সামলেছেন অনুব্রতকে, সেই 'চুলবুল পাণ্ডে'-র লক্ষ লক্ষ টাকা হাতাল রিয়েলিটি শো তারকা! কীভাবে?
Deepak Sharma Tihar Jailor: ডিসকভারি চ্যানেলে 'ইন্ডিয়াস আলটিমেট ওয়ারিয়র' নামে একটি রিয়েলিটি শোতে জাতীয় ও রাজ্য কুস্তি চ্যাম্পিয়ন রৌনক গুলিয়াকে দেখেন তিনি।

চোরের উপর বাটপারি করলে তেমন 'অন্যায়' নেই, বলে থাকেন অনেকেই। কিন্তু রক্ষকের ঘরে ডাকাতি করলে? খোলসা করে গল্পে যাক। দীপক শর্মাকে অনেকেই চেনে, ছবি দেখলেই বলে উঠবেন, আরে! অনুব্রত মণ্ডলের তিহার জেলের সেই লোকটা না? জেলে অনুব্রত মণ্ডল সহ দাগী আসামীদের দিকে কড়া নজর রাখতেন বাস্তবের 'চুলবুল পাণ্ডে'। জীবনে কম আসামী ঘাঁটেননি। দীপক শর্মার পেশিবহুল চেহারার দিকে তাকিয়েই হাওয়া বেরিয়ে যেত ঘোড়েল চোর-বাটপারদের। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার প্রায় ৪.৫ লাখ। সেই দীপক শর্মাকেই বোকা বানিয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নিলেন রিয়েলিটি টিভি তারকা!
তিহার জেলের সহকারী সুপারিনটেনডেন্ট দীপক শর্মা। স্বাস্থ্য পণ্যের একটি ব্যবসায় বিনিয়োগ করেছিলেন তিনি। যেমন তেমন না, একেবারে ৫০ লাখ টাকা! সেই ৫০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন একজন মহিলা এবং তার স্বামী। দীপক শর্মার ৪৮ ইঞ্চির ছাতি (৫৬ অবধি যেতেও পারতেন জালিয়াতি না হলে), বাইসেপস প্রায় ১৯ ইঞ্চি! সিনেমায় যে মাসল ফোলানো পুলিশদের দেখে সিটি পড়ে, দীপক শর্মাকে দেখলেও প্রায় তেমনই। তিহার জেলের জেলর দীপক শর্মার বাসা পশ্চিম বিনোদ নগরে। ২০১৪ সাল থেকে নিজের চেহারা তৈরিতে নজর দিতে শুরু করেন দীপক। নিয়মিত জিম, ওয়েট লিফটিং করেন তিনি। কেবল পুলিশ হিসেবেই খ্যাতি অর্জন করেননি দীপক। বিভিন্ন জায়গায় বডিবিল্ডিংয়ের প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেন নিয়মিত। গুচ্ছ গুচ্ছ পুরস্কারও রয়েছে ঘরে। নিজে তো করেনই জেলের ভেতরেও কয়েদিদের শরীরচর্চা করান নিয়মিত। এই শরীরচর্চার দিকে এগোতে এগোতেই ব্যবসাতে মন দেওয়ার কথাও ভাবেন। শরীর যখন তাঁর মন্দির তখন সেই শরীরের জরুরি বিষয়কেই ব্যবসায় আনবেন ভাবলেন। ভাবামাত্রই কাজ।
- আপনার জন্য আরও কিছু লেখা
Deepak Sharma Tihar Jailor : তাঁর এই পেশিবহুল বিশাল চেহারা দেখে পোড় খাওয়া, দাগী আসামিও ভয় পেয়ে বসে পড়ে!

ডিসকভারি চ্যানেলে 'ইন্ডিয়াস আলটিমেট ওয়ারিয়র' নামে একটি রিয়েলিটি শোতে জাতীয় ও রাজ্য কুস্তি চ্যাম্পিয়ন রৌনক গুলিয়াকে দেখেন তিনি। টিভিতে দেখার পর বাস্তবেও আলাপ। আলাপ গড়াতে গড়াতে রৌনক গুলিয়া দীপক শর্মাকে জানান, তাঁর কুস্তিগীর স্বামী অঙ্কিত বেশ বিখ্যাত স্বাস্থ্য পণ্য উদ্যোক্তা। কিছুকাল ধরেই তাঁদের এই ব্যবসায় একজন বিনিয়োগকারী খুঁজছেন তিনি। দীপক দেখলেন দুইয়ে দুইয়ে চার! গুলিয়া দম্পতির ব্যবসায় ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করে ফেললেন তিনি। রৌনক আর অঙ্কিত জানালেন, বিপুল লাভের মুখ দেখতে চলেছেন দীপক। কিন্তু কিছুকাল গড়াতে না গড়াতেই দীপক শর্মার টাকা ফেরত দিতে অস্বীকার করেন ওই দম্পতি।

পূর্ব দিল্লির মধু বিহার থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন দীপক। কত কত দাগী আসামীকে সামলেছেন দীপক। তাঁর পেশির সামনে এসে মিইয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের মতো জ্বালাময়ী মানুষের দাপটও! সেই কু/বি খ্যাত তিহার জেলের যিনি, জেলর শেষে প্রতারকদের মনোবিজ্ঞান বুঝলেন না তিনিও! টাকা ফেরত পাবেন কিনা উত্তর মিলবে তদন্তে, তবে প্রতারণা যে প্রায় 'শিল্প' একথা হলফ করে বলাই যায় এখন।















