বয়স বাড়লে চুল পাকে, এটাই নিয়ম! কিন্তু কেন?
Human Hair colour : ওষুধ, বাহারি তেল, শ্যাম্পু কিছুতেই কিছু লাভ হচ্ছে না, হুহু করে পাকছে চুল! কিন্তু জানেন কি এর আসল কারণ কী?

রোজই মুঠো মুঠো চুল উঠে যাচ্ছে, রংও যাচ্ছে বদলে! সুগন্ধি তেল, নামী দামী কোম্পানির শ্যাম্পু ইত্যাদি আরও নানান সব আধুনিক প্রসাধনী, কিছুতেই বিশেষ কোনও কাজ হচ্ছে না? জানেন কি কেন এসব হয়? কেন একটা বয়সের পর বদলে যেতে শুরু করে চুলের রঙ? এর পিছনেও রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। সম্প্রতি এক মার্কিন বিজ্ঞানী তাঁর গবেষণার মাধ্যমে সামনে এনেছেন চাঞ্চল্যকর তথ্য।
চুল পেকে যাওয়া বা বাদামি হয়ে যাওয়ার সমস্যা চিরন্তন। এর মোকাবিলা আজকাল বিভিন্ন ওষুধ অথবা প্রসাধন পাওয়া গেলেও আদতে বয়সকে আটকে রাখার সব চেষ্টায় ব্যর্থ হয়। চুলের বদলে যাওয়া রংটাই জানান দেয় বাড়তি বয়সের। যদিও হালফিলের চুল রং করার প্রবণতা বহুল মাথায় দেখা যায়। আসলেমানুষের মাথার চুলে থাকে এক বিশেষ ধরনের স্টেম সেল, যা বয়স বাড়ার সাথে সাথে আমাদের চুল ধূসর এবং আরও পড়ে তা সাদা হয়ে যাওয়ার মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি (এনওয়াইইউ)- লেগনের মার্কিন বিজ্ঞানীদের একটি দল প্রকাশ্যে এনেছেন এই বিশেষ তথ্য।
- আপনার জন্য আরও কিছু লেখা
Haunted Jamali Kamali Mosque: কখনও কখনও নাকি এমনও দেখা গিয়েছে যে মসজিদের স্তম্ভের আড়াল থেকে উঁকি দিচ্ছে কেউ।
নেচার জার্নালে প্রকাশিত এই গবেষণাটি মূলত ইঁদুরের ত্বকের কোষগুলির ওপর করা হয়। গবেষণায় লক্ষ্য করা যায়, মেলানোসাইট স্টেম সেল বা McSCs নামে একধরনের কোষ থাকে ইঁদুরের লোমের সংযোগে। পাশাপাশি এই একই কোষ থাকে মানুষের শরীরে। মার্কিন গবেষকদের ওই দলটি ইঁদুরের ওপর গবেষণায় দেখিয়েছে যে, ওই নির্দিষ্ট স্টেম কোষের চুলের ফলিকলের বৃদ্ধির অংশগুলির মধ্যে চলাচল করার অনন্য ক্ষমতা রাখে। এগুলির মধ্যেই থাকে চুলের রঙ্গক অনু। যা মানুষের বয়স বাড়ার সাথে সাথে চুলের রঙ বজায় রাখার ক্ষমতা হারায়।
এনওয়াইইউ ল্যাঙ্গোন হেলথের পোস্টডক্টরাল ফেলো স্টাডির লিড ইনভেস্টিগেটর কিউই সান বলেন, “আমাদের গবেষণায় মেলানোসাইট স্টেম সেলগুলি কীভাবে চুলকে রঙ করতে কাজ করে সে সম্পর্কে আমাদের প্রাথমিক অনুসন্ধান তুলে ধরা হয়েছে।” এই মেলানোসাইট স্টেম কোষই মূলত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গিরগিটির ন্যায় কাজ করে। এটিই চুলের রঙ ধূসর বা সাদা হয়ে যাওয়ার মূল কারণ বলে মনে করেন বিজ্ঞানীরা। NYU ল্যাঙ্গোন হেলথের অধ্যাপক মায়ুমি ইটো বলেন, মেলানোসাইট স্টেম সেল থেকে প্রাপ্ত রঙ্গকই চুলকে স্বাস্থ্যকর এবং রঙিন রাখার মূল চাবিকাঠি, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কার্যকারিতা হারায়। এমনকী চুল বাড়ার ক্ষমতাও হ্রাস পায়।
ইঁদুরের সাম্প্রতিক পরীক্ষায় যাদের চুল ছিঁড়ে পুনরায় বৃদ্ধির জন্য পরীক্ষা করা হয়েছিল, তাদের মধ্যে যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে নতুন চুলের পরিমাণ প্রায় অর্ধেক হয়ে গেছে। আসলে বয়স বাড়ার সঙ্গে এই রঙ্গক-উত্পাদক মেলানোসাইট কোষগুলি পুনর্জন্ম বা পরিপক্ক হতে অক্ষম ছিল। টানা দুই বছর ধরে চলেছিল এই বিশেষ গবেষণা। বর্তমানে বিজ্ঞানীরা এই McSC রঙ্গকের পুনরুদ্ধার নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন যাতে বয়স বাড়লেও ধরে রাখা সম্ভব হয়ে চুলের রং।















