কেন মোহন ভাগবতের মুখে জেন জি বিদ্রোহ?

Mohan Bhagwat: মোহন ভাগবতের বার্তা থেকে পরিষ্কার, সঙ্ঘ চায়, রাষ্ট্র দুটি পথের কাঁটা সম্পর্কে অবহিত হোক, বৃদ্ধ ট্রাম্প এবং কৈশোর পেরোনো বিদ্রোহী।

inscript
২ মিনিট
কেন মোহন ভাগবতের মুখে জেন জি বিদ্রোহ?

শতবর্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। সেই আবহে ১৯২৫ থেকে চলে আসা আরএসএস আয়োজিত বিজয়া দশমীর ভাষণে এবার স্বদেশী ও আত্মনির্ভরিতার উপর জোর দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর প্রধান মোহন ভাগবত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফবাণের মোকাবিলা করতে পারে আত্মনির্ভরতাই। বৃহস্পতিবার নাগপুরের কর্মসূচিতে এমনই মত তুলে ধরেন সঙ্ঘচালক। শুধু ট্রাম্প নয়, বারবার জেন জি-র কথাও টানলেন মোহন ভাগবত। প্রশ্ন উঠছে, প্রতিবেশী রাষ্ট্রে জেন জি প্রতিবাদে সিঁদুরে মেঘ দেখছেন সঙ্ঘপ্রদান? এই বার্তা কি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকেও?

এদিন ডোনাল্ড ট্রাম্পের নাম না নিলেও মোহন ভাগবতের কথায় উঠে আসে, ভারত আত্মনির্ভরতা অর্জনে ব্যর্থ হলে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা ক্রমাগত বাড়বে। তা থেকে বাঁচতে দেশকে অবশ্যই দেশীয় উৎপাদনের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। স্বদেশি পণ্য গ্রহণই স্বনির্ভরতা অর্জনের একমাত্র উপায়। এর কোনও বিকল্প হতে পারে না, নেই। সেই সঙ্গে তিনি এও স্পষ্ট করেন , “আত্মনির্ভর হতে পারলে তবেই ভারত, তার ইচ্ছেমতো পদক্ষেপ করতে পারবে।” রাজনৈতিক মহলের একাংশের দাবি, ভাগবতের এই মন্তব্য ট্রাম্পকে উদ্দেশ্য করেই। কারণ, সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ ট্রাম্প সরকার ভারতীয় পণ্যের উপর জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। যার জেরে ভারতের রপ্তানি বাণিজ্য আজ বড় ক্ষতির সম্মুখীন। সম্প্রতি আবার ১০০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে ওষুধ রপ্তানিতেও। অন্যদিকে রাশিয়া থেকে তেল কেনা সত্ত্বেও চিনের উপর জরিমানা বসাননি ট্রাম্প। সেই প্রসঙ্গটিরই অবতারণা দেখা গেল ভাগবতের বক্তব্যে। মোহন ভাগবতের বার্তা, ‘ভারতকে যেন অসহায়ের মতো মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়।’

  • আপনার জন্য আরও কিছু লেখা
সেদিন আরএসএস-এর বিরুদ্ধে মুখ খোলেননি শ্যাম বেনেগাল

Shyam Benegal: শ্যাম বেনেগাল বলছেন নেহরু ছাড়া আমদের দেশ হতো না অথচ মোদির নিন্দাও করতে চাননি তিনি।

অনিবার্যভাবেই আসে পহেলগাঁও প্রসঙ্গ। ট্রাম্পের অবস্থানকে একপেশে বলে দাবি করেছেন আরএসএস প্রধান। তাঁর কথায়, ‘পহেলগাঁওয়ের ঘটনা আমাদের বুঝতে শিখিয়েছে কোন দেশ ভারতের মিত্র আর কারা শত্রু’।

ক্রমে নেপালের রাজনৈতিক অস্থিরতা ও জেন জি-দের নিয়েও এদিন মুখ খোলেন মোহন ভাগবত। তিনি বলেন, প্রতিবেশী দেশ নেপালে জেন জি-দের যে বিক্ষোভ, তার দরুন কেপি ওলি সরকারের এই যে পতন তা নিঃসন্দেহে একটি ‘খারাপ সংকেত’। তাঁর মতে, হিংসা সমাধান নয়। হিংসাত্মক আন্দোলন কোনও ফল দেয় না, অরাজকতা তৈরি করে। বিদেশি শক্তির হস্তক্ষেপের পথ সুগম করে তোলে। এই ধরনের নৈরাজ্যের সংজ্ঞা দিতে মোহন ভাগবত তুলে আনলেন বি আর আম্বেদকরের কথা। বললেন, আম্বেদকর, এই অশান্তিকে নৈরাজ্যের ব্যকরণ বলে চিহ্নিত করেছেন। তবে তিনি এও মানছেন, এই নৈরাজ্যের কারণ সরকার নিজেই এবং সেই সরকারে সঙ্গে জনগণের দূরত্ব। বিশ্লেষকদের দাবি, মোহন ভাগবৎ আসলে আদানি-আম্বানি ঘনিষ্ঠ মোদি সরকারকে ঘুরিয়ে দূরত্ব কমানোর পরামর্শ দিচ্ছেন।

মোহন ভাগবতের বার্তা থেকে পরিষ্কার, সঙ্ঘ চায়, রাষ্ট্র দুটি পথের কাঁটা সম্পর্কে অবহিত হোক, বৃদ্ধ ট্রাম্প এবং কৈশোর পেরোনো বিদ্রোহী।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।