মমতার মঞ্চে গেরুয়া গানের এত বড় মাশুল! কেন লাইভ শো বাতিল অরিজিতের?

Arijit Singh : কলকাতায় অরিজিতের কনসার্ট বাতিল নিয়ে চাপানোত্তর, এখানেও কি কারণ গেরুয়া বিতর্ক!

Kankana Mukherjee
২ মিনিট
মমতার মঞ্চে গেরুয়া গানের এত বড় মাশুল! কেন লাইভ শো বাতিল অরিজিতের?

নতুন বছরের প্রেম দিবসে কলকাতায় লাইভ শো অরিজিৎ সিং-এর, এই নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা ছিল তুঙ্গে। জায়গা বুকিং থেকে শুরু করে টিকিটের বিক্রি সবই শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। অথচ এরই মধ্যে ছন্দপতন। নির্ধারিত শো বাতিলের খবর এল সামনে। জানা গেল, ইকো পার্কে অরিজিৎ সিং এর লাইভ শো হচ্ছে না। এমনকী হিডকোর তরফে আয়োজকের টাকাও ফেরৎ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এই অবস্থায় রীতিমতো বিপাকে পড়েছে কনসার্ট কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, ওই সময় জি-২০ সম্মেলন রয়েছে শহরে। ওই একই সময়ে অরিজিতের অনুষ্ঠান থাকলে শহরে ভিড় সামলাতে হিমসিম খাবে পুলিশ প্রশাসন, তাই শো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে টিকিট। শুধু তাই নয় বিক্রিত টিকিটের ভেন্যুর জায়গায় ওপর লেখা রয়েছে ইকো পার্কের নাম। তার ওপর এত এত টাকার মূল্য ফেরত, সব নিয়ে রীতিমত চিন্তায় আয়োজক সংস্থা। টিকিটের মূল্য ২৫০০ থেকে ৫০০০ টাকার মধ্যে ছিল, ফলে এই অসভ্য শোকে ঘরে বড়ো ব্যবসার আশায় ছিলেন তাঁরা, কিন্তু এখন সেই সব আশায় জল পড়েছে। পরিস্থিতি সামাল দিতে এই মুহূর্তে ইকো পার্কের বদলে অনুষ্ঠানের জন্য বিকল্প জায়গা খোঁজাও শুরু হয়ে গিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মমতার মঞ্চে ‘গেরুয়া’ স্তুতি, যে বিতর্ক উস্কে দিল অরিজিৎ সিং-এর গান

Arijit Singh : মুখ্যমন্ত্রীর অনুরোধে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে অরিজিতের গোটা ‘রং দে তু মোহে গেরুয়া’ গান নিয়ে বিতর্ক তুঙ্গে

কখনও হাই প্রোফাইল হওয়া সত্বেও সাধারণ জীবন যাপন আবার কখনও আবার খোদ মমতা ব্যানার্জির মঞ্চে দাঁড়িয়ে গেরুয়া স্তুতি, আকচার আলোচনায় থেকেছেন অরিজিৎ সিং। তাঁকে ঘিরে একদিকে যেমন চরম উন্মাদনা, তেমনই অন্যদিকে বিতর্কের ধুয়ো। এরই মধ্যে কলকাতায় শো বাতিল নিয়ে যে সেই বিতর্ক আরও মাথাচাড়া দিয়ে উঠেছে তা বলাই বাহুল্য। অনেকেই বলছেন এইসব নিরাপত্তার বাণী নাকি ভাঁওতা, আসলে চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঘটে যাওয়া ঘটনার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে মমতার সরকার।

প্রসঙ্গত, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে অরিজিৎ সিং-কে গান গাইতে বললে তিনি উপস্থিত শারুখ খানকে উদ্দেশ্য করে ‘রং দেতু মোহে গেরুয়া’ গানটি গান। ব্যাস তার পর থেকে শুরু হয়ে যায় অন্য বিতর্ক। শিল্পের গণ্ডি থেকে বেরিয়ে গান হয়ে যায় বিজেপির কুক্ষিগত। মমতার মঞ্চে গেরুয়া স্তুতি নিয়ে শুরু হয় বিতর্ক। বিজেপিও সুযোগ বুঝে দে টানতে চান শিল্পীকে। এমনকী বাংলায় বিজেপি ফিরবে অরিজিতের হাত ধরেই, এমনটাও শোনা যায় কানাঘুষো। এবার সেই বিতর্ক একটু শান্ত হতে না হতেই বার শো বাতিল এর খবর। স্বাভাবিকভাবেই পুরনো প্রসঙ্গ টেনে এনেছে। বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদে পোস্ট করা হয়।

আর এইসবের মাঝে পড়ে আবারও মার খায় শিল্প এবং শিল্পী। বিজেপি বনাম তৃণমূল যুদ্ধের শিকার হয়েই কি তবে এই পরিণতি? কেন একটা গান, একটা রঙ কোনও পার্টির কুক্ষিগত হবে এসব প্রশ্ন করার জন্য কি একজনও অবশিষ্ঠ নেই সমাজে? সময়ের কাছেই হয়তো এর উত্তর রয়েছে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।