একটা আমের দাম নাকি একশো টাকা! অসময়ের বাজারে চাহিদা তাও তুঙ্গে

Mango : অসময়ে আমের জেলা মালদহে পাওয়া যাচ্ছে আম

Kankana Mukherjee
১ মিনিট
একটা আমের দাম নাকি একশো টাকা! অসময়ের বাজারে চাহিদা তাও তুঙ্গে

আগে যা ঘটেনি, ভবিষ্যতেও যে ঘটবে না কে বলতে পারে! ঋতু যদি একে অপরের জায়গায় এঁটে উঠতে পারে তাহলে সবজি অথবা ফলের আর দোষ কি! অসময় তো এখন দস্তুর। এমনটাই হয়েছে মালদহের বাজারে। ভরা শীতের বাজার ছেয়েছে খোদ গ্রীষ্মের আমই।

কমলালেবুর অবশ্য বিষয়টি একেবারেই না পসন্দ! অবশ্য মুখ ভার করে বসে থেকেও লাভ নেই বিশেষ।মালদহ কাঁপাচ্ছে অসময়ের ব্যাঙ্গালোরের আম। অগ্রহায়ণ মাসে আম দেখে তা চেখে নিতে চাইছেন সকলেই। একটা আমের দাম নাকি কড়কড়ে একশো টাকা, তাও দেদার বিকোচ্ছে সে আম!

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্বাধীন দেশের চাষিরা সেই প্রথম গর্জে উঠেছিল, আজও প্রাসঙ্গিক তেভাগা আন্দোলন

তেভাগা আন্দোলনের মূল দাবি ছিল, 'তিন ভাগের দুই ভাগ চাষীদের এবং একভাগ ভূ-স্বামীগণের'। যেসব মালিক এই শর্তে রাজি হবে না, তাদের জমিতে কোনও কৃষক কাজ করবে না।

আম নিয়ে আম জনতার চিরকেলে আদিখ্যেতা। তার ওপর আবার শীতের আম! স্বাদ নিতে তাই দামের পরোয়া করেছেন ক্রেতারা। দামের ভারে কেজি কেজি আম কিনতে না পারলেও ইচ্ছে পূরণের জন্য একটি বা দুইটি আম কিনে ঘরে ফিরছেন অনেকেই। একান্ত যারা কিনতে পারছেন না, তারাও চক্ষু দুটি স্বার্থক করতে ঢুঁ মারছেন শীতকালীন আম বাজারে।

মালদহের আম জগতখ্যাত। তবে সে তো কেবল গ্রীষ্মকালে। এ আম আসছে ভিন রাজ্য ব্যাঙ্গালোর থেকে। মালদহ শহরের পোস্ট অফিস মোড়ে একটি ফলের দোকানে বিক্রি হচ্ছে আম। ২৭০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্যাঙ্গালোরের আম। ভিড় জমাচ্ছেন আম রসিকরা। কমলালেবু অথবা আপেল সঙ্গে দিব্য জাঁকিয়ে বসেছে সেও।

আকাশ ছোঁয়া দামের ঠেলায় এক টুকরো আমের স্বাদেই সন্তুষ্ট হতে হচ্ছে ঠিকই তবে ক্রেতাদের মুখের চওড়া হাসিটাই দিনের শেষে জানান দিচ্ছে, স্বাদের মায়ায় মন ভরতে বাধ্য।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।