আসিফ, মাহফুজদের পদত্যাগ: বিএনপির দিকে ঝুঁকছেন তরুণ নেতারা?

Bangladesh politics: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ পত্র জমা দেওয়ার ঘটনা শুধু প্রশাসনিক রুটিন নয়, এ যেন আসন্ন নির্বাচনের আগে তরুণ নেতৃত্বের অবস্থান পুনর্বিন্যাসের এক তাৎপর্যপূর্ণ সংকেত।

inscript
৩ মিনিট
আসিফ, মাহফুজদের পদত্যাগ: বিএনপির দিকে ঝুঁকছেন তরুণ নেতারা?

ঢাকার রাজনীতিতে আজ যেন হাওয়া খানিক অদ্ভুত ভাবে বদলেছে। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মহম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার ও যুব-ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ পত্র জমা দেওয়ার ঘটনা শুধু প্রশাসনিক রুটিন নয়, এ যেন আসন্ন নির্বাচনের আগে তরুণ নেতৃত্বের অবস্থান পুনর্বিন্যাসের এক তাৎপর্যপূর্ণ সংকেত। দু’জনেই জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির ছাত্রনেতা। তাঁদের হাতে ছিল বদলের মশাল, আর আজ সেই দুই মুখই নতুন পথের খোঁজে। প্রশ্ন উঠছে, এই পথ কি বিএনপির দিকে, নাকি এনসিপির দিকে?

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পদত্যাগপত্র গ্রহণের সময় অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাঁদের ভূমিকার প্রশংসা করে যে আবেগপূর্ণ কথা বলেছেন তাতে স্পষ্ট, অন্তর্বর্তী সরকার ব্যথিত হলেও ক্ষুব্ধ নয়। বরং এই দুই তরুণের ভবিষ্যৎ রাজনীতিতে বিশাল ভূমিকা থাকবে বলেই সরকারের বিশ্বাস। এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাঁদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে বলেন, ‘অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনও ভুলবে না। তিনি বলেন, এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি, আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে।

নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্রনেতার উদ্দেশে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ, তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে।' কিন্তু সেই ভবিষ্যৎ কোন দলে গড়ে উঠবে? এখানেই জল্পনা সবচেয়ে তীব্র।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মায়ের সঙ্কটেও দেশে ফিরলেন না তারেক রহমান! বাংলাদেশ ফিরতে বাধা কোথায়?

Tarique Rahman Still Cannot Return to Bangladesh: দলের নীতিগত অবস্থান না বদলালে তারেক ফিরতে পারবেন না, এমন ইঙ্গিত করছেন বিশ্লেষকরা। ফেরার আগে ব্রিটেনের অনুমতি লাগবে, এটিও একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

রাজনৈতিক অন্দরে জোরালো প্রশ্ন উঠছে কারণ, আসিফ মাহমুদ নূরুল হক নূরের সঙ্গে সম্প্রতি দেখা করেছেন। নির্বাচনের তফসিল প্রকাশের ঠিক আগে দেখা করার স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, আসিফ কি তবে এনসিপির দিকে ঝুঁকছেন? গণঅভ্যুত্থানের পর এনসিপি নিজেকে তরুণ-নেতৃত্বনির্ভর বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে চেয়েছে, কিন্তু বাস্তবে দলটির সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বহু প্রশ্ন আছে। ফলে প্রশ্ন উঠছে, যদি অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদেরই এনসিপির উপর আস্থা না থাকে, তবে সাধারণ ভোটার কেনই বা রাখবে?

গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা তরুণরা যে আদর্শিকভাবে বিএনপির সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করে, এমন নয়। কিন্তু রাজনীতিতে দীর্ঘদিন দুর্বল থাকার পর বিএনপি আবার সক্রিয় হয়ে উঠছে, সেই বার্তাও ভেতরে ভেতরে ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করেন, অভিজ্ঞ সংগঠন, মাঠে সক্রিয় প্রচার চালানোর ক্ষমতা এবং বহু বছরের পরিচিত রাজনৈতিক ব্র্যান্ড হিসেবে বিএনপি এখনও দেশের বড় শক্তি। এই কারণেই কিছু তরুণ নেতাদের কাছে বিএনপিকে ভবিষ্যৎ রাজনীতির একটি স্বাভাবিক ও সুবিধাজনক পছন্দ বলে মনে হতে পারে।

আবার অন্য ব্যাখ্যাও আছে। অনেকে বলছেন, আসিফ-মাহফুজরা কেউই এখনই বড় দলে যোগ দিতে চান না। বরং নিজেদের অবস্থান পোক্ত করে ভবিষ্যতের জন্য রাজনৈতিক দরকষাকষির ক্ষমতা বাড়াতে চাইছেন। অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদে থাকা, জাতীয় সঙ্কটকালে নেতৃত্ব দেওয়া— এসব অভিজ্ঞতা তাঁদের রাজনৈতিক বাজারমূল্য বাড়িয়েছে। তাই হয়ত তাঁরা এখন ‘ওয়েট অ্যান্ড সি’ অবস্থান নিয়ে বিএনপি ও এনসিপি দুই পক্ষের কাছ থেকেই বার্তা শুনতে চাইছেন।

তবে সবচেয়ে বড় প্রশ্ন, যদি তাঁরা সত্যিই এনসিপির দিকে না যায়, তবে কি এর অর্থ এই যে তরুণ নেতারা এনসিপির নেতৃত্বে আস্থা পাচ্ছে না? নূরের দল যে নিজেকে ভবিষ্যতের রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে চেয়েছে, তা ঠিক; কিন্তু দলীয় গণতন্ত্র, নীতি-সংগত অবস্থান, অভ্যন্তরীণ শৃঙ্খলা— এসব নিয়ে এনসিপির দুর্বলতা বরাবরেরই আলোচনার বিষয়। তরুণরা যদি সত্যিই নতুন বিকল্প খুঁজতে চায়, তবে এনসিপির দ্বারা সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে কি না, তা নিয়েও এখন বড় সন্দেহ তৈরি হয়েছে।

শেষে প্রশ্নটা একই জায়গায় ফিরে আসে, বিএনপি না এনসিপি, কার হাত ধরবেন আসিফ-মাহফুজরা? নির্বাচনের প্রাক্কালে এই প্রশ্নের উত্তরই হয়ত নতুন রাজনৈতিক জোট ও সমীকরণের ভিত্তি নির্ধারণ করবে। তাঁদের রাজনৈতিক পরবর্তী পদক্ষেপ শুধু ব্যক্তিগত নয়, জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের তরুণ নেতৃত্বের মানচিত্র কীভাবে পুনর্গঠিত হবে, তা-ও নির্ভর করবে তাঁদের সিদ্ধান্তের উপর।

এই মুহূর্তে উত্তর অজানা। তবে আসিফ ও মাহফুজ যে দিকেই ঝুঁকবেন, তা নিছক দলবদল হবে না; বরং তা হবে নতুন রাজনৈতিক ঘোষণা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?