'সাবানের বিজ্ঞাপনে নগ্ন হতে পারো, আমার ছবিতে পারবে না!' নায়িকাকে বলেছিলেন গোদার

Jean-Luc Godard: জঁ লুক গোদারের জীবন কম নাটকীয় নয়।

Aritra Dasgupta
৩ মিনিট
'সাবানের বিজ্ঞাপনে নগ্ন হতে পারো, আমার ছবিতে পারবে না!' নায়িকাকে বলেছিলেন গোদার

তিনি আধুনিক সিনেমার রাজপুত্র। ফরাসি নবতরঙ্গর নায়ক। ১৩ সেপ্টেম্বর চলে গেলেন জঁ লুক গোদার। সুইজ্যারল্যান্ডে নিজের বাসভবনে অ্যাসিস্টেড সুইসাইডের সিদ্ধান্ত নিয়েছিলেন গোদার। এ যেন এক অদ্ভুত সমাপতন! নিজের সিনেমা কেরিয়ারে গোদার চিরকাল ব্যাকরণ ভেঙেছেন। কলম ও ক্যামেরাকে মিলিয়ে দিয়েছেন নিজের ক্যারিশমায়। জীবনের প্রান্তবেলায় এসেও ব্যতিক্রম হিসেবে থেকে গেলেন গোদার। তাঁর মৃত্যু যেন তাঁরই নিজের পরিচালনা করা কোনও সিনেমার দৃশ্যের মতো আকস্মিক একটা জাম্প কাট।

গোদার ও আনা কারিনা

গোদারের সিনেমার মতোই নাটকীয় তাঁর জীবন। বিজ্ঞাপন সংস্থায় কাজ করতে গিয়েই তাঁর আলাপ আনা কারিনার সঙ্গে। আলাপ হওয়ার পরে একদিন গোদার আনা কারিনাকে তাঁর সিনেমায় অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন। গোদারের শর্ত ছিল, দৃশ্যের প্রয়োজনে নগ্ন হতে হবে আনা কারিনাকে। সেই শর্ত শুনে গোদারের প্রস্তাব নাকচ করে দেন আনা কারিনা। পরবর্তীকালে এক ইন্টারভিউতে আনা কারিনা বলছেন, জেদি গোদার সেদিন শ্লেষের সঙ্গেই আমাকে বলেছিলেন, 'সাবান কোম্পানির বিজ্ঞাপনে নগ্ন হতে পারবে, আর আমার ছবির ক্ষেত্রে পারবে না!'

জঁ লুক গোদার ও আনা কারিনা

এরপর সেই আনা কারিনা-ই হয়ে উঠবেন ফরাসি নবতরঙ্গর নতুন আবিষ্কার। আনা কারিনা পরবর্তীকালে এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমি যখন গোদারের সঙ্গে থাকতে শুরু করি, মাঝে মধ্যেই এমন হতো উনি সিগারেট কিনতে যাবেন বলে বেরোলেন, তারপর তিন সপ্তাহ হলো ফিরলেন না। এই তিন সপ্তাহে উনি হয়তো আমেরিকায় গিয়ে উইলিয়াম ফকনারের সঙ্গে দেখা করে এলেন বা বার্গম্যানের সঙ্গে দেখা করে এলেন।'

  • আপনার জন্য আরও কিছু লেখা
সিনেমা বানাতে লাগে কেবল মহিলা এবং বন্দুক, কেন একথা বলেছিলেন জঁ লুক গোদার

Jean-Luc Goddard: কখনও আপস করেননি নিজের সিনেমা-দর্শনের সঙ্গে।

১৯৬৮-র ফ্রান্স

১৯৬৮ সালের মে মাসে ছাত্র আন্দোলনে উত্তাল প্যারিস। শহরের চারদিকে দাঙ্গা, অশান্তি। ছাত্রদের দাবি, প্যারিসের ডানপন্থী সরকারের পতন ঘটিয়ে প্রতিষ্ঠা করতে হবে সমাজতন্ত্র। ছাত্রদের পাশে দাঁড়ালেন গোদার। মে মাসেই হওয়ার কথা কান ফিল্ম ফেস্টিভ্যাল। ওই অস্থির সময়ে ফেস্টিভ্যাল বাতিল করার দাবি তুললেন গোদার, ত্রুফো, ক্লদ শ্যব্রোল-সহ একাধিক পরিচালক। সেই বছর ফেস্টিভ্যাল শুরু হওয়ার কথা ১০ মে। প্রথম থেকেই গোদার এবং ত্রুফো অনড়। যে-কোনও মূল্যেই এই অশান্ত সময়ে বন্ধ করতেই হবে কান চলচ্চিত্র উৎসব। উৎসব বন্ধ করার ডাক দিলেও তাতে মাথা নোয়ায়নি কান কর্তৃপক্ষ। সেইবার কান চলচ্চিত্র উৎসবে অন্যতম প্রধান অতিথি রোমান পোলানস্কি। ইতিমধ্যেই গোদার, ত্রুফো এবং ক্লদ লেলুচ- তিনজনে মিলে ফেস্টিভ্যালের মধ্য থেকেই ফেস্টিভ্যাল লন্ডভন্ড করার পরিকল্পনা করেছেন। এরকমই এক তর্কাতর্কির মাঝে মেজাজ হারিয়ে গোদার ফেস্টিভ্যালের মধ্যে দাঁড়িয়েই ঘোষণা করলেন, 'আমরা ছাত্রদের পাশে দাঁড়ানোর কথা বলছি আর আপনারা এখানে সিনেমায় কোন শট কীভাবে তোলা হয়, তাই নিয়ে আলোচনা করছেন!'

কান চলচ্চিত্র উৎসবে জঁ লুক গোদার

কার্লোস সুয়েরা-র 'পিপারমিন্ট ফ্র‍্যাপ' ছবির স্ক্রিনিং চলাকালীন ফেস্টিভ্যাল বন্ধ করতে মরিয়া গোদার ও ত্রুফো স্ক্রিনের পর্দা ছিঁড়ে দিয়েছিলেন। সেই বছর ফেস্টিভ্যাল শেষ হওয়ার পাঁচ দিন আগেই ফেস্টিভ্যাল বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। পরের বছর থেকে কান চলচ্চিত্র উৎসবে নতুন একটি বিভাগ সংযুক্ত হয়। সেখানে বিপ্লবী ভাবনার ছবিকে স্ক্রিনিং-এর সুযোগ দেওয়া হয়।

'হেইল মেরি' ও গোদার

১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত জঁ লুক গোদারের 'হেইল মেরি' ছবিটি নিয়েও খ্রিস্টধর্ম বিশ্বাসীদের মধ্যে বিতর্ক শুরু হয়। 'হেইল মেরি' ছবিতে মাতা মেরিকে এক ছাত্রী এবং বাস্কেটবলপ্রেমী হিসেবে দেখান গোদার। তাঁর প্রেমিক হয় কলেজ ড্রপআউট। মেরি এবং তাঁর প্রেমিকের যৌন সম্পর্কই হয়ে ওঠে এই ছবির মূল রাজনীতি।

'হেইল মেরি' ছবির দৃশ্য

এই ছবির জন্য গোদারের সমালোচনায় মুখর হন স্বয়ং পোপ দ্বিতীয় জন পল। সারা পৃথিবীর খ্রিস্টধর্মবিশ্বাসী মানুষদের মধ্যে গোদারের বিরুদ্ধে চূড়ান্ত সমালোচনার ঝড় ওঠে।

অস্কার ফিরিয়ে দেওয়া

২০১০ সালে গোদার-কে সাম্মানিক অস্কারে মনোনীত করে অস্কার কর্তৃপক্ষ। গোদার-কে বলা হয়, আমেরিকায় গিয়ে তাঁকে গ্রহণ করতে হবে সাম্মানিক অস্কার। চিরজীবন আমেরিকার শোষণের বিরুদ্ধে দাঁড়ানো গোদার প্রত্যাখ্যান করেন অস্কার। সেই প্রসঙ্গে পরে গোদার বলেছিলেন, 'এই বয়সে এতদূর গিয়ে অস্কার নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া আমার অস্কারে কিছু যায় আসে না।'

লিখেছেন
Aritra Dasgupta
Aritra Dasgupta
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেতকী কুশারী ডাইসনের গবেষণায় রবীন্দ্রনাথের বর্ণান্ধতা: কবির দেখা রঙের পৃথিবীটা কেমন ছিল?

Ketaki Kushari Dyson about Rabindranath Tagore color blindness: ডাইসনের ক্ষেত্রে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা ‘রঙের রবীন্দ্রনাথ’-এর ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। তরুণ বয়সে তাঁর নিজের দৃষ্টিশক্তি গুরুতর সংকটের মুখে পড়েছিল। ডাইসনের নিজের বিবরণ অনুযায়ী ১৯৫৯-৬০ সালে তাঁর চোখে দুটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয়।

‘ভারতের সঙ্গে খাপ খায় না ধর্মনিরপেক্ষতা’: মোহন ভাগবতের দাবি কতটা সত্য?

Mohan bhagwat's anti secularism: উজ্জয়নীর যুব ধর্ম সংসদে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, ধর্মনিরপেক্ষতা পশ্চিমা ধারণা, ভারতের ‘সর্ব-পন্থ-সমভাব’-এর সঙ্গে এটি খাপ খায় না। সত্যিই কি তাই? মোহন ভাগবতের ‘সর্ব-পন্থ-সমভাব’-এর যুক্তি এবং আরএসএসের ধর্মনিরপেক্ষতা নিয়ে অবস্থানের প্রেক্ষিতে নিবেদিতা মেননের ‘মিসডিরেকশন’ তত্ত্ব কী প্রশ্ন তুলছে?

পাতে মাছ, হাতে ‘সনাতনী’ সার্টিফিকেট, কোনটা চায় বাঙালি?

Dhirendra Shastri fish meat controversy: বিতর্কের সূত্রপাত বাগেশ্বর ধামের ধর্মগুরু ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যে। তিনি সম্প্রতি বাংলায় এসে দুর্গাপুজোর সময় হিন্দু বাঙালিদের মাছ-মাংস না খাওয়ার আহ্বান জানান। আমিষাশী হিন্দু বাঙালিদের ‘পাখণ্ডী’ বিশেষণ উপহার দেন।

ছবির পরিকল্পনা থেকে পলিফোনিক সুর: মণিদার যে কাজগুলি শেষ পর্যন্ত হলো না

Gautam Chattopadhyay: একদিন মণিদা বলল, ‘চল তো, জয়ন্ত বোসের বাড়ি যাব। ওকে দিয়ে ছবিতে একটা পলিফোনিক আবহ সংগীত তৈরি করাব।’ তখন আমরা দূরদর্শনের জন্য ‘মহুয়া সুন্দরী’ তৈরি করছি—ময়মনসিংহ গীতিকার একটি জনপ্রিয় লোকপালা।

এক রাজকন্যার স্মৃতি যেভাবে হয়ে উঠল রাঢ় বাংলার মেয়েদের নিজস্ব উৎসব

Bhadu Festival: অবিভক্ত মানভূম জেলার পঞ্চকোটের রাজা নীলমণি সিংহদেবের অপরূপা কন্যা ভদ্রেশ্বরী দেবীর অনূঢ়া অবস্থায় অকালে মৃত্যু ঘটে। রাজকন্যার এই আকস্মিক প্রয়াণে রাজার সঙ্গে প্রজাসাধারণও শোকস্তব্ধ হয়ে পড়ে। কন্যার স্মৃতি অমলিন রাখতে শোকার্ত রাজা রাজ্যজুড়ে এক বিশেষ উৎসব পালনের নির্দেশ দেন।

আলো দিয়ে অন্ধকার দেখাতেন, ব্যঙ্গ দিয়ে সমাজের মুখোশ খুলে দিতেন গগনেন্দ্রনাথ ঠাকুর

Gaganendranath Tagore: আধুনিক ভারতীয় শিল্পের প্রেক্ষাপটে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান বুঝতে হলে তাঁকে কেবল ‘ঠাকুরবাড়ির মানুষ’ হিসেবে দেখলে চলবে না; বিচার করতে হবে একজন অনুসন্ধিৎসু ও আধুনিক শিল্পী হিসেবে।

বুদ্ধের হাত, বিশ্বকর্মার যন্ত্র! ইলোরার ১০ নম্বর গুহায় আসলে কে বসে আছেন?

The caste history of vishwakarma's: ইলোরার 'সুতারের ঝোপড়ি' থেকে আধুনিক কারিগরের কর্মশালা, বিশ্বকর্মার হাজার বছরের যাত্রা আজও অব্যাহত। ইলোরার দশ নম্বর গুহায় বুদ্ধের মূর্তিকে ভক্তরা ডাকেন বিশ্বকর্মা বলে, যিনি কারিগরদের পূর্বপুরুষ, দেবতাদের স্থপতি। ঋগ্বেদের 'সর্বকর্তা' থেকে পুরাণের 'দেবশিল্পী', ব্রাহ্মণত্বের দাবি থেকে ওবিসি সংরক্ষণ—বিজয়া রামাস্বামী, জ্যান ব্রাউয়ার ও কিরিন নারায়ণের গবেষণায় উন্মোচিত হয়েছে, বিশ্বকর্মাদের ঘিরে গড়ে ওঠা বর্ণবাদ, কারিগরি ও ক্ষমতাকাঠামোর জটিল ইতিহাস।

লেপচাদের দার্জিলিং যেভাবে হয়ে উঠল ব্রিটিশদের শৈলশহর

Darjeeling history: ভারতের প্রথম ‘জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন’ (জিআই) ট্যাগ প্রাপ্ত পণ্য বিশ্বখ্যাত ‘দার্জিলিং টি’। অথচ এই চা গাছ কিন্তু দার্জিলিং-এর ‘ভূমিপুত্র’ নয়। সাহেবরা নিজেদের ব্যবসায়িক কর্মকাণ্ডে শান দিতেই এখানকার আদি বাস্তুতন্ত্রের খোলনলচে বদলে দিয়েছিল। দেশীয় বনভূমি ধ্বংস করে পাইন আর চা রোপণের মাধ্যমেই জন্ম নিয়েছিল আধুনিক পর্যটন মানচিত্রের এই ‘খাদের ধারের দার্জিলিং’।