টেবিল ফ্যান হোক অথবা সিলিং ফ্যান, সবেতেই থাকে তিনটি করে ব্লেড, কেন ভারতে এমন নিয়ম?

Interesting facts about Indian Fan : শুধু সিলিং ফ্যান বলে নয়, টেবিল ফ্যান থেকে শুরু করে হাল আমলের পোর্টেবল ব্যাটারির পাখা, সবেতেই মোটামুটি একই চেহারা, কেন তিনটি করেই ব্লেড থাকে সর্বত্র?

inscript
২ মিনিট
টেবিল ফ্যান হোক অথবা সিলিং ফ্যান, সবেতেই থাকে তিনটি করে ব্লেড, কেন ভারতে এমন নিয়ম?

ক্যালেন্ডার মেনে গরমকাল আসতে যদিও আরও খানিকটা দেরি রয়েছে, তবে পারদের বাড়বাড়ন্ত দেখে অবশ্য তা আঁচ করা সম্ভব নয়। ফাল্গুন মাসেই মাথার ওপর বনবন করে ঘুরছে পাখা। দিনের বেলায় রাস্তায় বেরোলে রোদের দাপটে মাথার চাঁদি ফেটে যাওয়ার জোগাড়। ঘরে ঘরে এখন অবশ্য এসি অথবা এয়ার কুলার ব্যবহারের হিড়িক দেখা যাচ্ছে, তবে চিরাচরিত পাখার বিকল্প কিছুই নেই। একটা সময় ছিল যখন বৈদ্যুতিক পাখার আবিষ্কার হয়নি। তখন তালপাতার পাখার হাওয়াই প্রচলিত ছিল বাংলার ঘরে ঘরে। তারপর প্রযুক্তির কাঁধে ভর করেই আসে আজকের বৈদ্যুতিক ফ্যান।

একটা গোল চাকতির মতো জিনিস, তার গা থেকে তিনদিকে বের হয়েছে তিনটি ব্লেড। পাখার পরিচিত গঠন বলতে এটাই। শুধু সিলিং ফ্যান বলে নয়, টেবিল ফ্যান থেকে শুরু করে হাল আমলের পোর্টেবল ব্যাটারির পাখা, সবেতেই মোটামুটি একই চেহারা। তিনটি করেই ব্লেড থাকে। আমেরিকান কিছু মডেলের ক্ষেত্রে থাকে চারটে ব্লেড। কিন্তু যাবেন কি এর আসল কারণ? কেন এরকম হয়? আমাদের রোজকার ব্যবহারিক জীবনে এমন অনেক কিছুই জড়িয়ে রয়েছে যার বিষয়ে কী এবং কেন এই দুই প্রশ্ন করলে ঠিক কী জবাব মিলতে পারে, সেই নিয়ে বিশেষ কোনও ধারণাই নেই আমাদের। পাখার তিনটে ব্লেডই কেন থাকে এই প্রশ্নটিও সেইরূপ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দৈর্ঘ্যে মাত্র দেড় সেন্টিমিটার! পেন্সিলের শিষ দিয়ে 'অস্কার' তৈরি করে যে নজির গড়ল বাংলার ছেলে

Oscar made of pencil tip : ভারতে জোড়া অস্কারের সাফল্যকে আরও খানিকটা উস্কে দিলেন বাংলার প্রসেনজিৎ কর। পেন্সিলের শিষ দিয়ে হুবহু অস্কার বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি

ভারত যেহেতু গ্রীষ্ম প্রধান দেশ তাই ঘরে বাইরে সর্বত্র পাখার প্রয়োজনীয়তা যথেষ্ট বেশি। খুব কম কিছু ছোট পাখায় চারটি করে ব্লেড দেখা গেলেও ভারতে তা বিরল বলাই চলে। ভারতছাড়া অন্যান্য শীত প্রধান দেশের পাখায় বেশিরভাগ ক্ষেত্রেই থাকে চারটে অথবা পাঁচটা করে ব্লেড। আমেরিকার ক্ষেত্রে যেমন পাখায় চারটি ব্লেড থাকে, তেমনি তা কানাডায় থাকে পাঁচটা ব্লেড। তবে কেন বাড়িতে ব্লেড সংখ্যা কম, স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠে আসে।

বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী পাখায় যত কম ব্লেড থাকবে হাওয়া তত বেশি পরিমাণে পাওয়া যাবে। একটি প্লেটের খুব কাছে অপর একটি ব্লেড থাকলে বাতাসের সঙ্গে সংঘর্ষে হাওয়ার বেগ কমে যায়। যেহেতু ভারত গ্রীষ্ম প্রধান দেশ এবং এখানে মূলত পাখা চালানোই হয় গরমের হাত থেকে বাঁচার জন্য, তাই এদেশের পাখায় চারটি অথবা পাঁচটা ব্লেড রাখা হয় না কারণ তাতে হওয়ার পরিমাণ কমে যেতে পারে। অপরদিকে শীত প্রধান দেশগুলোতে মূলত পাখা চালানো হয় হাওয়া চলাচলের জন্য। সেখানে যেহেতু ঠান্ডা বাতাসের প্রয়োজনীয়তা নেই, তাই পাখায় ব্লেডের সংখ্যা বেশি থাকে। যদিও বর্তমান বাজারে বেশ কিছু সংস্থার তরফে চারটি ব্লেডের পাখা দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে বিষয়টি অভিনব লাগবে ঠিকই, তবে যদি বেশি হাওয়া পেতে চান তাহলে তিনটি প্লেটের পাখায় হতে পারে প্রকৃত বিকল্প।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।