কেন আবু ধাবিতে হিন্দু মন্দির উদ্বোধন করছেন মোদি? নেপথ্যে রয়েছে যে আসল কারণ

Abu Dhabi Mandir Narendra Modi : মুসলিম প্রধান দেশে হিন্দু মন্দিরের উদ্বোধনে নরেন্দ্র মোদিকেই কেন যেতে হচ্ছে?

inscript
৪ মিনিট
কেন আবু ধাবিতে হিন্দু মন্দির উদ্বোধন করছেন মোদি? নেপথ্যে রয়েছে যে আসল কারণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি মন্দিরের অ্যাম্বাসাডর? পৃথিবীর যে প্রান্তেই মন্দিরের উদ্বোধন হবে, সেখানেই তিনিই হবেন উদ্বোধক? দেশে রাম মন্দির না হয় রাজনৈতিক এজেন্ডা ছিল। লোকসভা ভোটের আগে এই মন্দির তাঁকেই উদ্বোধন করতে হতো, প্রাণ প্রতিষ্ঠাও তাঁকেই করতে হতো। রাম মন্দির কি বিশ্বজুড়ে মন্দির স্থাপনের ভিত্তি ছিল তবে? প্রশ্ন উঠছে কারণ সুদূর আবুধাবিতে তৈরি হয়েছে এক মন্দির এবং সেই মন্দির উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। আবুধাবিতে বোচাসানবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা বা বিএপিএস সোসাইটি দ্বারা নির্মিত এই হিন্দু মন্দিরটিই প্রথম মন্দির। ২৭ একর জমির উপর নির্মিত হয়েছে এই পাথরের মন্দির। মুসলিম প্রধান দেশে হিন্দু মন্দিরের উদ্বোধনে নরেন্দ্র মোদিকেই কেন যেতে হচ্ছে?

সংযুক্ত আরব আমিরশাহীতে দুই দিনের সফরে গেছেন মোদি। এই সফরের কেন্দ্রবিন্দু হচ্ছে বিএপিএস মন্দির উদ্বোধন। সংযুক্ত আরব আমিরশাহীতে দ্বিতীয় বড় হিন্দু মন্দির হচ্ছে এটি। ২০২২ সালের অক্টোবরে দুবাইয়ের প্রথম মন্দিরটি সংযুক্ত আরব আমিরশাহীর সহনশীলতা মন্ত্রী এইচএইচ শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান উদ্বোধন করেছিলেন। এই নতুন মন্দিরটিতে ১ মার্চ থেকে সাধারণ মানুষ যেতে পারবেন।

দুবাই-আবু ধাবি শেখ জায়েদ হাইওয়ের পাশে আল রাহবার কাছে আবু মুরেখাহতে সংযুক্ত আরব আমিরশাহী সরকারের দান করা ২৭ একর জমির উপর নির্মিত নতুন এই মন্দিরটি। ২০১৯ সালেই এর ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজটি হয়ে গিয়েছিল। বিশাল এই মন্দিরে ৩,০০০ লোক বসতে পারে এমন একটি প্রার্থনা কক্ষ রয়েছে; একটি কমিউনিটি সেন্টার, একটি প্রদর্শনী কক্ষ, পাঠাগার এবং বাচ্চাদের জন্য পার্কও রয়েছে।

মন্দিরের সম্মুখভাগে গোলাপি বেলেপাথরের উপর মার্বেলয়ের খোদাই করা কারুকার্য আছে। রাজস্থান এবং গুজরাতের দক্ষ কারিগররা ২৫,০০০টিরও বেশি পাথরের টুকরো দিয়ে তৈরি করেছেন এই অংশটি। গোলাপি বেলেপাথরও রাজস্থান থেকেই আনা হয়েছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রামমন্দির: যে বড় সত্য লুকোনো হলো

Ram Mandir truth : সরকার ভালো কাজ করলে সেই কাজ নিয়ে আমরা কথা বলতে পারছি না কেন? কেন রামভক্তিই আমাদের মূলধন হয়ে উঠছে? বাংলা কী ভাবছে?

মন্দিরটিতে পুরনো নগর স্থাপত্যশৈলী মেনে তৈরি রয়েছে। ১০৮ ফুট উঁচু মন্দিরের সাতটি চূড়া আছে। প্রত্যেকটিই সংযুক্ত আরব আমিররশাহীর সাতটি অংশের রূপক। বিএপিএস মন্দিরটিতে গঙ্গা ও যমুনা নদীর ঘাটের আভাস পাওয়া যাবে। মন্দিরের দু'টি মূল কেন্দ্রীয় গম্বুজ রয়েছে - 'সম্প্রীতির গম্বুজ' এবং 'শান্তি গম্বুজ'। মন্দিরের প্রবেশদ্বারে আটটি মূর্তি আছে, হিন্দুধর্মের আটটি মূল্যবোধের প্রতীক হিসেবে৷

মন্দিরে প্রাচীন সভ্যতার গল্পগুলিরও আভাস পাওয়া যায়। মায়া, অ্যাজটেক, মিশরীয়, আরবি, ইউরোপিয়, চিনা এবং আফ্রিকান সভ্যতার পাথরে খোদাই করা নিদর্শন রয়েছে। রামায়ণের কাহিনিরো পাথরে খোদাই করা আছে। এই মন্দিরটিতে সাতটি উপাসনাস্থল রয়েছে। ভারতের উত্তর, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণাংশের বিভিন্ন দেবতাকে এই উপাসনাস্থল উৎসর্গ করা হয়েছে।

এর আগে যে সংযুক্ত আরব আমিরশাহীতে মন্দির ছিল না তা নয়। হিন্দু ও শিখ সম্প্রদায়ের ধর্মচর্চার স্থান এখানে ছিল। বিএপিএস হিন্দু মন্দিরের এই মুহূর্তে চাহিদা বাড়ল কেন?

বলা হচ্ছে বিএপিএস হিন্দু মন্দির ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর সম্পর্ককে আরও শক্তিশালী করবে। আবুধাবিতে যে এই হিন্দু মন্দির নির্মাণ হবে সেই বিষয়টি ২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদি ক্ষমতায় আসার পরপরই তৈরি হয়েছিল। ২০১৫ সালেই সেদেশে সফরের পর মোদি লিখেছিলেন, "আবুধাবিতে একটি মন্দির নির্মাণের জমি বরাদ্দ করার সিদ্ধান্তের জন্য আমি সংযুক্ত আরব আমিরশাহী সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এটি একটি দুর্দান্ত পদক্ষেপ।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
রামমন্দিরের জয়ে আসলে হারল ভারতই?

Did India lose: ভক্তেরা যদি ধর্না দেয় অবতারের লাঠির ঘা পড়বে না তো? শত শত বছর লেগেছে লোকতন্ত্র প্রতিষ্ঠা করতে। বিলীন করতে লাগল মাত্র দশবছর? এমন অবতারধন্য 'অচ্ছে দিন'ই আপনি চেয়েছিলেন?

১৯৮১ সালের পর প্রধানমন্ত্রী মোদিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি সংযুক্ত আরব আমিরশাহী সফর করেন। সেখানে তিনি আবুধাবির তৎকালীন যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ এবং দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে দেখা করেছিলেন। এই সফরের পরই সরকার মন্দিরের জন্য জমি বরাদ্দ করেছিল। প্রধানমন্ত্রী মোদির সফরের পর, সংযুক্ত আরব আমিরশাহীর সরকার হিন্দু মন্দির নির্মাণের জন্য ১৩.৫ একর জমি উপহার দেয়। ২০১৯ সালে আরও ১৩.৫ একর জমি বরাদ্দ করে।

২০১৮ সালে আরব দেশে নিজের দ্বিতীয় সফরে দুবাই অপেরা হাউস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই হিন্দু মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। এবার সপ্তম সফরে সেদেশে গেছেন মোদি। মোদি বলছেন, ভারতের UPI-কে সংযুক্ত আরব আমিরশাহীতে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ চলছে যাতে সরাসরি অর্থ পাঠানো যেতে পারে। মোদি বলছেন, ভারতের Rupay সংযুক্ত আরব আমিরশাহীকে তাদের ডোমেস্টিক পেমেন্ট কার্ড তৈরি করতে সাহায্য করেছে। তারা সেই কার্ডের নাম দিয়েছে জীবন। এবার শিগগিরই সেখানে UPI পরিষেবা শুরু হতে চলেছে।

গত নয় বছরে, সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে ভারতের সহযোগিতার বাণিজ্য বেড়েছে প্রতিরক্ষা, খাদ্য ও শক্তি নিরাপত্তা এবং শিক্ষার মতো খাতে। দুই দেশই একে অপরের অন্যতম সেরা ব্যবসায়িক অংশীদার। ২০২২-২৩ সালে প্রায় ৮৫ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য করেছে দুই দেশ। এই বাণিজ্যিক সাহায্যেরই কি অংশ মন্দির?

২০২৩ সালে G20 নেতাদের শীর্ষ সম্মেলনে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী অন্যান্য দেশের সঙ্গে ভারত-মধ্য পূর্ব ইউরোপ অর্থনৈতিক করিডোর (IMEEC) এবং গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স চালু করেছে। ভারতে ৩.৫ বিলিয়ন ডলার বিনিয়োগকারী দেশ হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী। বৈদেশিক বিনয়োগের ক্ষেত্রে ভারতে চতুর্থ স্থানে সংযুক্ত আরব আমিরশাহী। সংযুক্ত আরব আমিরশাহী এখন ভারতের দ্বিতীয় বৃহত্তম রপ্তানির দেশ এবং তৃতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার।

সংযুক্ত আরব আমিরশাহীতে 'জীবন' জাতীয় ডেবিট/ক্রেডিট কার্ড সিস্টেম এই বছরের এপ্রিল-জুন মাসেই শুরু হয়ে যাবে। এই বিষয়টির বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা ভারতের। আরবিআই এবং সংযুক্ত আরব আমিরশাহীর সেন্ট্রাল ব্যাঙ্ক গত বছর ডিজিটাল মুদ্রায় একটি এমওইউ স্বাক্ষর করেছে। গুজরাতে হাইব্রিড এনার্জি পার্ক স্থাপনের জন্য ৩০০ মিলিয়ন ডলার দেওয়ার কথা সংযুক্ত আরব আমিরশাহীর। EMAAR গ্রুপ শ্রীনগরের উপকণ্ঠে একটি শপিং মল এবং একটি বহুমুখী টাওয়ারেও ৫০০ কোটি টাকা বিনিয়োগ করছে।

IOCL এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (ADNOC) ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে প্রথম দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তির অধীনে ১.২ এমএমটি এলএনজি কেনার জন্য ২০২৬-৩৯ সালের ১৪-বছরের চুক্তি স্বাক্ষর করেছে। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী, দুই দেশই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার যৌথ নকশা ও উন্নয়নে কাজ করছে। মনুষ্যবিহীন বায়ুযান সহ নানা যুদ্ধাস্ত্র নির্মাণের ক্ষেত্রে ব্যাপক কাজ চলছে দুই দেশের। এত সাহায্যের বিনিময়ে একটি মন্দিরের সমঝোতা করা কোনও ব্যাপারই না।

ভারতবর্ষে মন্দির একটি রাজনৈতিক টার্নিং পয়েন্ট নির্দ্বিধায়। আরব মুসলিম প্রধান দেশ। সেখানে মন্দির প্রতিষ্ঠা, তাও আবার মোদির হাতে- এই বিষয়টি প্রতিষ্ঠা করা গেলে ভারতের রাজনৈতিক ময়দানে বিজেপির প্রতি ওঠা 'ধর্মীয় মেরুকরণ'-এর অভিযোগটি কমানো যাবে। লোকসভা নির্বাচনের আগে আবুধাবিতেও 'মন্দির বানায়েঙ্গে' কার্যক্রম তাই ধর্মের রাজনীতির এক বড় অংশ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।