DA থেকে শুরু করে বাড়তি EMI, মার্চ মাস থেকে যে পরিবর্তনগুলি প্রভাব ফেলবে আমজনতার পকেটে

New Budget from March 2023 : এই বছরের বাজেটে কোথায় কতটা পরিবর্তন হল? কোন জিনিস কিনতে গিয়ে মাথায় হাত পড়বে? আর কীসের দামই বা কমল? এক নজরে দেখে নেওয়া যাক সেই হিসাব...

inscript
৩ মিনিট
DA থেকে শুরু করে বাড়তি EMI, মার্চ মাস থেকে যে পরিবর্তনগুলি প্রভাব ফেলবে আমজনতার পকেটে

প্রথমে কেন্দ্র সরকারের বাজেট, পরে রাজ্য বাজেট, একের পর এক দ্রব্য মূল্য বৃদ্ধির চক্করে ইতিমধ্যেই কপালে হাত পড়েছে আমজনতার। ঠিক কোন খাতে কত ব্যয় বাড়তে পারে, সেই নিয়েও চলছে জোর তর্জা। আগামী কাল থেকেই পড়তে চলেছে মার্চ মাস। এই শেষ বেলায় এসে তাই নতুন করে ঝালিয়ে নেওয়া জরুরি আসন্ন বাজেট। প্রতিবছরই এই সময়টায় বেশ চাপের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে, তারপর আবার গোটা একটা বছর ধরে পরিবর্তিত মূল্যের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু এই বছরের বাজেটে কোথায় কতটা পরিবর্তন হল? কোন জিনিস কিনতে গিয়ে মাথায় হাত পড়বে? আর কীসের দামই বা কমল? এক নজরে দেখে নেওয়া যাক সেই হিসাব...

১. কেন্দ্রীয় বাজেট প্রকাশের কয়েকদিনের মধ্যেই ভারতের রাষ্ট্রীয় ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন করে রেপো রেট বৃদ্ধির পরোয়ানা জারি করে। এই নিয়ে গত এক বছরে মোট চার বার রেপো রেট বাড়ায় RBI। এদিকে রেপো রেট বৃদ্ধি মানেই ব্যাংকের সুদের হারও বাড়বে। ফলে ইতিমধ্যেই একাধিক ব্যাংক তাদের এমসিএলআর বৃদ্ধি করেছে। যার জেরে সরাসরি প্রভাব পড়বে গ্রাহকদের উপর। যদিও ব্যাংকে থাকা ফিক্সড ডিপোজিট অর্থের ক্ষেত্রে এই সুদের হার বাড়ায় খানিকটা লাভের মুখোমুখি হতে পারবেন আমানতকারীরা। কিন্তু ওপর দিকে জমি, বাড়ি অথবা গাড়ি কেনার জন্য ব্যাংক থেকে লোন নিলে, সেই লোন পরিশোধ করতে গুণতে হবে বেশি অর্থ।ফলে যে সকল গ্রাহকরা ঋণ নেবেন বলে ভেবেছিলেন আগামী বছরে তাদের বাড়তি চাপের মুখে পড়তে হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাজেট প্রকাশের পর ফের বাড়ল রেপো রেট, কোন বাধা আসতে চলেছে সম্পতি ক্রয়ের পথে?

Repo rate hiked : সাধারণ মানুষের জমি বাড়ি ক্রয়ের স্বপ্নে জোর ধাক্কা, এই নিয়ে চলতি অর্থবর্ষে টানা ছয়বার বাড়ল রেপো রেট

২. ঘরে ঘরে রান্নার গ্যাস পৌঁছনোর জন্য প্রাথমিক ভাবে সরকারের তরফে প্রতি সিলিন্ডার বাবদ কিছু পরিমাণ ভর্তুকি দেওয়া হলেও, সেই পরিস্থিতি বদলে গিয়েছে অচিরেই। এখন পুরো অর্থটাই গুণতে হচ্ছে আমানতকারীদের। প্রায় ১১০০ টাকা ছুঁইছুঁই এখন একটি ভর্তি সিলিন্ডারের দাম। ১৪.২ কেজি ওজনের এই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম গত কয়েক মাস ধরে একই আছে যদিও, তবে এবার এর দাম কিছুটা হলেও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

৩. এরই মধ্যে সুখবরের মুখ দেখেছে কেন্দ্র সরকারি কর্মচারীরা। আগামী মাস থেকেই চার শতাংশ ডিএ বাড়ছে তাদের। অপরদিকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রাজ্য সরকারের ডিএ মামলাতেও বদল এসেছে। তিন শতাংশ বেড়েছে ডিএ। শুধু কর্মচারীরা নয়, পাশাপাশি পেনশনভোগীরাও লাভবান হয়েছে এই বাড়তি অর্থের যোগানে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কবে থেকে এল এই প্রথা? ‘বাজেট’ শব্দের আসল অর্থ জানলে চমকে যাবেন আপনিও

Budget 2023 : ‘বাজেট’ শব্দের উৎপত্তি থেকে প্রচলন, লুকিয়ে রয়েছে চমকপ্রদ সব তথ্য

৪. এছাড়া প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার শেষ সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে আয়কর দপ্তরের তরফ থেকে। সেই মতো যদি ৩১ মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না করা হয় তাহলে প্যান নম্বর বাতিল হয়ে যাবে। এদিকে এই প্যান নম্বরের সঙ্গেই যাবতীয় অর্থের হিসেব নিকেষ জড়িত থাকে তাই। এই নিয়ম নিয়ে ইতিমধ্যেই হুলুস্থুল তুঙ্গে।

৫. অপরদিকে আগামী মাস থেকে রেলের বিভিন্ন পদক্ষেপেও পরিবর্তন আসতে চলেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, ৫০০টি মালগাড়ি এবং এক হাজারের বেশি প্যাসেঞ্জার ট্রেনের ক্ষেত্রে এমন পরিবর্তন আনা হতে পারে। এছাড়াও একাধিক নতুন ফিচার আনা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। তৎকাল থেকে শুরু করে রিজার্ভেশন টিকিট কাটার নিয়মেও নতুন নির্দেশিকা জারি হয়েছে।

৬. আরও তিন শতাংশ বাড়তে চলেছে gst। সোনা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের দামেও পরিবর্তন আসবে এর প্রভাবে। সুতরাং সব মিলিয়ে আসন্ন মার্চ মাস থেকেই কিছুটা কালো এবং কিছুটা ভালো নিয়ে চলতে হবে আমজনতাকে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।