৮৩ বছরে বাবা আল পাচিনো! ২৯-এর বান্ধবীর সঙ্গে তবু কেন বিচ্ছেদ গডফাদারের?

Al Pacino Noor Alfallah: অস্কারজয়ী অভিনেতা আল পাচিনো বিয়ের পথ মাড়াননি কখনই। প্রেম করেছেন চুটিয়ে, আজীবন।

inscript
২ মিনিট
৮৩ বছরে বাবা আল পাচিনো! ২৯-এর বান্ধবীর সঙ্গে তবু কেন বিচ্ছেদ গডফাদারের?

প্রেম-বিবাহ-সন্তান, এই আবর্তে না পড়েও সংসার করেছেন বহু মানুষ। ঠিক 'সংসার' বলতে যা বোঝায় তা দিয়ে এই বন্ধন বা এই যৌথতাকে বাঁধা যাবে না একথা সত্য। তবে, সন্তান ও বিয়ে এই দুইয়ের অনিবার্য সম্পর্ককে ভেঙে খানখান করে দিয়েছেন অনেকেই। অনেকেই সন্তান-বিবাহ ধারণার সঙ্গে বয়সের ধারণাটিও চুরমার করে দিয়েছেন। অস্কারজয়ী আল পাচিনো তেমনই একজন মানুষ। কোনও শিকলেই বাঁধা পড়েননি কোনওকালে। তিন মাস আগেই বাবা হয়েছেন ‘গডফাদার’। তাও ৮৩ বছর বয়সে! আল পাচিনোর এই প্রেমিকার বয়স ২৯ বছর! ৮৩ আর ২৯ বয়সি দুইজন পৃথিবীতে এনেছেন এক সন্তান। প্রেমিকা নূর আলফালাহ আল পাচিনোর চতুর্থ সন্তান রোমান পাচিনোর মা। তবে এই সন্তান জন্মের পরেই তাঁদের সেই যৌথজীবন ভাঙার খবরও মিলছে।

অস্কারজয়ী অভিনেতা আল পাচিনো বিয়ের পথ মাড়াননি কখনই। প্রেম করেছেন চুটিয়ে, আজীবন। এই আশি পেরিয়েও তিনি প্রেমিক! সর্বশেষ প্রেমিকা নূর আলফালাহর সঙ্গে আল পাচিনোর বয়সের ফারাক ছিল ৫৪ বছর। সম্প্রতি ছেলের অভিভাবকত্ব চেয়ে লস এঞ্জেলসের আদালতে আবেদন করেছেন নূর। তবে প্রয়োজনে যেন ছেলের সঙ্গে আল পাচিনো দেখা করতে পারেন, সেই উল্লেখও রয়েছে আবেদনে। নূর মূলত সন্তানের যৌথ হেফাজতই চেয়েছেন, যাতে বড় হয়ে ওঠার ক্ষেত্রে তাঁর লেখাপড়া ও স্বাস্থ্য সংক্রান্ত খরচ বহন করতে পারেন আল পাচিনো।

সন্তান জন্মের এক সপ্তাহের মধ্যেই ছেলের অভিভাবকত্ব চেয়ে আবেদন করেন নূর। আল পাচিনোকে এর আইনি ও মামলা সংক্রান্ত অন্যান্য খরচ বহন করতে বললেও সন্তানের জন্য কোনও নির্দিষ্ট টাকার পরিমাণ উল্লেখ করেনি নূর। নূর আলফাল্লাহ ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সিনেমাটিক স্কুল অফ আর্টাগ্রিস থেকে স্নাতক। নূর আলফাল্লাহ এর আগে রক তারকা মিক জ্যাগারের সঙ্গে সম্পর্কে ছিলেন। নূর আল পাচিনো অভিনীত 'বিলি নাইট' সহ দু'টি চলচ্চিত্রের প্রযোজকও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'সাবানের বিজ্ঞাপনে নগ্ন হতে পারো, আমার ছবিতে পারবে না!' নায়িকাকে বলেছিলেন গোদার

Jean-Luc Godard: জঁ লুক গোদারের জীবন কম নাটকীয় নয়।

আল পাচিনো, 'দ্য গডফাদার' (১৯৭২), 'স্কারফেস' (১৯৮৩) এবং 'সেন্ট অফ এ ওম্যান' (১৯৯২) এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত, যার জন্য তিনি অস্কারও জয় করেন। প্রাক্তন প্রেমিকা বেভারলি ডি'অ্যাঞ্জেলোর সঙ্গে তাঁর দুই সন্তান জন্মায়। দুই যমন সন্তান অ্যান্টন এবং অলিভিয়া বয়সই এখন ২২। আল পাচিনোর আরেক প্রাক্তন বান্ধবী তাঁর অভিনয় প্রশিক্ষক জান ট্যারান্টের সঙ্গে ৩৩ বছর বয়সি এক কন্যাও রয়েছে তাঁর, জুলি মেরি৷ নূরের সঙ্গে তাঁর আলাপ ২০২২ সালের এপ্রিল মাসে৷

যখন নূর আলফাল্লাহ গর্ভবতী হন, তখন অবশ্য আল পাচিনো নিজের বাবা হওয়ার ক্ষমতা নিয়ে সন্দেহই প্রকাশ করেন। আদৌ তিনি এই সন্তানের বাবা কিনা তা প্রমাণ করার জন্য পাচিনো পিতৃত্ব পরীক্ষার দাবি করেছিলেন বলেও জানা যায়। নূর আলফাল্লাহ আল পাচিনোকে এই পরীক্ষা করার অনুমতিও দেন এবং অবশেষে দেখা যায়, ৮৩ বছর বয়সে সত্যিই বাবা হচ্ছেন আল পাচিনো।

উল্লেখ্য, এই শিশু জন্মের ছয় দিন আগে বাবা মায়ের একটি স্বেচ্ছা ঘোষণাপত্রে দুই জনেই সই করেছিলেন। Voluntary Declaration of Parentage বা VDOP হচ্ছে একটি সরকারি ফর্ম। বাবা ও মা একটি শিশু এবং বাবা মায়ের মধ্যে একটি আইনি সম্পর্ক তৈরি করতে এই ফর্মে সই করতে পারেন। হাসপাতালেই সাধারণত এই ফর্মে সই করিয়ে নেওয়া হয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।