বন্ধ হচ্ছে আরও ১৯টি ডাকঘর! প্রবীণের কথা কে ভাববে?

Post Office: চলতি মাসের ১৮ জুলাই ওয়েস্ট ব্যঙ্গল সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেলের দফতর থেকে কলকাতার পোস্টমাস্টার জেনারেলকে পাঠানো চিঠিতে ১৯টি ডাকঘর বন্ধের কথা বলা হয়েছে।

inscript
২ মিনিট
বন্ধ হচ্ছে আরও ১৯টি ডাকঘর! প্রবীণের কথা কে ভাববে?

এত দিন গ্রাহক নিকটবর্তী ডাকঘরে পরিষেবা পেতেন। কিন্তু এখন বাড়ি থেকে দূরে যেতে হতে পারে। কারণ, কলকাতার ১৫টি ডাকঘর বন্ধর নির্দেশ ছিল, এখন জানা যাচ্ছে ১৯টি ডাকঘর বন্ধ হচ্ছে। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বেন গ্রাহকেরা। চলতি মাসের ১৮ জুলাই ওয়েস্ট ব্যঙ্গল সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেলের দফতর থেকে কলকাতার পোস্টমাস্টার জেনারেলকে পাঠানো চিঠিতে ১৯টি ডাকঘর বন্ধের কথা বলা হয়েছে। জানানো হয়, দ্রুত এই প্রক্রিয়া করতে হবে, কিন্তু নির্দিষ্টভাবে কোনও তারিখ বলে দেওয়া হয়নি।

এই ঘটনা নতুন নয়। সম্প্রতি হাওড়া অঞ্চলের ৯টি ডাকঘর বন্ধ করার নির্দেশ ছিল। নতুন নির্দেশে এবার যে ডাকঘরগুলির বন্ধ করার কথা রয়েছে সেগুলি হল- রানি পার্ক, ব‍্যারাকপুর বাজার, নয়াপল্লি, বেলঘরিয়া পূর্ব, ব্রহ্মস্থান, বিবেকানন্দ মঠ, পার্ক সার্কাস, ঝাউতলা, তিলজলা বাজার, ওয়াটগঞ্জ, জোড়ামন্দির, বোসপুকুর রোড, কেসি মিলস, সোনাই, তারাতলা রোড, রাজাবাগান, কাস্টম হাউজ়, পোলক স্ট্রিট, পোস্টাল স্টোর্স ডিপো। এগুলি যে ডাকঘরে জুড়ছে গ্রাহকদের পরিষেবা পেতে হলে এবার থেকে সেখানেই যেতে হবে।

ডাক বিভাগ তরফে দাবি করা হয়েছে, যে সব ডাকঘরে তুলনামূলক কম গ্রাহক এবং তেমন আয়ও হয় না, সেই সমস্ত ডাকঘরকে পার্শ্ববর্তী এলাকার বড় ডাকঘরের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। গ্রাহকদের পরিষেবায় কোনো রকম বাধা আসবে না বলেই দাবি করেছে ডাকঘরের কর্তৃপক্ষরা।

তবে ওয়াকিবহাল মহলের মতে, এতে সাধারণ মানুষের ঝক্কি বাড়তে পারে। কারণ, এত দিন গ্রাহক নিকটবর্তী ডাকঘরে পরিষেবা পেতেন। এই নতুন ব্যবস্থায় সমস্যায় পড়বেন প্রবীণ মানুষরা। এখন থেকে বহু গ্রাহককেই বাড়ি থেকে দূরের ডাকঘরে যেতে হবে, আগে যা ছিল হাতের নাগালে। বন্ধ ডাকঘরগুলি কাছের ডাকঘরে জোড়ার ফলে কর্মীদের কাজের চাপও বাড়বে। ডাকঘরে এমনিতেই লম্বা লাইন পড়ে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর পরিষেবা পাওয়া যায়। তা ছাড়া ডাকঘর বদলালে পোস্টাল অ্যাড্রেসও বদলাতে পারে।

এর আগে বাঁকুড়ার বারিকুলে ডাকঘর সরানোর আশঙ্কায় ব্যাপক বিক্ষোভ করেছিলেন গ্রামবাসীরা। পোস্ট মাস্টারকে তালাবন্দি করে রাখা হয়েছিল।গ্রামে কোনও ব্যাংক নেই, এখানেই তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। যে কোনও সরকারি ভাতাও তুলতে হয় এখান থেকে তাই আসা-যাওয়া লেগেই থাকে। গ্রামবাসীরা দাবি করেছিলেন, এই ডাকঘর বন্ধ হয়ে গেলে তাঁদের দূরের ডাকঘরে যেতে হবে যা সমস্যার।

উল্লেখ্য, ডাক বিভাগ তরফে জানানো হয়েছে, ১৯টি ডাকঘর বন্ধ হলেও কেউ চাকরি হারাবেন না। কিন্তু ওয়াকিবহাল মহলের মতে, পরিকাঠামোর উন্নতি না করলে সমস্যায় পড়বে গ্রাহকরাই। কর্তৃপক্ষ ডাক ব্যবস্থায় উন্নতি ঘটাতে সেই পদক্ষেপ নেয় কিনা তাই এখন দেখার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।