্যায়ে সফল হয়নি। ক্রু এস্কেপ সিস্টেম ঠিক করে কাজ করছে কিনা তা এবার আরও বেশি পরীক্ষা করে দেখা হবে। জরুরি পরিস্থিতিতে মহাকাশচারীদের নিরাপদে বের করে দিতে ব্যবহার করা হয় এই ব্যবস্থাটি। তবে মানুষকে নিয়ে মহাকাশে যাওয়ার আগে গগনযান একটি রোবটকে মহাকাশে নিয়ে যাবে। ফলে আরেকটি পরীক্ষামূলক উৎক্ষেপণ হবেই।

মানুষকে নিয়ে মহাকাশে যাওয়ার আগে গগনযান পরের বছর পরীক্ষামূলক ওই উড়ানে মহিলা রোবট মহাকাশচারী ব্যোমমিত্রকে নিয়ে রওনা দেবে। ২০২৪ সালের শেষ নাগাদ ভারতীয় মহাকাশচারীদের মহাকাশে নিয়ে যাওয়ার মূল মিশনের আগে ISRO নির্ধারিত একাধিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে গগনযানকে। সেই ধারাবাহিক পরীক্ষার অংশ হিসাবেই ক্রু সুরক্ষা সম্পর্কিত নানা দিক দেখার জন্যই এদিনের উৎক্ষেপণ নির্ধারিত হয়। খানিক টলমল করে সেই পরীক্ষায় উৎরে গেছে গগনযান।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।