পাশে সারাক্ষণ হেঁটে চলে কেউ! অভাবনীয় কারণে নামাজ পড়াও বন্ধ প্রাচীন এই মসজিদে!

Haunted Jamali Kamali Mosque: কখনও কখনও নাকি এমনও দেখা গিয়েছে যে মসজিদের স্তম্ভের আড়াল থেকে উঁকি দিচ্ছে কেউ।

inscript
৩ মিনিট
পাশে সারাক্ষণ হেঁটে চলে কেউ! অভাবনীয় কারণে নামাজ পড়াও বন্ধ প্রাচীন এই মসজিদে!

জামালি কামালি মসজিদ, দিল্লির কুতুব মিনারের ঠিক পাশে অবস্থিত। মুঘল যুগের বিখ্যাত স্থাপত্যের তালিকায় এর নাম পাওয়া যায় না, অথচ এমন সুন্দর প্রত্নতাত্ত্বিক জায়গা কমই আছে দিল্লিতে। মুঘল যুগের অন্য সমস্ত ধ্বংসাবশেষের মধ্যে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে জামালি কামালি। অথচ পর্যটকদের তালিকায় নেই, নেই দিল্লির ঐতিহ্যের তালিকাতেও। আসলে এই জামালি কামালি মসজিদকে ঘিরে রয়েছে এক অদ্ভুত গল্প, সেই গল্পকথার জেরেই কি তবে পর্যটকদের পা পড়ে না এখানে? এই মসজিদ সম্পর্কে কান পাতলেই শোনা যায় ভুতুড়ে গল্প। সে তো বহু পুরনো জায়গায়, ঐতিহাসিক স্থাপত্যেই অমন গল্প থাকেই, কেন জামালি কামালি এত ভুতুড়ে? কী এমন গল্প জড়িয়ে রয়েছে এই মসজিদকে যার জেরে শুক্রবারের নামাজ পড়াও বন্ধ করে দিতে হয়েছে? তার আগে জানা যাক কে ছিলেন জামালি আর কামালি?

জামালি আসলে ছিল শেখ হামিদ বিন ফজলুল্লার ছদ্মনাম। শেখ জামাল-উদ-দিন কাম্বো দেহলভী ওরফে জালাল খান নামেও পরিচিত ছিলেন তিনি। সুফি সাধক জামালি তাঁর কবিতার জন্য পরিচিত ছিলেন বেশি। সুন্নি বণিক পরিবারে জন্ম নিয়েছিলেন জামালি। সুলতান সিকন্দার লোধির শাসনামলে (১৪৮৯ খ্রিস্টাব্দ থেকে ১৫১৭ খ্রিস্টাব্দ) তিনি ভারতে আসেন এবং দিল্লিতে বসতি স্থাপন করেন। জামালি শব্দটি এসেছে উর্দু শব্দ 'জামাল' থেকে, যার অর্থ সৌন্দর্য এবং ইতিবাচকতা। তাঁর কবিতায় মুগ্ধ হয়ে এবং তাঁর কথায় সৌন্দর্য দেখে তাঁকে 'জামালি' ডাকনাম দেওয়া হয়। পরবর্তীতে শেখ সামাউদ্দিনের সংস্পর্শে এসে সুফিবাদের সঙ্গে পরিচিতি ঘটে জামালির, সমগ্র এশিয়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে ভ্রমণে বেরিয়ে পড়েন তিনি। ধীরে ধীরে সেই যুগে সবচেয়ে জনপ্রিয় কবিদের অন্যতম হয়ে ওঠেন সুফি কবি সামাউদ্দিনের যোগ্য শিষ্য জামালি।

সিকন্দর লোধি ভারত জয়ের পর জামালিকে মুঘলদের দরবারে স্থান দেন। বাবর ও হুমায়ুনের শাসনামলেও, মৃত্যুর আগে পর্যন্ত দরবারেই ঠাঁই ছিল জামালির। ১৫৩৫ সালে তাঁর মৃত্যুর পর মসজিদের পাশে হুমায়ুন নির্মিত সমাধিতেই কবর দেওয়া হয় জামালিকে। তাহলে কামালি কে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
সংস্কৃত শিখে গঙ্গার পুজো করেছিলেন বাংলায় প্রথম মসজিদের নির্মাতা এই তুর্কি সেনাপতি!

Zafar Khan Mosque of Bengal: জাফর খান ও তাঁর স্ত্রী ছাড়া আরও দু’টি কবরের দেখা মেলে। সেগুলি জাফর খানের দুই ছেলে আইন খান গাজী এবং ঘাইন খান গাজীর কবর। প্রসঙ্গত, মনে করা হয় জাফর খান গাজীর পুত্রবধূ ছিলেন হুগলির রাজকন্যা।

কামালি আসলে কে ছিলেন তা আজও রহস্য। উর্দুতে 'কামাল' মানে অলৌকিক ঘটনা। কথিত আছে, জামালির শিষ্য বা অন্য একজন সুফি কবি, বা তাঁর ভাই ছিলেন কামালি, অথবা সম্ভবত দুর্গের সেবক ছিলেন তিনি। কারেন চেজ নামে একজন আমেরিকান লেখক 'জামালি-কামালি, এ টেল অব প্যাশন ইন মুঘল ইন্ডিয়া' নামে তাঁদের নিয়ে একটি বই লিখেছিলেন। এই বইতে একটি অন্যদিক তুলে ধরেন তিনি। এই বই অনুযায়ী সমকামী সঙ্গী ছিলেন জামালি ও কামালি। তবে অনেকে আবার বলেন, কামালি আসলে জামালির স্ত্রী, যিনি প্রথমে মারা যান এবং ওই সমাধিতেই সমাহিত হন। জামালির মৃত্যুর পর হুমায়ুন তাঁকে তাঁর স্ত্রীর পাশেই কবর দেন।

জামালি কামালি মসজিদ এবং সমাধি, বাবরের রাজত্বকালে (১৫২৮-১৫২৯ সালে) নির্মিত, দিল্লির মেহরাউলিতে অবস্থিত এই সমাধি একে অপরের সংলগ্ন দু'টি স্মৃতিস্তম্ভ নিয়ে গঠিত। জামালি কামালি মসজিদটির কেন্দ্রে একটি গম্বুজ রয়েছে। দেওয়ালে খোদাই করা আছে সুফি সাধক জামালির লেখা কাব্য।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রাচীন এই মন্দিরের আদলেই তৈরি হয় সংসদ ভবন! ভারতের অজানা ইতিহাস, নাকি স্রেফ মিথ?

Chausath Yogini Temple Mitaoli : মূল ওই গোলাকার মঞ্চেই সেই সময় হতো পুজো পার্বণ। সেইসঙ্গে হতো নাচও। এখন অবশ্য সেসবের প্রতিধ্বনিও মুছে গিয়েছে।

জামালি কামালি মসজিদ সম্পর্কে সবচেয়ে ভুতুড়ে বিষয় যা বেশি শোনা যায় তা হলো, ভেতরে হাঁটলেই মনে হয় পাশে কেউ রয়েছে। দেখা যায় না, অথচ তীব্র সেই উপস্থিতি। ঠিক পাশে পাশেই যেন হেঁটে চলেছে কেউ। অনেকেই নাকি ভয়ঙ্কর শব্দও শুনেছেন, ব্যাখ্যাতীত নানা ঘটনাও ঘটেছে অনেকের সঙ্গে। অনেকের দাবি, মসজিদের মধ্যে হঠাৎ করে আলো জ্বলতে দেখেছেন তারা, শুনেছেন অজানা প্রাণীদের গর্জন। কখনও কখনও নাকি এমনও দেখা গিয়েছে যে মসজিদের স্তম্ভের আড়াল থেকে উঁকি দিচ্ছে কেউ। কিন্তু কাছে গিয়ে দেখা গিয়েছে এক্কেবারে ফাঁকা। অশরীরী কোনও উপস্থিতি নাকি ঘাড়ের কাছে নিঃশ্বাসও ফেলেছে, হাসির আওয়াজ শুনতে পেয়েছেন অনেকে। আবার অনেককে নাকি অদৃশ্য এক শক্তি চড়ও মেরেছে। কীভাবে এমন সম্ভব? আদৌ কি অপ্রাকৃত ঘটনা ঘটে এই মসজিদে?

মসজিদ দেখভালের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী জানিয়েছেন, দিনে ও রাতে বেশ কয়েকবার মসজিদে গিয়েছিলেন তিনি, একাই। তিনি কখনই কোনও অলৌকিক বা অস্বাভাবিক কার্যকলাপ টেরও পাননি। নিরাপত্তারক্ষীর দাবি, এসব ভুতুড়ে আখ্যান বিশুদ্ধ বিনোদনের জন্যই তৈরি করা হয়েছে। বাস্তবও খানিক তেমনই বলে। ভূত নয়, বরং মসজিদ জুড়ে মানুষের তাণ্ডবের নজির স্পষ্ট। মসজিদের দেওয়ালে যোগচিহ্ন দিয়ে হাজারো খোদাই করা নাম স্পষ্ট বলে দেয় ভূত-জ্বিন অন্তত এই মানুষদের প্রবল বিরক্ত করতে চেয়েও সফল হয়নি। মসজিদের বিবিধ স্থানে অন্যান্য ভাঙচুরের নজিরও বলে, জামালি কামালি মসজিদে ভূতের চেয়েও মানুষের দৌরাত্ম্যই ছিল বেশি। অথচ ভূতের নামে নানা জায়গার সিঁড়ি, সমাধিগুলিও তালাবন্ধ করে রেখে দেওয়া হয়েছে।

আসলে ভূতের নামে কেন আড়ালে রাখা হয় এই স্থাপত্যকে? মুঘল নিদর্শন বাদের তালিকায় এভাবেই কি রটনা এসে বিষিয়ে দিচ্ছে স্বাভাবিক আগ্রহকে? মুঘল ইতিহাসকে বিশ্লেষণের বদলে দিল্লির মতো ঐতিহাসিক নগরীতে কেন 'লোকমুখে শোনা' কথাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে? উত্তর তো জানাই...

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।