ঘটা করে কেক কেটে জন্মদিন পালন! তাও কিনা রেল স্টেশনের! তাক লাগাচ্ছে গোবরডাঙা

Birthday Celebration : মোমবাতি জ্বেলে কেক কেটে অভিনব জন্মদিন পালন গোবরডাঙা রেল স্টেশনের

Kankana Mukherjee
২ মিনিট
ঘটা করে কেক কেটে জন্মদিন পালন! তাও কিনা রেল স্টেশনের! তাক লাগাচ্ছে গোবরডাঙা

উত্তর ২৪ পরগনার শিয়ালদা - বনগাঁ শাখার ১৯তম স্টেশন গোবরডাঙ্গা। বাংলাদেশ লাগোয়া জেলার প্রাচীন জনপদ এটি। ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জনের আমলে এখানে গড়ে উঠেছিল রেলস্টেশনটি। তারপর সময়ের সঙ্গে অনেক বদল এসেছে এখানে। বেড়েছে ট্রেন চলাচলের সংখ্যা। এমনকী এ স্টেশনের প্রাচীনত্বের কথা মাথায় রেখে আলাদা করে লোকাল চালু করারও সিদ্ধান্ত নেন সরকার।

এই স্টেশনটি ঘিরে প্রাচীনত্বের পাশাপাশি রয়েছে জমকালো ইতিহাসও। রয়েছে অভিনব ‘সাড়ে তিন নম্বর’ প্ল্যাটফর্ম। স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের বাঁদিকে প্রায় নজরে না-পড়া একটি ছোট্ট প্ল্যাটফর্ম। জঙ্গল, আগাছা গ্রাস করেছে ঠিকই কিন্তু আজও গোবরডাঙার সমৃদ্ধ জমিদারদের স্মৃতিচিহ্ন বহন করে চলেছে এই প্ল্যাটফর্মটি। তবে ওই সাড়ে তিন নম্বরটি কে বাদ দিলে বাকি যে তিনটি প্ল্যাটফর্ম, তা অবশ্য ব্যস্তমুখর।

প্রাচীন এই শহরটিকে ঘিরে নস্টালজিয়ার শেষ নেই। তবে কিনা রেল স্টেশনের জন্মদিন পালন, এ অবশ্য তাক লাগাতে বাধ্য। ঘড়ির কাঁটা তখন রাত বারোটা ছুঁইছুঁই। সবরকম প্রস্তুতি সারা। কেকের ওপর মোমবাতি সাজানো। তাতে আগুনও ধরানো হয়েছে ইতিমধ্যে। অতঃপর ১২ টা বাজতেই করতালির শব্দে মুখর চারদিক। ধুমধাম করে কেক কেটে পালিত হল স্টেশনের জন্মদিন। স্টেশন তো নয়, যেন একেবারে রক্ত মাংসের কোনও প্রিয়জন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বয়স মাত্র ১৯০, যে 'বৃদ্ধের' জন্মদিন ঘিরে মেতে উঠেছে গোটা বিশ্ব

Jonathan the Tortoise: প্রায় দু শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে এখন জোনাথান। কী না দেখেছে সে!

অভিনব কায়দায় রেলওয়ে স্টেশনের জন্মদিন পালনের এই নজির স্বভাবতই প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। আজ থেকে ১৪০ বছর আগে অর্থাৎ ১৮৮৩ সালের ৭ ডিসেম্বর প্রথম ট্রেন পরিষেবা চালু হয় শিয়ালদা থেকে গোবরডাঙ্গার রুটে। সেই হিসেব মেনেই আজ তার জন্মদিন। বৃদ্ধ হলেও জৌলুস কমেনি তার। নিয়ত ব্যস্ততা ঘিরে জানান দেয় তার অস্তিত্ব।

এদিন কেক কাটা পর্ব মিটতেই স্টেশনে এসে দাঁড়ায় শিয়ালদা - বনগাঁগামী ট্রেন। একে একে ট্রেন থেকে নেমে আসা সকল যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় জন্মদিনের চকলেট। এখানেই শেষ নয় এরপর আবারও কেক কাটার দ্বিতীয় পর্ব চলে স্টেশন মাস্টারের ঘরে। গোবরডাঙ্গার কিছু যুবক এবং প্রবীণ নাগরিকের যৌথ উদ্যোগে এই অভিনব আয়োজনের সাক্ষী থাকল প্রাচীন জনপদটি।

মঙ্গলবার সন্ধ্যা থেকেই জন্মদিনের আদলে একটু একটু করে সেজে ওঠে গোবরডাঙ্গা স্টেশন চত্বর। টিকিট কাউন্টারের সামনে রঙিন চক দিয়ে বড় বড় করে লেখা হয় “গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন - শুভ জন্মদিন - ১৪০ তম বর্ষ”। আর পাশেই রাখা হয় একটি বড় কেক।

এই স্টেশন বহু মানুষের রুজি রুটির সংস্থান করে। তাই সেও আদতে বন্ধু এমনটাই মনে করছেন মূল উদ্যোক্তা মানিক ঘোষ। আর সেই ভাবনা থেকেই এই অভিনব আয়োজন বলেই জানিয়েছেন তিনি। আগামীতে বছর বছর এভাবেই নিজেদের প্রিয় স্টেশনটিকে সাজিয়ে গুছিয়ে জন্মদিন উপহার দেওয়ার কথাও বলেছেন তিনি। এই উদ্যোগে সামিল হোক ভবিষ্যত প্রজন্মও, কাম্য সেটাই।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।