নোটবন্দির আগেই হয়েছিল কয়েনবন্দি! কেন পুরনো মোটা পাঁচ টাকার কয়েন তৈরি বন্ধ করে দেয় RBI?

Five rupees coin : নোট জাল হওয়া ঠেকাতে রাতারাতি বাজার থেকে তুলে নেওয়া হয় পুরনো নোটগুলি। কিন্তু জানেন কি তারও বেশ কিছু বছর আগে ৫ টাকার মোটা কয়েন তৈরি করা বন্ধ করে দেয় RBI।

inscript
২ মিনিট
নোটবন্দির আগেই হয়েছিল কয়েনবন্দি! কেন পুরনো মোটা পাঁচ টাকার কয়েন তৈরি বন্ধ করে দেয় RBI?

নোটবন্দি নিয়ে প্রায়শই তরজা শোনা গেলেও কয়েন বন্দি হয় শুনেছেন কি কখনও? না এমনটা শোনা যায় না। আসলে প্রযুক্তির সাহয্যে জাল নোটের উপদ্রব বাড়লেও জাল কয়েন বাজারে ছড়িয়ে পড়েছে এমনটা হয়নি। কিন্তু তাও আধুনিক যুগে অনেক পরিবর্তন এসেছে কয়েন প্রস্তুতিতে। পুরনো ধাঁচের কয়েন বাজার থেকে বাতিল হয়নি ঠিকই তবে তার বদলে বাজারে এসেছে এক, দুই এবং পাঁচ টাকার নতুন কয়েনের মডেল। পাশাপাশি চালু হয়েছে দশ, কুড়ি, পঞ্চাশ, একশ এমনকী দেড়শ টাকার কয়েনও। ২০১৬ সালে ৫০০ এবং ১০০০ টাকার নোট বন্ধ করে দেয় রিজার্ভ ব্যাংক। নোট জাল হওয়া ঠেকাতে রাতারাতি বাজার থেকে তুলে নেওয়া হয় পুরনো নোটগুলি। কিন্তু জানেন কি তারও বেশ কিছু বছর আগে ৫ টাকার মোটা কয়েন তৈরি করা বন্ধ করে দেয় RBI। তার বদলে পাতলা কয়েন তৈরি শুরু হয়। কিন্তু কয়েন তো জাল হওয়ার সম্ভাবনা নেই তাহলে কেন পুরনো কয়েন তৈরি বন্ধ করে দিল রিজার্ভ ব্যাংক?

এই ঘটনার নেপথ্যে রয়েছে একটি বিশেষ কারণ। সরাসরি কয়েন জাল করা না হলেও কয়েন দিয়ে চোরাবাজারি করবার শুরু করে একদল। খবর আসে, পুরনো মোটা ৫ টাকার কয়েন গলিয়ে সেই কয়েন দিয়ে দেদার শেভিং ব্লেড তৈরি করে বিভিন্ন সংস্থা। একটি কয়েন গলিয়ে তৈরি করা হতো ছটি ব্লেড অর্থাৎ ৫ টাকার কয়েনের বদলে রোজগার আসত প্রতি ব্লেড ২ টাকা দরে মোট ১২ টাকা। ফলে দেদার কারবার শুরু হয় এর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
DA থেকে শুরু করে বাড়তি EMI, মার্চ মাস থেকে যে পরিবর্তনগুলি প্রভাব ফেলবে আমজনতার পকেটে

New Budget from March 2023 : এই বছরের বাজেটে কোথায় কতটা পরিবর্তন হল? কোন জিনিস কিনতে গিয়ে মাথায় হাত পড়বে? আর কীসের দামই বা কমল? এক নজরে দেখে নেওয়া যাক সেই হিসাব...

আসলে পুরনো ৫ টাকার কয়েনটি বেশ মোটা ছিল সুতরাং এর মধ্যে ধাতব পরিমাণও ছিল বেশ বেশি। তাই সেই ধাতুর ব্যবহারে অন্য বস্তু নির্মাণে যেহেতু লাভের পরিমাণ বেশি তাই বাজার থেকে হারিয়ে যেতে শুরু করে পাঁচ টাকার কয়েন। পাঁচ টাকার কয়েন গলিয়ে অন্য জিনিস নির্মাণ হতে থাকায় পাঁচ টাকার কয়েনের কোষাগারে চাপ পড়ে। সরকার এই গন্ডগোল ধরতে পারার পর ৫ টাকার কয়েন বেশ পাতলা করে দেয়। এমনকী তার রংও বদলে দেয়। শুধু তাই না, বর্তমানে এমন ধাতু দিয়ে তৈরি করা হচ্ছে কয়েনগুলো যাতে বাংলাদেশীরা সেই থেকে ব্লেড না বানাতে পারে।

পুরনো ৫ টাকার মোটা কয়েনের ব্যবহৃত ধাতুটি ছিল নিকেল, এই নিকেল থেকেই তৈরি করা হতো সেভিং ব্লেড। তাই একটি কয়েনের বদলে ছটি সেভিং ব্লেড তৈরির চাহিদা বাড়তে থাকে। এই চোরা বাজারে কারবার মূলত বেশি তো হয় বাংলাদেশে। এখনও বাজারে এই কয়েন গুলি দেখা যায় ঠিকই, তবে সংখ্যায় কম। নতুন করে আর তৈরি করা হয় না এই কয়েন। তাই একটু লক্ষ্য করে যদি দেখেন কয়েনের সালের দিকে তাহলেই ধরতে পারবেন একটি কয়েনও সম্প্রতি তৈরি নয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।