দুই বছরের শিশুকে নিয়েই খাবার ডেলিভারি! স্তব্ধ করে দেয় এই শ্রমিকের জীবনকাহিনি

Swiggy Delivery Agent: ভিড়ের মাঝে নজর কেড়েছেন পঙ্কজ। পঙ্কজ খাবার ডেলিভার করেন। তবে অজস্র ডেলিভারি পার্টনারের ভিড়ে তাঁর গল্প আলাদা।

inscript
২ মিনিট
দুই বছরের শিশুকে নিয়েই খাবার ডেলিভারি! স্তব্ধ করে দেয় এই শ্রমিকের জীবনকাহিনি

তীব্র দহনকাল। আলো ফোটা ইস্তক সূর্যের মারাত্মক তাপে ঝলসে যাচ্ছে চারপাশ। বেলা যত বাড়ে, মানুষের সংখ্যা কমে। তবু, ছুটে যায় কিছু বাইক। বাইকে সওয়ার যারা, পিঠে তাঁদের হয় জোমাটো বা ব্লিঙ্কইট বা বিগ বাস্কেটের ঝোলা। ১০ মিনিটে ডেলিভারির তাড়ায় ছুটতেই হবে, ঘেমে নেয়ে, লু সামলে। এমন তো কত লক্ষ শ্রমিকই কাজ করে চলেছেন। তবে ভিড়ের মাঝে নজর কেড়েছেন পঙ্কজ। পঙ্কজ খাবার ডেলিভার করেন। মূলত গুরগাঁও এলাকা তাঁর কর্মক্ষেত্রে। তবে অজস্র ডেলিভারি পার্টনারের ভিড়ে তাঁর গল্প আলাদা। কেন?

লিঙ্কডিনে সুইগির ডেলিভারি পার্টনার পঙ্কজের গল্পটি ভাইরাল হয়েছে। পঙ্কজ একা ডেলিভারি করেন না, তাঁর বাইকে, সঙ্গে থাকে তাঁর দুই বছরের ছোট্ট মেয়ে! গুরগাঁওয়ের এক সংস্থার সিইও মায়াঙ্ক আগরওয়াল নিজের অভিজ্ঞতা লিঙ্কডিনে এক পোস্টে শেয়ার করেন। ডেলিভারি এজেন্ট পঙ্কজের গল্প বলেন তিনি। একবার খাবার অর্ডার করেছেন। সময়েই এসে গেছে খাবার। ডেলিভারি পার্টনার পঙ্কজকে খাবারের অর্ডারটি উপরে পৌঁছে দিতে বলেছিলেন মায়াঙ্ক। কিন্তু ফোনে কথা বলার সময় একটি শিশুর কণ্ঠস্বর শুনে তিনি থেমে যান। বদলে তিনি নিজেই নীচে নেমে পঙ্কজের সঙ্গে দেখা করতে আসেন। দেখেন পঙ্কজের দুই বছরের ছোট্ট মেয়ে টুনটুন চুপচাপ বাইকে বসে আছে।

নিজে রোদে গরমে বাইকে দৌড়চ্ছেন। এত ছোট্ট বাচ্চাকে সঙ্গে নিয়েছেন কেন? পঙ্কজ জানান, মেয়েকে ডেলিভারির সময় সঙ্গে করেই নিয়ে যান তিনি কারণ ওই ছোট্ট শিশুর যত্ন নেওয়ার মতো বাড়িতে আর কেউ নেই। ছেলে যায় সান্ধ্যকালীন ক্লাসে এবং তাঁর স্ত্রী প্রসবের সময়ই মারা যান।

মায়াঙ্ক আগরওয়াল পোস্টে লিখেছেন, এত কঠিন পরিস্থিতি সত্ত্বেও, পঙ্কজ শান্তভাবে নিজের কাজ করে যান। তবে সব গ্রাহকের কাছে অবশ্য 'ব্যক্তিগত সমস্যার' কোনও মলম থাকে না। বাচ্চাকে বাবা কোথায় রাখবেন, বাচ্চাকে কোলে নিয়ে বহুতলে খাবার পৌঁছতে কষ্ট হবে কিনা, এত ছোট্ট বাচ্চার সারাক্ষণ বাইরে থাকায় শরীর খারাপ হবে কিনা এই নিয়ে বিব্রত নন অনেক মানুষ। পঙ্কজের মতো এমন অজস্র গিগ শ্রমিকদের জন্য পর্যাপ্ত ব্যবস্থার অপ্রতুলতা নিয়ে তবু, আবারও প্রশ্ন ওঠে। কর্মীদের শিশুদের জন্য ক্রেশ, শৌচাগার, চিকিৎসার সুবিধা এবং সর্বোপরি যথাযথ বেতন ও ছুটির নিয়ম নিয়ে সংশ্লিষ্ট আইন কেন্দ্রীয় স্তরে কবে বলবৎ হবে প্রশ্ন থেকেই যায়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।