হেলিকপ্টার চড়েই ঘুরে দেখতে পারেন ভারতের এই শহরগুলি

Piya Saha
৩ মিনিট
হেলিকপ্টার চড়েই ঘুরে দেখতে পারেন ভারতের এই শহরগুলি

ভোর হতেই শহরের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে মানুষ। বেলা গড়িয়ে সন্ধে হতেই শহরের সর্বত্র ঘরে ফেরার তাড়া। কিন্তু রাস্তায় দীর্ঘক্ষণ জ্যামে আটকে জীবন নাজেহাল। ভারতে বহু শহরের চিত্রটাই এমন। কাজেই ঘুরে দেখার কথা উঠলে গায়ে জ্বর আসে। তখন মনে হয় এর চেয়ে নিরিবিলি পরিবেশে কটা দিন কাটাতে পারলেই ভালো। কিন্তু যদি পাখির চোখ থেকে অজানা অচেনা এক ব্যস্ত শহরকে চিনে নেওয়া যেত, তবে মন্দ হতো না! পর্যটক টানতে ভারতের বেশ কিছু শহরে চালুও রয়েছে হেলিকপ্টার পরিষেবা। অল্প সময়েই ঘুরে ফেলতে পারবেন গোটা শহরটা। একই সঙ্গে চেনা ছকের বাইরে অন্বেষণ করতে পারবেন নতুন শহরকে। তাই ধীরে ধীরে মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে এই ব্যবস্থা। এমন সুযোগ হাতছাড়া না করাই ভালো। চলুন আজ খোঁজ নিয়ে দেখা যাক ভারতের কোন শহরগুলিতে এই কপ্টার রাইডের ব্যবস্থা রয়েছে --

বিশাখাপত্তনম

ভারতের পূর্ব উপকূলে অবস্থিত এই বন্দর শহরটি সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। ওপর থেকে দেখলে এক অদ্ভুত মনোরম দৃশ্য নজরে পড়বে পর্যটকদের। বিশাখাপত্তনম হেলিকপ্টার চার্টার সার্ভিসের থেকে নিজের পছন্দমত হেলিকপ্টার বুক করে বেরিয়ে পড়ুন শহর দেখতে। এক্ষেত্রে অল্প সময়ের জন্য কৈলাসগিরি ভ্রমণের প্যাকেজ অথবা বেশি সময় নিয়ে আরাকু ভ্যালি ঘুরে দেখার প্যাকেজ বেছে নিতে পারেন।

গোয়া

ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে হারিয়ে যেতে বা বন্ধুদের নিয়ে পার্টিতে মজে উঠতে অনেকেরই প্রথম পছন্দের জায়গা গোয়া। কিন্তু এই শহর হেলিকপ্টারে করে ঘোরার ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ আছে। বাতাসে ভেসে দেখে ফেলুন শহরের গির্জা, সমুদ্রতট, মন্দির, দুর্গ এবং মশলা বাগানের সৌন্দর্য।পর্যটকদের কাছে যা ছবির থেকেও বেশি সুন্দর। গোয়া ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন ও পাওয়ান হানসের সহযোগিতায় পার্ক হায়াত হোটেলের হেলিপ্যাড থেকে শহর ভ্রমণে বেরিয়ে পড়ুন কাছের মানুষদের সাথে।

জয়পুর

আরাবল্লি পর্বতে ঘেরা থর মরুভূমির প্রান্ত দেশে অবস্থিত গোলাপি শহর জয়পুর। নতুনভাবে এই শহরকে জানতে হেলিকপ্টার রাইডের ব্যবস্থা করে ফেলুন আজই।' হেরিটেজ অন এয়ার' নামক সংস্থার বিমানে ঘুরে দেখুন শহরের জন্তর মন্তর, হাওয়া মহল, দুর্গ ও বিভিন্ন মন্দির। সংশ্লিষ্ট সংস্থার একাধিক প্যাকেজের পাশপাশি পর্যটকরা নিজের পছন্দমতো ট্যুর প্যাকেজ সাজাতে পারেন।

সিকিম

পাখির চোখ মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বরফে ঢাকা পাহাড় দেখতে মন চাইলে সিকিম আদর্শ ঠিকানা। গাড়ি করে সিকিম ঘুরলে হাতে গোনা কিছু ট্যুরিস্ট স্পটই দেখার সুযোগ রয়েছে।তবে শীতকালে তো এগোতেই পারবেন না গাড়ি নিয়ে।

বরফের চাদরে ঢাকা এই শহরকে দেখার জন্য হেলিকপ্টারে বেরিয়ে পড়তে পারেন। ওপর থেকে তুষার ঢাকা পাহাড়ের শৃঙ্গ, উপত্যকার সৌন্দর্য পর্যটকদের মন কাড়তে বাধ্য। সিকিম ট্যুরিজমের থেকে নিজের বাজেট অনুযায়ী প্যাকেজ বেছে নিন। পিলগ্রিমেজ ফ্লাইট, জয় রাইড গ্যাংটক এরিয়াল ভিউ, কাঞ্চনজঙ্ঘা মাউন্টেন ফ্লাইট চার্টার্ড বা সোমগে এরিয়াল ফ্লাইট - এর মধ্যে সাধ্যমতো যে কোনো একটি প্যাকেজ বুক করে চটজলদি ঘুরে ফেলুন সিকিম।

উদয়পুর

আরাবল্লি পর্বতের মধ্যভাগে অবস্থিত সুন্দর পরিবেশে ঘেরা 'হ্রদের শহর' উদয়পুর। প্রাসাদ, সবুজ পাহাড় এবং জলাশয় নিয়ে গড়ে ওঠা এই শহরের রোম্যান্টিক পরিবেশের টানে বারবার ফিরে আসেন পর্যটকরা। হেলিকপ্টারে চেপে এই শহরের সৌন্দর্য উপভোগ করার অভিজ্ঞতা জীবনে দেখা সেরা দৃশ্যগুলির অন্যতম। মেওয়ার হেলিকপ্টার সার্ভিস রাইডসের একাধিক ট্যুর প্যাকেজ রয়েছে যা থেকে পর্যটকরা নিজের পছন্দমত প্যাকেজ বেছে নিতে পারেন। এগুলির মধ্যে অন্যতম সিনিক উদয়পুর ট্যুর,এয়ার অ্যাডভেঞ্চার ট্যুর, উদয়পুর লেক ট্যুর এবং সিনিক আরাবল্লি ট্যুর।

মুম্বই

আরব সাগরের তীরে অবস্থিত স্বপ্নের নগরী মুম্বইয়ের সৌন্দর্য পরখ করার অন্যতম সেরা মাধ্যম হেলিকপ্টার। ৭০০ ফুট উচ্চতা থেকে এই শহরের স্কাইলাইন উপভোগ করার আকর্ষণীয় সুযোগ হাতছাড়া করবেন না। জুহু সমুদ্র সৈকত, ওরলি সি লিঙ্ক, হাজি আলি,এসেল ওয়ার্ল্ড, অ্যানটেলিয়া ইত্যাদি একাধিক জায়গা ঘুরে দেখার সুযোগ রয়েছে। পবন হানস সহ অন্যান্য অ্যাভিয়েশন কোম্পানির পছন্দসই হেলিকপ্টারে চেপে নিজের কাছের মানুষের সাথে দেখুন শহরের প্যানোরামিক ভিউ। শুধু তাই নয়, প্রিওয়েডিং শ্যুট করতে চাইলে, ভালোবাসার মানুষটিকে রোমান্টিক কায়দায় প্রেম নিবেদন করতেও বুকিং করতে পারেন এই হেলিকপ্টার।

হায়দরাবাদ

বিস্ময়কর স্থাপত্য এবং ঐতিহাসিক স্থান সমৃদ্ধ হায়দ্রাবাদ শহর হেলিকপ্টারে ভ্রমণের অন্যতম আদর্শ জায়গা। অন্যভাবে নিজামের শহরকে চিনতে হলে এর বিকল্প মেলা ভার। বেগমপেট এয়ারপোর্ট থেকে বেশকিছু অ্যাভিয়েশন কোম্পানির হেলিকপ্টার পরিষেবা চালু রয়েছে। স্থানীয় বাজার সহ হুসেন শাহ বাগান, চার মিনার, বিড়লা মন্দির, গোলকোন্ডা ফোর্ট, নেকলেস রোড, সেট্রাল লাইব্রেরী এমন নানা ঐতিহাসিক স্থান ঘুরে ফেলুন অল্প সময়ের মধ্যেই।

পুনে

উঁচু থেকে বাতাসে ভাসমান অবস্থায় পুনের মনোরম দৃশ্য উপভোগ করতে চাইলে হেলি রাইড করতেই হবে। ১০০০ ফুট উচ্চতায় রোমাঞ্চকর এই আনন্দের অনুভূতি পর্যটকদের আকর্ষণ করতে বাধ্য। পুনে বিমানবন্দর থেকে রবিনসন - ৬৬ উড়ানে চেপে শহরের একাধিক জায়গার সাথেই আরব সাগরের সৌন্দর্য পর্যটকদের চোখে ধাঁধা ধরাতে বাধ্য।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।