আসতে চাননি গানের জগতে, তবু ভূপিন্দর সিং অমর হয়ে রইলেন সংগীতে

প্রয়াত সংগীতশিল্পী ভূপিন্দর সিং। গত দশদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বার্ধক্যজনিত একাধিক সমস্যা ছিল তাঁর। বয়স হয়েছিল ৮২।

Sindhu Som
৩ মিনিট
আসতে চাননি গানের জগতে, তবু  ভূপিন্দর সিং অমর হয়ে রইলেন সংগীতে

প্রয়াত সংগীতশিল্পী ভূপিন্দর সিং। গত দশদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বার্ধক্যজনিত একাধিক সমস্যা ছিল তাঁর। বয়স হয়েছিল ৮২। একাধিকবার মূত্রনালীর সংক্রমণে ভুগেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার মৃত্যু হয় তাঁর। রয়ে গেল অজস্র সৃষ্টি, সুরের ভুবন।

ভূপিন্দরের জন্ম অমৃতসরে। বাবা খুব কড়া সংগীত-শিক্ষক। পরিবারের সকলের মধ্যেই টুকটাক গানের চর্চা ছিল। এই সব কারণেই দীর্ঘদিন সংগীত বিষয়টা খুব একটা পছন্দ করতেন না ভূপিন্দর। তাঁর মনে হতো, পরিবারের সবাই যা করছে তিনিও তাই করলে কেউ তাঁকে পাত্তা দেবে না। আলাদা করে নিজের জায়গা তৈরি করতে পারবেন না তিনি। তবু স‌ংগীত তাঁকে ছাড়েনি। প্রথমদিকে ভূপিন্দর দিল্লির অল ইন্ডিয়া রেডিওতে কাজ শুরু করেছিলেন। সেসময় দিল্লি দূরদর্শনের সঙ্গেও তাঁর একটা সম্পর্ক ছিল। গিটার এবং ভায়োলিন শিখেছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'হামে কাশ তুমসে মোহব্বত...', কেন অসম্পূর্ণ রয়ে গেল মধুবালা-দিলীপকুমারের প্রেম?

গত শতকের ছয়ের দশকে দর্শকদের আলোড়িত করেছিল মুঘল-এ-আজম। হলগুলোতে থিকথিক করছিল লোক। নানা শ্রেণির দর্শক মজেছিলেন ভারতীয় সিনেমার ইতিহাসের সেই মুহূর্তে। কাউন্টারের সামনে লম্বা লাইন।

১৯৬২ সাল। সতীশ ভাটিয়ার অধীনে ভূপিন্দর তখন গিটারিস্ট হিসেবে অল ইন্ডিয়া রেডিওতে কাজ করছেন। ভাটিয়ার একটি ডিনার পার্টিতে গান করেন ভূপি। ঘটনাক্রমে মদনমোহনও সেখানে উপস্থিত ছিলেন। তিনি ওই গান শুনে চেতন আনন্দের ‘হাকিকত’-এ তাঁকে গাওয়ার সুযোগ দিলেন। রফি, তালাত মেহমুদ, মান্না দে-র সঙ্গে ‘হোকে মজবুর মুঝে উসনে বুলায়া হোগা’ গানে গলা মিলালেন ভূপিন্দর। এরপর প্রথম সোলো ‘আখরি খত’-এ। তাঁর অমোঘ কণ্ঠই তাঁর নিজস্ব পরিচয় হয়ে গিয়েছিল। কিশোর এবং রফির সঙ্গে কয়েকটি খুব জনপ্রিয় ডুয়েট গেয়েছিলেন তিনি।

এরপরে নিজের অ্যালবাম তৈরিতে মন দেন ভূপিন্দর। প্রথম এলপি-র তিনখানি গান নিজে সুর দিয়েছিলেন। ১৯৬৮ নাগাদ বেরোয় সেই অ্যালবাম। দ্বিতীয় এলপি-তে বেরোল শুধু গজল। গজলে স্প্যানিশ গিটার, বেস এবং ড্রামের ব্যবহার প্রবর্তন করেন তিনিই। ১৯৭৮-এ বেরোল সেই অ্যালবাম। দু'বছরের মাথায় গুলজারের কথায় তাঁর সুরে এল তৃতীয় এলপি 'ও জো শায়র থা'। বাংলাদেশের গায়িকা মিতালিকে বিয়ে করলেন। আটের দশকের মাঝামাঝি প্লেব্যাক করা বন্ধ করে স্বামী-স্ত্রী যৌথভাবে অ্যালবাম তৈরি করতে শুরু করলেন, লাইভ অনুষ্ঠান করতে শুরু করলেন। বহু হিট গান দিয়েছেন নিজের সঙ্গীতজীবনে। 'দিল ঢুন্ডতা হ্যায়', 'দো দিওয়ানে শহর মে', 'নাম গুম যায়েগা', 'করোগে ইয়াদ তো', 'মিঠে বোল বোলে', 'কভি তো কিসি কো মুকম্মল', 'কিসি নজর কো তেরা ইন্তেজার ভি' এবং অবশ্যই 'এক অকেলা শহর মে', আরও প্রচুর হিট গান রেখে গেলেন ভূপিন্দর। ‘মৌসম’, ‘সত্তে পে সত্তা’, 'ঘরোন্দা', ‘আহিস্তা’, ‘দুরিয়া’ ছবির গান এখনও সমান জনপ্রিয়।

শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন পঙ্কজ উদাস। “ভূপিন্দরজি আমার দাদা। ওঁর গায়কীই হোক, আর কণ্ঠস্বরই হোক– সবার থেকে আলাদা। সংগীতের জগত আরেকজন অভিভাবককে হারাল।” নাট্যব্যক্তিত্ব শেখর সেন জানিয়েছেন, “ওঁর সুর রাতের শব্দে শব্দে ঘুরে বেড়াচ্ছে, ‘নাম গুম যায়েগা’, দীর্ঘদিন কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। গিটার থেকে গজল– সবেতেই ওঁর আশ্চর্য দক্ষতা আমায় অবাক করত। পঞ্চমদার সঙ্গে সেই বন্ধুত্ব, ওঁর কত কাজ, কিন্তু কখনও অহংকার দেখিনি।”

কয়েকদিন আগে ইউরিনারি সমস্যা নিয়ে ক্রিটিকেয়ার এশিয়া হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানকার ডাক্তার দীপক নামজোশি জানান, “দশদিন আগে তাঁকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সংক্রমণ ছিল। আমাদের দৃঢ় সন্দেহ ছিল যে, কোলনে সমস্যা আছে। ফলে আমরা খতিয়ে দেখছিলাম। কোভিড-আক্রান্তও ছিলেন। সোমবার সকালেই তাঁর অবস্থার অবনতি হয়, এবং ভেন্টিলেটরে রাখার ব্যবস্থা করি। হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ধে ৭টা ৪৫ মিনিটে তিনি মারা যান।”

সুরের এক বিচিত্র ভুবন রেখে তিনি চলে গেলেন। আজ আমাদের আরেকবার নীরব হয়ে থাকার দিন। সেই সব সুরে তাঁর অস্তিত্ব অনুভব করার দিন।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।