বয়স প্রায় সাড়ে পাঁচ হাজার! কোথায় আছে বিশ্বের প্রাচীনতম গাছটি? দেখতে কেমন?

World's Oldest Tree : বয়স পেরিয়েছে হাজার হাজার বছর, দেখতে কেমন বিশ্বের প্রাচীনতম গাছটিকে?

inscript
২ মিনিট
বয়স প্রায় সাড়ে পাঁচ হাজার! কোথায় আছে বিশ্বের প্রাচীনতম গাছটি? দেখতে কেমন?

বয়স পেরিয়েছে হাজার হাজার বছর, সময়ের সঙ্গে পরিণত হয়েছে ঠিকই তবে ক্ষয় হয়নি এক রত্তিও। আজও বহু বহু ইতিহাস বয়ে বেড়াচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীন গাছটি। পুরনো বই, পুরনো মন্দির, পুরনো প্রাসাদ এসব অবশ্য প্রায়ই শোনা যায়, তাই বলে গাছেদের মধ্যেও যে এমন প্রাচীনত্বের হিসাব রাখা হয় এমনটা অবশ্য জানেনা অনেকেই। অবিশ্বাস্য হলেও সত্যি, আজও টিকে আছে বহু পুরনো গাছই। যাদের মধ্যে অনেকেরই বয়স হাজার পেরিয়েছে ইতিমধ্যে। আসুন জেনে নেওয়া যাক সেইসব বৃদ্ধ গাছগুলির মধ্যেও সবচেয়ে বেশি প্রাচীন কোনটি...

কিছুদিন আগে পর্যন্তও এই তালিকায় সবার প্রথমে ছিল অন্য একটি গাছ। মনে করা হতো, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মেথুসেলা গাছটিই হল বিশ্বের সবচেয়ে প্রাচীন গাছ। যদিও সম্প্রতি বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন, এই গাছটির চেয়েও প্রাচীন একটি গাছের সন্ধান মিলেছে এই বিশ্বেই। হালে গবেষকরা জানিয়েছেন, বিশ্বের প্রাচীনতম গাছ হল আলেরসি মিলেনারিও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাঝ সমুদ্রে মন্দির, পাহারায় থাকে শতাধিক বিষধর সাপ! ৬০০ বছরের পুরনো এই স্থান আজও বিস্ময়

600 years old mysterious temple: বছরের পর বছর ধরে সুরক্ষার দায়িত্বে রয়েছে শত শত বিষধর সাপ, জানেন কোথায় আছে এই বিস্ময়কর মন্দির?

প্রাচীনতম এই গাছটির অবস্থান নিয়ে সাইবার মধ্যেই প্রশ্ন জাগছে, সেটাই স্বাভাবিক। দক্ষিণ আমেরিকার দেশ চিলের আলেরসি কাস্ত্রো জাতীয় উদ্যানে রয়েছে এই সবচেয়ে পুরনো গাছটি, এমনটাই জানিয়েছেন উদ্ভুত গবেষকরা। সম্প্রতি এই গাছটির আয়ু নিয়ে রীতিমতো উৎসাহী হয়ে পড়েছেন বিজ্ঞানীরা। কারণ এটির এমন সময়ে জন্ম, যখ হোমো স্যাপিয়েন্স পৃথিবীতে এসে গেলেও মানুষ তখনও সভ্যতার সৃষ্টি করতে পারেনি। অর্থাৎ আজকের সভ্যতার শুরু অনেক আগে থেকেই পৃথিবীর মাটিতে আস্তানা এই গাছটির। তার পর থেকে এতদিন ধরে এত ঝড়, ঝঞ্ঝা, প্রাকৃতিক দূর্যোগ সবকিছু সমলেও সে টিকে আছে একই মেজাজে।

গবেষণায় জানা গিয়েছে, এই প্রাচীন আলেরসি মিলেনারিও গাছটির বয়স প্রায় ৫৪৮৪ বছর। অর্থাৎ ক্যালিফোর্নিয়ার মেথুসেলার থেকেও প্রায় ১০০০ বছরের বেশি পুরনো চিলের এই গাছটি। বহু পরীক্ষা করেই এই সিদ্ধান্তে পৌঁছোতে পেরেছেন বিজ্ঞানীরা। দক্ষিণ আমেরিকার যে পার্কটিতে এই প্রাচীন গাছটি রয়েছে, সেটি ৩৪০ একর এলাকা জুড়ে বিস্তৃত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৪৩৮ ফুট উচ্চতায় অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। বিশ্বের পর্যটন মানচিত্রেও এই জায়গাটির নাম বেশ জোরালো। সারা বছরই বহু পর্যটক ভিড় করেন এখানে। অবশ্য এই জাতীয় উদ্যানটিকে ঘিরে পর্যটকদের যে এট উত্তেজনার তার অন্যতম একটি কারণ হল অবশ্যই এই প্রাচীনতম গাছ আলেরসি মিলেনারিও। অনেক আগে থেকে প্রচলিত ছিল গাছটি যে পুরনো সেই তত্ত্ব, তাই বলেই এটিই যে বিশ্বের সবচেয়ে প্রাচীন সে কথা জানা গিয়েছে সম্প্রতি। ফলে এই নতুন তত্ত্ব যে আরও বেশি করে পর্যটক টানবে, তা বলাই বাহুল্য। সুযোগ পেলে, ইতিহাসের এমন গুঁড়ি স্পর্শ করতে আর কে না চায় বলুন!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।