রাজ্যসভা থেকে হঠাৎ ইস্তফা, কেন সরছেন বিজেপি সভাপতি জে পি নড্ডা?

JP Nadda: লোকসভা নির্বাচনের আর দেরি নেই। যে কোনও মুহূর্তে ঘোষণা হয়ে যেতে পারে দিনক্ষণ। আর ঠিক এ সময়ে নড্ডার এই ইস্তফায় প্রবল জল্পনা শুরু হয়েছে নানা মহলে।

Sohini Das
৩ মিনিট
রাজ্যসভা থেকে হঠাৎ ইস্তফা, কেন সরছেন বিজেপি সভাপতি জে পি নড্ডা?

সামনেই লোকসভা ভোট। তার আগে রাজনীতির আঙিনায় ব্যাপক রদবদল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার বিজেপি নেতা জেপি নড্ডা। এবার ইস্তফা তাঁর। সোমবার হিমাচল প্রদেশ থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ পদ থেতে ইস্তফা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

গত ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। সে রাজ্যের চারটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন বিজেপির প্রার্থীরা। সেই জয়ের মাত্র দু-সপ্তাহের মাথাতেই বিরাট সিদ্ধান্ত নিলেন নড্ডা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২৩ বছরের সম্পর্ক ছিন্ন এক ধাক্কায়! কোন অভিমানে তৃণমূল ছাড়লেন তাপস রায়?

Tapas Roy Resignation: সোমবার বিধানসভার স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দেওয়ার পর বেরিয়ে তাপস রায় বলেন, ”তৃণমূলে আমার প্রয়োজন ফুরিয়েছে। দলের একাধিক বিষয়ে আমি আহত হয়েছি, কষ্ট পেয়েছি।"

বেশ কয়েকদিন ধরেই হিমাচল প্রদেশের রাজ্যরাজনীতি উত্তাল। সেখানে ক্ষমতায় কংগ্রেস থাকলেও কংগ্রেসের ভিতরের অন্তর্কলহের জেরে লোকসভা ভোটের আগেই ফায়দা তুলতে পারে বিজেপি। মধ্যিখানে সেই সম্ভাবনা খানিক স্তীমিত হয়ে এলেও ফের উস্কে উঠেছে আশঙ্কা। হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ইতিমধ্যেই কর্মী-সমর্থকদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। যে কোনও পরিস্থিতিতে আরও একটি অবিজেপি রাজ্যের দখল নিতে পারে গেরুয়া শিবির। গত ২৭ ফেব্রুয়ারি হিমাচলের একটি মাত্র রাজ্যসভা আসনের ভোটাভুটিতে ক্রস ভোটিংয়ের দৌলতে শাসকদল কংগ্রেসকে হারিয়ে জয়ী হয় বিরোধী দল বিজেপি। তার পর থেকেই ওই রাজ্যে সরকার বদলের জল্পনা চলছে। কংগ্রেস বিধায়কদের ছ'জন ইতিমধ্যেই প্রকাশ্যে বিদ্রোহ করেছেন। সেখানে কংগ্রেসের ফাটল আরও চওড়া হতে পারে বলে জল্পনা। এই পরিস্থিতিতে জেপি নড্ডার মতো প্রভাবশালী বিজেপি নেতার হিমাচল প্রদেশের সংসদের উচ্চকক্ষ থেকে নড্ডার ইস্তফার প্রভাব পড়তে চলেছে তার উপর, সেটাও চিন্তার বিষয় বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। এমনকী উস্কে উঠছে অন্য জল্পনাও।

তবে এর মধ্যে তেমন সংশয়ের কিছু নেই বলেই মনে করছে বিজেপির একটি অংশ। জানা যাচ্ছে, বর্তমানে নিজের রাজ্য হিমাচল থেকে নির্বাচিত সাংসদ নড্ডা। আগামী এপ্রিলেই সেই মেয়াদ শেষ হতে চলেছে। ২০১২ সালে হিমাচল প্রদেশ থেকেই প্রথমবার রাজ্যসভার সদস্য হয়েছিলেন জেপি নাড্ডা। ২০১৮ সালেও একই রাজ্য থেকে রাজ্যসভায় গিয়েছিলেন তিনি। বর্তমানে, হিমাচলে কংগ্রেস সরকার থাকায়, জেপি নাড্ডায় জয় নিশ্চিত ছিল না। সদ্য সমাপ্ত রাজ্যসভা নির্বাচনে গুজরাট থেকে বিজেপির টিকিটে তৃতীয়বারের জন্য রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছিলেন তিনি। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, গুজরাত থেকে নির্বাচিত রাজ্যসভা সাংসদ হিসাবে শপথ নেওয়ার আগে পূর্বতন পদ ছেড়েছেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন তমলুক আসন থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করবে বিজেপি?

Justice Abhijit Ganguly Tamluk: কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর আর খেজুরি বিধানসভা ইতিমধ্যেই বিজেপির দখলে।

লোকসভা নির্বাচনের আর দেরি নেই। যে কোনও মুহূর্তে ঘোষণা হয়ে যেতে পারে দিনক্ষণ। আর ঠিক এ সময়ে নড্ডার এই ইস্তফায় প্রবল জল্পনা শুরু হয়েছে নানা মহলে। প্রশ্ন উঠেছে, তবে কি এবার লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন জেপি নাড্ডা? গত রবিবার, ১৯৫ প্রার্থীর প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি। আগামী বুধবার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে বলে খবর। তবে, বিজেপি সূত্রে জানা গিয়েছে, গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায়, আগের পদ থেকে এদিন ইস্তফা দিলেন তিনি। নাড্ডা ছাড়াও আরও ৫৬ জন রাজ্যসভা সাংসদের মেয়াদকাল আগামী এপ্রিল মাসে শেষ হচ্ছে। রাজ্যসভার সংসদীয় বুলেটিনে বলা হয়েছে, “হিমাচল প্রদেশ রাজ্যের প্রতিনিধিত্বকারী রাজ্যসভার নির্বাচিত সদস্য শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, রাজ্যসভায় তার আসন থেকে পদত্যাগ করেছেন এবং তাঁর পদত্যাগ ২০২৪ সালের ৪ মার্চ, রাজ্যসভার চেয়ারম্যান গ্রহণ করেছেন।”

তবে সত্যিই কি তাই? বিজেপির অন্যতম স্তম্ভ জগৎপ্রকাশ নড্ডার হিমাচলের রাজ্যসভা থেকে ইস্তফা কতটা প্রভাব ফেলতে সেখানকার রাজ্যবিজেপিতে। কংগ্রেসের বিরুদ্ধে যে শক্তিসঞ্চয়ের চেষ্টা ক্রমাগত করে চলেছে বিজেপি, সেই চেষ্টায় কোথাও জল পড়বে না তো নড্ডার সরে আসায়। প্রশ্ন উঠছেই। একই সঙ্গে বিজেপির অন্দরে তো বটেই, এবার কি মন্ত্রীসভাতেও জায়গা করে নেবেন নড্ডা। ২০২৪ লোকসভা ভোটে বিজেপির জয় যে একরকম নিশ্চিত বলেই মনে করছে গেরুয়াশিবির। সেই প্রত্যয় গোড়া থেকেই দেখিয়ে এসেছে তারা। মোদির তৃতীয় মন্ত্রিসভায় কি সত্যিই জায়গা করে নিতে চলেছেন এবার নড্ডা? তবে তার জন্য তো লড়তে হবে লোকসভা ভোটে। কোন আসন থেকে তাঁকে লড়াতে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। উস্কে উঠেছে নানা জল্পনাই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?